কলারোয়ায় ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এলএসডি মাদক জব্দ
কামরুল হাসান :: কলারোয়া উপজেলার কাঁদপুর সীমান্ত থেকে তিন বোতল ভারতীয় মূল্যবান এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক জব্দ করেছেন বিজিবি সদস্যরা।
শনিবার দুপুরে উপজেলার চান্দুড়িয়া সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ওই মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে অবৈধ পথে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপি‘র নায়েব সুবেদার মোঃ আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি চৌকস টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তের কাঁদপুর এলাকা থেকে ১০০ মিলি গ্রামের তিন বোতল ভয়ঙ্কর এলএসডি মাদক জব্দ করা হয়। তবে, এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানী চক্রটি পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে সক্ষম হননি তারা।
বিজিবি আরো জানায়, জব্দকৃত এলএসডি মাদকের আনুমানিক মূল্য তিন কোটি ৬০ লাখ টাকা। সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরীসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি চলমান রয়েছে।
সম্পর্কিত সংবাদ
কলারোয়ায় ক্রীড়া সংশ্লিষ্টদের সন্মানে চা চক্র ও সংবর্ধনা
কামরুল হাসান।। কলারোয়া জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, রেফারিবিস্তারিত…
কলারোয়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
কামরুল হাসান।। দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এডিস মশার বংশবৃদ্ধি রোধ এবং মশাবাহিত অন্যান্য রোগবিস্তারিত…


