snews
সাতক্ষীরায় সাবেক এমপির গণসংবর্ধনায় এসে যুবদল নেতার মৃত্যু
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার তালা উপজেলা বিএনপি আয়োজিত সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনায় যোগ দিতে এসে মারা গেছেন শেখ ফারুক হোসেন রানা (৪২) নামের সাতক্ষীরা জেলা যুবদলের এক নেতা। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনার চুকনগর এলাকায় এ ঘটনা ঘটে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। শেখ ফারুক হোসেন তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে। তিনি তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ও সাতক্ষীরা জেলা যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুলবিস্তারিত…
সাতক্ষীরায় ছাত্র শিবিরের দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে সমাবেশ করেছে সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্র শিবির। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা জামায়াত অফিসের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলার সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা ছাত্র শিবিরের সভাপতি ইমামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক মুহা. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুহা. হাবিবুর রহমান, কেন্দ্রীয় সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মুহা. মুশারফ আনসারী, সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওঃ রুহুল আমিন, শহর সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ। এ সময়েবিস্তারিত…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এতে চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট তাজুল ইসলামসহ প্রসিকিউটর পদে আরও চারজনকে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার রাতে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন চূড়ান্ত হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা ভোগ করবেন। তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরও চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চার প্রসিকিউটর হলেন— মিজানুল ইসলাম (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), গাজী মোনাওয়ার হুসাইন তামিম (ডেপুটি অ্যাটর্নি জেনারেল), বি এম সুলতান মাহমুদ (ডেপুটি অ্যাটর্নিবিস্তারিত…
হযরত আবু বক্কর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ
বিশেষ প্রতিনিধি :: সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন স্বীয় প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক আরবি মাওলানা মো. ওসমান গনি। একই ভাবে উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন একই প্রতিষ্ঠানের সহকারি অধ্যাপক আরবি মাওলানা মনিরুল ইসলাম বিলালী। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক আল আযহারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ০৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষধের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টারবিস্তারিত…
সাতক্ষীরায় সাবেক এসপিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক :: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী আজাহারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে পুলিশি হেফাজতে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গয়না ও ৩২ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগে জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামানসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী ব্যবসায়ী ও মামা ভাগনে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আজাহারুল ইসলাম সাতক্ষীরার আমলি আদালতে মামলাটি করেন। আদালতের বিচারক নয়ন বিশ্বাস মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন গোয়েন্দা পুলিশের তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান, সাতক্ষীরা চেম্বারবিস্তারিত…
পাটকেলঘাটা হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠন
তালা(সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার পাটকেলঘাটা হাজী কল্যাণ ফাউন্ডেশনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত ২৯ আগষ্ট বিকালে পাটকেলঘাটা বাজার জামে মসজিদের দ্বো-তলায় ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কমিটি গঠিত হয়। এসময় উপস্থিত হাজীদের সর্বসম্মতিক্রমে মাওলানা রেজাউল করিমকে আহবায়ক, মাওলানা মনিরুল ইসলামকে সদস্য সচিব ও মাওলানা আব্দুল মালেককে অর্থ সম্পাদক করে পাটকেলঘাটা হাজী কলেজ্যাণ ফাউন্ডেশনের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্য সদস্য হলেন- আলহাজ্জ ক্যাপ্টেন ইসাহাক আলী,আ: সোবহান সরদার, আ:সামাদ মোড়ল, মাও: জাকির হোসেন, আব্দুর রশিদ (আমিন), আশরাফুল ইসলাম মধু, এম এ হালিম, মাহিউল ইসলাম মাহী।
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় নিহত আরও ৮৯
আন্তর্জাতিক ডেস্ক :: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪০ হাজার ৭০০ জনে পৌঁছে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯৪ হাজারের বেশি ফিলিস্তিনি। শনিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৮৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৬৯১ জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্যবিস্তারিত…
নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনের প্রবেশদ্বার খুলছে আজ
নিউজ ডেস্ক :: তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও খুলছে সুন্দরবনের প্রবেশ দ্বার। রোববার (১ সেপ্টেম্বর) থেকে সুন্দরবনে উন্মুক্ত হচ্ছে পর্যটক, বাওয়ালি, জেলে ও মৌয়ালদের প্রবেশাধিকার। খুলনার বন সংরক্ষক মিহির কুমার দে ঢাকা পোস্টকে বলেন, তিন মাসের নিষেধাজ্ঞা শেষে রোববার (১ সেপ্টেম্বর) থেকে খুলছে সুন্দরবনের দুয়ার। জেলে, বাওয়ালিরা স্ব স্ব স্টেশন থেকে পাস-পারমিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবে। একইসঙ্গে পর্যটকরাও এদিন থেকে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন। বন বিভাগের তথ্য মতে, সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি, ১৪ প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। জুন থেকে আগস্ট এই তিন মাস প্রজননবিস্তারিত…
আজ বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
আজ ১ সেপ্টেম্বর, বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে দলটি এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ৫ দিন থেকে কমিয়ে ১ দিনে নিয়ে এসেছে। এই ৪ দিনের কর্মসূচিতে যে অর্থ খরচ হতো সেটি ত্রাণ তহবিলে খরচে করার সিদ্ধান্তের কথা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় শেরেবাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন দলটির নেতারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জিয়াউর রহমানের কবরে জিয়ারত করতে যাবেন বিএনপি নেতারা। একইদিনবিস্তারিত…
কমল জ্বালানি তেলের দাম, রাত থেকে কার্যকর
অনলাইন ডেস্ক :: বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে। আজ রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা এবং কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়।বিস্তারিত…


