ঝাউডাঙ্গায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের মাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত অফিস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলার ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রফেসর ইকবাল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা আঞ্চলিক হাজী কল্যান কমিটির সভাপতি ও সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রহিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুব বিভাগের সভাপতি মাওঃ নূরুল বাশার, সেক্রেটারী মোঃ আজমল হোসেন খোকন, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, মাওঃ আক্তার ফারুক, মাওঃ মহিদুল ইসলাম, হাফেজ মাওঃ আবু মুছা, হাফেজ মাওঃ শাহিনুর রহমান, মোঃ মুর্শিদ আলম প্রমুখ।
সম্মেলনে কর্মীদের মান উন্নয়ন, ব্যক্তিগত রিপোর্ট পর্যালোচনা, নফল ইবাদাত, সমাজসেবা মূলক কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পর্কিত সংবাদ
ঝাউডাঙ্গা বাজারে ৪টি দোকানে দুধর্ষ চুরি
এসএম আব্দুল্লাহ :: ঝাউডাঙ্গা বাজারের ৪টি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২ মে) ভোরবিস্তারিত…
প্রিন্সিপাল খলিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রনেতা আফজাল হোসেন
ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ প্রিন্সিপালবিস্তারিত…


