ব্রক্ষরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নাবী (সা:) উদযাপন

রুহুল কুদ্দুস :: সাতক্ষীরা সদরের ব্রক্ষরাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সিরাতুন্নাবী (সা:) উদযাপন করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বিশ্ব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রবীন আলেমেদ্বীন হাজার হাজার আলেম ওলামার ওস্তাদ মাওলানা আব্দুল বারী, প্রভাষক ওমর ফারুক,মাওলানা শাহাদাত হোসেন, মাস্টার হাবিবুর রহমান, প্রফেসার শহিদুর রহমান, মাওলানা ওসমান গনি, উপজেলা জামায়াতে ইসলামীর সদর উপজেলার সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর, প্রফেসার আব্দুল ওয়ারেছ, প্রফেসার আবদুল ওয়াদুদ।

প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদীস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন আল মুমিন ব্লাড ব্যাংকের চেয়ারম্যান মাওলানা মোনাওয়ার হোসেন মমিন ও মাওলানা জাকির হোসাইন। সিরাতুন্নাবী(সা:) মাহফিল পরিচালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দিশারী কিয়ামতের কঠিন ময়দানের একমাত্র সুপারিশকারী সুতরাং তার আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করতে হবে আগামীতে যদি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় ইসলাম দিয়ে দেশ চললে কেমন দেখা যায় সেটার আপনাদের দেখার হবে সেই হিসাবে আপনাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে!






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত