ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

এস.এম আব্দুল্লাহ :: সিরাতুন্নবী (সা:) ২০২৪ উদযাপন উপলক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসায় সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসা অডিটোরিয়ামে এ সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদরাসার অধ্যাক্ষ এ.এস.এম তোফেইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদরাসার সাবেক অধ্যাক্ষ ও ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ার‌ম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বারী সাহেব।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে ন্যায় ও ইনসাফ সৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর আদর্শই উত্তম আদর্শ, আমাদের এই পিছিয়ে পড়া সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে এই নবী সা: এর আদর্শকেই অনুসরণ করতে হবে যিনি মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহর কাছ থেকে প্রেরিত হয়েছিলেন।

অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা:) এর জীবন ও কর্ম নিয়ে বিশ্লেষণ মূলক দীর্ঘ আলোচনা রাখেন মাদরাসার সহ অধ্যাক্ষ মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক ইকবাল হোসেন, অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান, মাওলানা আক্তার ফারুক, মাওলানা নূরুল বাশার, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নূরুল বাশার।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত