snews
সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণীকে হত্যা: প্রধান আসামিসহ ৬ জন গ্রেফতার
নিউজ ডেস্ক :: সাতক্ষীরায় বাক প্রতিবন্ধী তরুণী রোজিনা খাতুন চুমকিকে নৃশংসভাবে হত্যার আলোচিত ঘটনায় প্রধান আসামিসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) র্যাব-৬-এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে র্যাব জানতে পারে, চাঞ্চল্যকর চুমকি হত্যা মামলার আসামিরা পালিয়ে সাতক্ষীরা সদর থানাধীন থানাঘাটায় অবস্থান করছে। র্যাব রাতেই সেখানে অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিরা হলো– ইলিয়াস হক (৩৫), ইমরান হক (২৩), নারগিস পারভিন (৪০), মনোয়ারা খাতুন, শাওন (২৮), আবু সালেম। তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সূত্র জানায়, ভিকটিম একজনবিস্তারিত…
সাতক্ষীরায় বৃষ্টির পানিতে বেড়েছে জলবদ্ধতা, বিপর্যয়ে জনজীবন
বিশেষ প্রতিনিধি :: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন এলাকা। তলিয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। এতে চলাচলে মারাত্মক দুর্ভোগে পড়ছেন পৌরবাসী। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে ভারী বর্ষণের ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এদিকে সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান, মুন্সীপাড়া, মুনজিতপুর, কাটিয়া, সুলতানপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পানি নিষ্কাশনের কার্যকর কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে গেছে রাস্তা-ঘাট। অনেকের বাড়ির উঠানেও জমে যাচ্ছে। এতে সকালে বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন ঘর থেকে বের হওয়া শিক্ষার্থী, অভিভাবক, কর্মস্থলগামী চাকরিজীবী, ব্যবসায়ীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ। রাজারবিস্তারিত…
গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরার নাজমুল নিহত
নিউজ ডেস্ক :: গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যান চাপায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে নাজমুল (৩৫) নিহত হয়েছেন। এতে আটোরিকশার আরও চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুলের বন্ধু খালিদ হাসান সুমন সাতক্ষীরা নিউজকে এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাজমুল আমার ছোট বেলার বন্ধু। সে গাজীপুরে একটি বে-সরকারী কোম্পানীতে চাকুরী করত। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় অন্যান্য নিহতরা হলেন— নরসিংদীর শিবপুর উপজেলার আখরাশাল এলাকার আব্দুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০) ও ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীরবিস্তারিত…
ঝাউডাঙ্গায় জামায়াতে ইসলামী (যুব বিভাগ) এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ডেস্ক নিউজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়ন জামায়াত অফিস অডিটরিয়ামে এই কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী (যুব বিভাগ) সভাপতি মাওলানা নূরুল বাশারের সভাপতিত্বে ও যুব বিভাগ সেক্রেটারি মোঃ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা ইউনিট সদস্য ও ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল বারী। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন হাফেজ মাওঃ মাহমুদুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতেবিস্তারিত…
সব কালো আইন বাতিল করা হবে : ড. ইউনূস
নিউজ ডেস্ক :: সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল বা সংশোধন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এক মাস পূর্তি উপলক্ষ্যে বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এই কথা জানান তিনি। ড. ইউনূস বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ বাংলাদেশে বিদ্যমান সকল কালো আইনের তালিকা করা হয়েছে। অতি সত্বর এ সকল কালো আইন বাতিল ও প্রযোজ্য ক্ষেত্রে সংশোধন করা হবে। সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডসহ বহুল আলোচিত ৫টি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার অগ্রাধিকার ভিত্তিতে ও দ্রুততম সময়ে নিষ্পত্তির জন্য সহায়তা প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।বিস্তারিত…
দেবহাটার কুলিয়ায় জামায়াতের কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন
দেবহাটা প্রতিনিধি :: দেবহাটার কুলিয়ায় কর্মী সমাবেশ ও দলীয় অফিস উদ্বোধন কালে বক্তরা বলেন, বাংলাদেশ স্বাধীন থাকলেও তা প্রকৃত পক্ষে ছিল না। এদেশের মানুষ নিজের ভোট নিজে দেওয়ার অধিকার ছিল না। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করা হয়েছে। দলীয় মানুষের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়েছে। সৎ লোকের শাসন ও ন্যায় প্রতিষ্ঠা করা না গেলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না। বাংলাদেশ ৭১ এ স্বাধীন হলেও আমরা তার কোন সুফল পাইনি। আসুন আমরা সৎ লোকের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। মানুষের তৈরী আইন শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। শান্তিবিস্তারিত…
ঝাউডাঙা বাজারে শিবির কর্মী হত্যায় সাবেক এসপি, ওসি, আ’লীগ নেতাসহ ৪৩ জনের নামে মামলা
নিউজ ডেস্ক :: ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সাতক্ষীরা সদর উপডজেলার ঝাউডাঙা বাজারে আওয়ামী সরকারের গণবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে অবরোধ ও হরতাল কর্মসুচি চলাকালে হাফিজুর রহমান নামের এক ছাত্র শিবির কর্মী ও ভ্যানচালককে গুলি করে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের সলেমান সরদার বাদি হয়ে সাংবাদিক ইয়ারব হোসেন ছাড়াও ৪২জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০জনের বিরুদ্ধে জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালতে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এ মামলা দায়ের করেন। বিচারক নয়ন কুমার বড়াল মামলাটি এফআইআর হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেবিস্তারিত…
শেখ হাসিনা দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন : ড. ইউনূস
ডেস্ক নিউজ :: শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে নতুন করে উদ্ভাবন করতে হবে। বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চাই। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ সহযোগিতা চান তিনি। ডাচ রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন,বিস্তারিত…
সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম
নিউজ ডেস্ক :: সাতক্ষীরা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে বিদায়ী পুলিশ মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও তাদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম সাতক্ষীরা নিউজকে বলেন, ‘নিরাপদ সাতক্ষীরা গড়ে তুলতে চাই। সাতক্ষীরার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য সকলের বিশেষ সহযোগিতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্থা ফেরানোর জন্য জেলার মানুষেরও সহযোগিতা প্রয়োজন। এছাড়া পুলিশ বাহিনীর প্রতি জনগণের আস্থাবিস্তারিত…
আন্দোলনে নিহত সাতক্ষীরার শহীদ আসিফের পরিবারের পাশে সাবেক এমপি হাবিব
নিউজ ডেস্ক :: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকায় নিহত আসিফ হাসানের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিপুল সংখ্যক নেতা-কর্মীদের নিয়ে তিনি নিহত আসিফ হাসানের গ্রামের বাড়ি দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের আস্কারপুর যান। এসময় তিনি নিহত আসিফ হাসানের কবর জিয়ারাত শেষে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তিনি নিহতের মায়ের হাতে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পরে তিনি বিএনপি নেতা কর্মীদের নিয়ে নলতা খান বাহাদুর আহছান উল্লাহবিস্তারিত…


