SM Abdullah
আশাশুনিতে অফিস ভাংচুর, বাসা ও মৎস্য ঘের জবর দখলেরর অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে আওয়ামীলীগ নেতার ব্যক্তিগত অফিস ভাংচুর, ক্রয়কৃত বাসা ও মৎস্য ঘের জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ভাংচুর করা ও মালামাল লুটপাট আটকে দিয়ে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখার ব্যবস্থা করেছে। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল জানান, আঃ মজিদের ছেলে তৌহিদুর রহমান কাটাখালী মৌজার ৭৭ শতক জমি বিক্রয়ের জন্য বায়নাপত্রে স্বাক্ষর করে আমার হিসাবের খাতায় সহি স্বাক্ষর করে দিয়ে বিভিন্ন সময় ১৬ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহন করেন। এরপর কলেজের পিছনে বাড়ির জমি স্ট্যাম্পে লেখাপড়া করে দিয়ে ৭ লক্ষবিস্তারিত…
আশাশুনিতে পল্টন ট্রাজেডি দিবস পালনে প্রস্তুতি সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালনেরর লক্ষ্যে আশাশুনিতে জামাায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতি্ত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, সাবেক উপজেলা সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহজাহান আলী, সাবেক থানা ছাত্র শিবিরবিস্তারিত…
সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের ১১১ কোটি টাকার সম্পদের খোঁজ
নিউজ ডেস্ক :: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও তার পরিবারের নামে ১১১ কোটি ৬০ লাখ টাকার বেশি সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ৬০ কোটি টাকা গচ্ছিত রাখার প্রমাণ মিলেছে। স্থাবর-অস্থাবর সম্পদের দালিলিক মূল্য শত কোটি টাকা, বাস্তবে মূল্য হবে অন্তত ৫০০ কোটি টাকা। দুদকের অনুসন্ধানে অধিকাংশের প্রমাণ পাওয়া গেলেও বৈধ উৎস নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। অনুসন্ধানের অংশ হিসেবে এরই মধ্যে মুস্তফা কামাল, তার স্ত্রী কাশমেরী কামাল ও সন্তানদের নামে বাংলাদেশ ব্যাংক ও সরকারি-বেসরকারি ব্যাংকসহ শতাধিক আর্থিক প্রতিষ্ঠান, সিকিউরিটিবিস্তারিত…
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেল ৫শতাধিক মানুষ
পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে (বিনাপানি) প্রায় ৫শ’ মানুষকে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার খড়িয়া আলোকিত সমাজ কর্তৃক আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। খড়িয়া আলোকিত সমাজ এর আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়ায় ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেনবিস্তারিত…
বেনাপোলে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ
বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরসহ বাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনসহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দির্ঘদিন ধরে পারিবারিক কলহ বিবাদ চলে আসছিলো। শনিবার ঘটনারদিন রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদবিস্তারিত…
ভারতের পেট্রাপোল প্যাসেঞ্জার টার্মিনাল উদ্বোধন করবেন অমিত শাহ্
বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল বন্দরের বিপরীতে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর ভারতের পেট্রাপোলে আধুনিক মানের ‘প্যাসেঞ্জার টার্মিনাল’ উদ্বোধন করবেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্। ২৭ অক্টোবর তিনি এটি উদ্বোধন করবেন। এ উপলক্ষে দু’দিনের জন্য এ পথে আমদানি-রপ্তানি বন্ধ থাকছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শনিবার (২৬ অক্টোবর) ও রোববার (২৭ অক্টোবর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে বলে চিঠি দিয়েছেন ওপারের বন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কমলেশ শাহনি। এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) টার্মিনালটি উদ্বোধনের কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় দানার কারণে তা পেছানো হয়। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, আমদানি-রপ্তানিবিস্তারিত…
সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে বাপার প্রচারপত্র বিলি
খুলনা প্রতিনিধি :: সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ ১ অক্টোবর থেকে সুপার শপে এবং ১ নভেম্বর থেকে সর্বত্র বন্ধে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আইন সম্বলিত প্রচারপত্র বিলি করা হয়। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এ প্রচারপত্র বিলি করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা’র সদস্য যথাক্রমে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার কো-অর্ডিনেটর অ্যাড. মমিনুল ইসলাম, মানবাধিকার ও পরিবেশ আন্দোলনের সংগঠক এস এম দেলোয়ার হোসেন, আফজাল হোসেন রাজু, কবিবিস্তারিত…
সংকট নিরসনে করণীয় শীর্ষক ২দিন ব্যাপী কর্মশালার শুভ উদ্ভোধন
খুলনা প্রতিনিধি :: বৃহস্পতিবপর ২৫ অক্টোবর ২০২৪ শুক্রবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স আয়োজিত ‘উপকূলীয় সংকট নিরসনে করণীয় বিষয়ক কর্মশালার’শুভ উদ্ভোধন ঘোষণা করা হয়। খুলনা অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, পরিবেশবিদ, উন্নয়নসংস্থা এবং সুশীলস মাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ কর্মশালা উপকূলের সমস্যা, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি, এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করবে। কর্মশালাটি আয়োজিত হয়েছে উপকূলবর্তী মানুষের জীবন যাত্রা রক্ষা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের উদ্দেশ্য। খুলনা সিএসএস আভা সেন্টারে আয়োজিত এ কর্মশালায় সাংবাদিক জনাব গৌরাঙ্গ নন্দীর সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আবুসায়েদ মোঃমনজুর আলম।বিস্তারিত…
প্রতাপনগরে অবঃ শিক্ষক ও তার চাচাত ভাইয়ের ইন্তেকাল
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আশাশুনি উপজেলার প্রতাপনগরে অবসর প্রাপ্ত এক শিক্ষক ও তার চাচাত ভাই ইন্তেকাল করেছেন। ইউনিয়নের কুড়িকাহুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবঃ সহকারী শিক্ষক মোকছেদ আলী সানা (৮০) শুক্রবার সকাল ১০.৪০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত রোগে ভূগছিলেন। একইদিন সকাল ১০ টার দিকে তারই আপন চাচাতো ভাই ও প্রতাপনগর আল আমিন মহিলা মাদ্রাসার শিক্ষক আঃ হান্নানের পিতা আব্দুল গনি সানা নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাদের দুজনের জানাযা নামাজ শুক্রবার আছর নামাজ বাদ কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদবিস্তারিত…
প্রতাপনগর ইউপি থেকে কুড়িকাহুনিয়া গামী রাস্তায় বাঁশের সাঁকো নির্মানের ঘোষণা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগর ফুলতলা বাজার থেকে ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া গাজী বাড়ি কাঠালতলা ভাঙ্গন স্থানে বাঁশের সাঁকো নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদের সামনে দিয়ে কুড়িকাহুনিয়া ক্লোজার, সোনাতনকাটি, নাকনা ও গোকুল নগর গ্রামের মানুষের যাতায়াতের জন্য এই ইটের সলিং রাস্তা ছিল। রাস্তাটি আম্ফানের ঝড়ের সময় পানির তোড়ে বিধ্বস্ত হয়। ফলে ভাঙ্গন স্থানের প্রায় ৩০ টি পরিবারের বাড়িঘর, ভিটেমাটি, পারিবারিক কবরস্থান বিলিন হয়ে যায়। পরিবারগুলো তাদের সর্বস্ব হারিয়ে অসহায় হয়ে পড়ে। তাদের অনেকেই এখনো বসবাসের ঠাঁই খুজে পায়নি। পাশাপাশি রাস্তা ভেঙ্গে যাওয়ায় ঐ এলাকার শতবিস্তারিত…


