আশাশুনিতে পল্টন ট্রাজেডি দিবস পালনে প্রস্তুতি সভা 

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস পালনেরর লক্ষ্যে আশাশুনিতে জামাায়াতে ইসলামীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন জামায়াতের আয়োজনে ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ’র সভাপতি্ত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুর্তাজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান, সাবেক উপজেলা সেক্রেটারী এবিএম আলমগীর পিন্টু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহজাহান আলী, সাবেক থানা ছাত্র শিবির সভাপতি বেলাল হোসাইন, সভাপতি ইয়াছিন আরাফাত প্রমুখ।
সভায় ২৮ অক্টোবর আশাশুনি বাজার চান্নি সেট চত্বর, বুধহাটা করিম সুপার মার্কেট, প্রতাপনগর তালতলা বাজার সহ উপজেলার ১১ ইউনিয়নে পল্টন ট্রাজেডি দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।





সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৪ আসামী গ্রেফতার
  • আশাশুনিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
  • জমির ওপর দিয়ে যাওয়া নিয়ে বিরোধ: আশাশুনিতে শ্রমিকের ওপর হামলা
  • আশাশুনির বুধহাটায় মোবাইল কোর্টে মিষ্টির দোকান ও তেল মিলকে জরিমানা
  • আশাশুনিতে “তরুণদের নেতৃত্ব ও অংশগ্রহণ: আগামীর বাংলাদেশ গড়ার পথে যুব সমাজ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
  • আশাশুনিতে সাবেক ইউপি চেয়ারম্যান,জামায়াত নেতা অধ্যাপক মাওঃ আব্দুল মান্নানের জানাজা সম্পন্ন
  • আশাশুনির বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, জনভোগান্তি চরম
  • আশাশুনিতে পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেফতার-২