SM Abdullah

 

ভারত-বাংলাদেশ সীমান্তে নতুন যাত্রী ছাউনি ‘মৈত্রী দ্বার’ উদ্বোধন

  নিউজ  ডেস্ক  ::  ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে একটি যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মৈত্রী দ্বার’ নামে নতুন এই যাত্রী ছাউনির উদ্বোধন করেন। আজ শনিবার এই ছাউনির উদ্বোধন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর। পেট্রাপোল (ভারত)—বেনাপোল (বাংলাদেশ) স্থলবন্দর ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্দর। যা দুইবিস্তারিত…


গণপূর্তের সাবেক প্রতিমন্ত্রী শরীফকে দুদকে তলব

নিউজ ডেস্ক ::  দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য শরীফ আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কার্যালয় থেকে দুদক উপ-পরিচালক ও অনুসন্ধান টিম প্রধান মোহাম্মদ নুরুল হুদা তাকে তলব করে চিঠি দিয়েছেন বলে রোববার (২৭ অক্টোবর) জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে। তলবি চিঠি ময়মনসিংহের তারাকান্দায় তার নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। গত ২৫ আগস্ট দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমেবিস্তারিত…


কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনির সাবেক ভাইস চেয়ারম্যান অসীম নিহত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যানী মহাসড়কে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। তিনি আশাশুনি গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তীর ছোট ছেলে। নিহত অসীম চক্রবর্তীর শ্যালক অনল ব্যানার্জী জানান, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতবিস্তারিত…


আশাশুনিতে বিএনপির সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আগামী ৩ নভেম্বর আশাশুনিতে বিএনপির সমাবেশ সফল করতে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক স ম হেদাযেতুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন, সিনিঃ যুগ্ম আহবায়ক নুরুল হক, আঃ রশিদ, রবিউল আউয়াল ছোট, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আঃ আলিম, সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিনি: যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, রুহুল আমিন, সবিস্তারিত…


পাইকগাছায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে গাছের চারা বিতরণ

  পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পাইকগাছা উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতারণ কর্মসূচীর আয়োজন করা হয়। রোরবার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে উপজেলা যুবদলের আহŸায়ক জিএম তহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদবিস্তারিত…


সংগীতের মূর্ছনা ও আশার বার্তা নিয়ে সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে ‘উৎস সন্ধ্যা ২০২৪’ আয়োজিত

     নিউজ ডেস্ক :: শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স (কেআইবিসি) মিলনায়তনে অনুষ্ঠিত হল ‘উৎস সন্ধ্যা ২০২৪।’ বিশেষ এ সংগীত সন্ধ্যায় জনপ্রিয় শিল্পী ঋতুরাজ বৈদ্য, সানজিদা মাহমুদ নন্দিতা ও মাশা ইসলামের গানের পরিবেশনায় শ্রোতারা হারিয়ে যান সুরের এক অনন্য ভুবনে।    প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য তহবিল সংগ্রহ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অসহায় ও অবহেলিত শিশু-কিশোরদের জীবনের মানোন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্য নিয়ে এ সংগীত সন্ধ্যার আয়োজন করে তৃণমূল পর্যায়ের কমিউনিটি-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান উৎস বাংলাদেশ। তহবিল সংগ্রহে বার্ষিক এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন পৃষ্ঠপোষক, বিভিন্ন পর্যায়েরবিস্তারিত…


সম্প্রীতিরবন্ধন ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন : সাবেক এম পি হাবিব

এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল রোববার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের নিজস্ব বাসভবনে এ প্রতিষ্ঠী বার্ষিকী পালন করা হয়।প্রধানঅতিথির বক্তব্যে তিনি বলেন, সবখানে স¤প্রীতির বন্ধন ও ভালোবাসা দিয়েমা নুষের মন জয় করুন। বিএনপি গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী বলেই,সপ্রীতির আলো ছড়িয়ে মানুষের পাশে থাকতে চায়। কোনো পেশীশক্তি নয়, উদারতার মধ্য দিয়ে মানুষের আস্থা ও ভরসার প্রতীক হয়ে উঠুন।‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, অসাপ্রদায়িক চেতনা ও সমৃদ্ধিশীল দেশ গড়তে বিএনপি অঙ্গীকারা বদ্ধ।’উপজেলা যুবদল আয়োজিত আলোচনা সভা ওবিস্তারিত…


কুষ্টিয়ায় দুই লক্ষ নকল আকিজ বিড়িসহ আটক ১

  নিউজ ডেস্ক ::  কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগর সোলেমান শাহ নগরঘাট নামক এলাকায় অভিযান চালিয়ে দুই লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ভেড়ামারা সার্কেল-২ এ অভিযান পরিচালনা করেন। এসময় ভ্যান চালককে আটক করা হয়েছে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে নকল আকিজ বিড়ি ও কমদামী অবৈধ বিড়ি উৎপাদন করে আসছে। উৎপাদিত এসব নকলবিস্তারিত…


বরিশাল সমিতির উদ্যোগে শের-ই-বাংলার জন্মবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক :: অবিভক্ত বাংলার সাবেক প্রধানমন্ত্রী, কলকাতা পৌরসভার সাবেক প্রথম মুসলিম মেয়র, উপমহাদেশের বর্ণাঢ্য রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, অসাধারণ মেধাবী সংগঠক মরহুম শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছে ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা। এ উপলক্ষে অদ্য ২৬ অক্টোবর ’২৪ বিকেল চারটায় খুলনা মহানগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত আলোচনায় সভা ও দোয়া মাহফিলে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহŸায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা। প্রধান আলোচক ছিলেন সিনিয়র জেলা ওবিস্তারিত…


আশাশুনি সদর বাজার কমিটি গঠন রুহুল আমিন সভাপতি, মেহেদী সেক্রেটারী

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ইন্ডাস্টিয়ালিস্টিস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই বি ডব্লিউ এফ) আশাশুনি সদর বাজার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। আইবিডব্লিউএফ এর উপজেলা সভাপতি এবিএম আলমগীর পিন্টুর সভাপতি্ত্বে সভায় প্রধান অতিথির ছিলেন, জেলা সভাপতি মহিউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেক্রেটারী মাস্টার আবুল খায়ের। সভায় রুহুল আমিন মোড়লকে সভাপতি ও মেহেদী হাসানকে সেক্রেটারি করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। হযরত আলী ও একরামুল কবিরকে সহ-সভাপতি, আহসানুল্লাহ ও মাসুম বিল্লাহকে সহকারীবিস্তারিত…