priya
৩ বছরের আগে শিশুকে চিনি দেবেন না: মার্কিন গবেষণা
নিউজ ডেস্ক :: নিজের অজান্তেই আপনার শিশুর ক্ষতি করে ফেলছেন না তো? বয়স ৩ বছর হওয়ার আগেই, বিভিন্ন কোম্পানির চকলেট, কেক, মিষ্টি ও মিষ্টিজাতীয় লোভনীয় সব খাবার, শিশুর মুখে তুলে দিচ্ছেন? যদি তা করে থাকেন, তাহলে আজই বন্ধ করে দিন। কারণ, এতে বেশ কিছু জটিল ও দীর্ঘ মেয়াদি শারীরিক সমস্যা তৈরি করে। ৬০ হাজার মানুষের ওপর দীর্ঘ ৭০ বছর গবেষণার পর, চাঞ্চল্যকর এই তথ্য জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাদার্ন ক্যালিফোর্নিয়ার একদল গবেষক। সম্প্রতি গবেষণাটি প্রকাশিত হয়েছে বিখ্যাত সায়েন্স জার্নালে। তিন বছরের আগে চিনি বা মিষ্টি জাতীয় খাবার শিশুর কী কীবিস্তারিত…
তিন মাসে এক টাকাও ছাপানো হয়নি : গভর্নর
নিউজ ডেস্ক :: অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, গত ৩ মাসে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি। তিনি বলেন, গত ১৫ বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকিং খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এখন কেনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে না যায়, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি। সোমবার (১১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সম্মেলনে ড. আহসান এইচ মনসুরবিস্তারিত…
ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন।আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়। এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সভাপতি মাহবুব রনি।বিস্তারিত…
শেষ হলো পাকিস্তানি অভিনেতার বলিউড সিনেমার কাজ
নিউজ ডেস্ক :: পাকিস্তানি শিল্পীদের বলিউডে আগে নিয়মিত অভিনয় করতে দেখা যেত। তবে ২০১৬ সাল থেকে বি-টাউনে তাদের কাজ একেবারই বন্ধ হয়ে গেছে। এবার ভারতের নায়িকা ও পাকিস্তানের নায়ককে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম ‘আবির গুলাল’। এতে অভিনয় করেছেন বলিউড তারকা বাণী কাপুর ও পাকিস্তানি গায়ক-অভিনেতা ফাওয়াদ খানকে। লন্ডনে এই সিনেমার শুটিং আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে আজ। ছবিটি প্রযোজনা করেছে ইন্ডিয়ান স্টোরিজ, এ রিচার লেন্স এবং আরজে পিকচার্স। প্রধান প্রযোজক হিসেবে রয়েছেন ভিবেক বি আগারওয়াল, অবন্তিকা হরি এবং রাকেশ সিপ্পী। সিনেমাটি ইউকের বিভিন্ন মনোরম স্থানে শুট করা হয়েছে। বলিউড হাঙ্গামার সূত্রেবিস্তারিত…
‘বাংলাদেশের সংকটে বারবার কাণ্ডারির ভূমিকায় জিয়া পরিবার’
নিউজ ডেস্ক :: বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রাণ ছিলেন স্বাধীনতার মহান ঘোষক, বীর উত্তম জিয়াউর রহমান। মূলত আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিশেষ করে, দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে বাঙালির হাজার বছরের যে ধারাবাহিক সংগ্রাম, ৭ নভেম্বর তার অন্যতম উজ্জ্বল শিখর। ৭ নভেম্বরের বিপ্লবে জেনারেল জিয়াউর রহমান ক্ষমতাশীন হন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে নয়। কোনো পূর্ব পরিকল্পনার মাধ্যমেও তিনি ক্ষমতায় আসেননি। তিনি ক্ষমতাসীন হয়েছিলেন বিপ্লবের সদর দরজা দিয়ে। তাকে ক্ষমতাসীন হতে হয়েছিল জাতীয় স্বার্থে, জাতীয় ঐক্য সমুন্নত রাখার লক্ষ্যে। জাতির প্রয়োজনে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেনবিস্তারিত…
উপদেষ্টারা কে কোন জেলার
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে গতকাল রবিবার শপথ নিয়েছেন আরও তিনজন। এতে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। এই ২৪ জনের মধ্যে ১৪ জনের বাড়িই চট্টগ্রাম বিভাগে। ঢাকা বিভাগের রয়েছেন ৫ জন। এছাড়া একজন রাজশাহী, একজন বরিশাল, একজন যশোর, একজন সুনামগঞ্জ জেলার উপদেষ্টা রয়েছেন। একজনের জন্ম কলকাতায়। উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্মস্থান চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন।উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের জন্ম পুরান ঢাকার মাহুতটুলীতে। তার পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়।বিস্তারিত…
সায়ানের একক কনসার্ট
নিউজ ডেস্ক :: ‘গানে গানে সায়ান’ শিরোনামে আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট। আগামী ২২ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সায়ান বাংলা গানে এক অনন্য নাম। বাংলা গানের অন্যতম সিঙ্গার-সংরাইটার হিসেবে নিজের লেখা-সুরের গানে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। অনেক বছর পর সায়ান লাইভ কনসার্টে ফিরছেন একক কনসার্ট দিয়ে। দেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সায়ানের কণ্ঠ সবসময় সরব থেকেছে গানেবিস্তারিত…
দক্ষিণ কোরিয়া ঘুরে ‘সাবা’ এবার সৌদি আরবে
নিউজ ডেস্ক :: দেশে এখনো মুক্তি না পেলেও মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’র গন্তব্য এখন আন্তর্জাতিক সফর! ইতিমধ্যে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিনেমাটির। এখানেই থেমে থাকেনি, এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শীত হয়। কানাডা, দক্ষিণ কোরিয়া ঘুরে এবার ‘সাবা’ যাচ্ছে সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি। উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। সৌদি আরবের জেদ্দায়বিস্তারিত…
সেলফি প্রবণতা কি ইবাদতের মাহাত্ম্য নষ্ট করে?
নিউজ ডেস্ক :: ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ সম্মানিত স্থান মসজিদে নববী। এখানেই অবস্থিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রওজা শরিফ। গত জানুয়ারি থেকে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত মদিনার মসজিদে নববীতে এক কোটি মানুষ নামাজ আদায়ের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারত করে সালাম পেশ করেছেন। হারামাইন প্রশাসন জানিয়েছে, রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারতকারী পুরুষের সংখ্যা ৫৮ লাখ ৮৩ হাজার ৩৮৫ জন। আর নারীর সংখ্যা ৪৭ লাখ ২৬ হাজার ২৪৭ জন। রিয়াজুল জান্নাতে নামাজ আদায়কারীর সংখ্যা দৈনিক ৪৮ হাজারে পৌঁছেছে। রিয়াজুল জান্নাতের আয়তন ৩৩০ বর্গমিটার, ধারণক্ষমতা ঘণ্টায় ৮০০ জন। এখানে একজন নামাজিবিস্তারিত…
আলু এখন বিলাসী পণ্য
নিউজ ডেস্ক :: ভাতের বিকল্প হিসেবে দেশের মানুষকে একসময় আলু খাওয়ার জন্য উৎসাহিত করতো সরকার। ‘ভাতের ওপর চাপ কমান, বেশি করে আলু খান’-এরকম একটা গান বেশ জনপ্রিয় ছিল। কারণ আলু দামে ছিল সস্তা। যা সাধারণ মানুষের সাধ্যের মধ্যে ছিল। কিন্তু এ বছর গরিবের আলু যেন বিলাসী পণ্য। রবিবার (১০ নভেম্বর) রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি আলু বিক্রি হয়েছে ৭০-৭৫ টাকায়। মূলত, মৌসুমের শুরুতে অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারিতে কৃষক উৎপাদনের ৬৫ শতাংশ আলু বিক্রি করে দেন। এর এক মাসের মাথায় তারা আরও ২৫ শতাংশ আলু বিক্রি করেন। বলতে গেলে কৃষকের ঘরেবিস্তারিত…


