ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি মাহি, সম্পাদক মোতাহার
নিউজ ডেস্ক :: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি সভাপতি ও জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমিতির কার্যালয়ে নির্বাচনী কার্যক্রম শেষে প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম নতুন কমিটি ঘোষণা করেন।আগামী ২০২৪-২৫ সেশনের জন্য এই কমিটির ঘোষণা করা হয়।
এসময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সভাপতি মাহবুব রনি। ১০ সদস্যবিশিষ্ট কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি হিসেবে ইংরেজি দৈনিক নিউ ন্যাশনের মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক যুগান্তরের মাহাদী হাসান, দপ্তর সম্পাদক ডেইলি অবজারভারের তাওসিফুল ইসলাম ও কালবেলার মো. জাফর আলী, অর্থ সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের শোয়াইব আহমেদ, কার্যনির্বাহী সদস্য কালের কণ্ঠের মানজুর হোসাইন মাহি, ভোরের কাগজের রাফিউজ্জামান লাবিব এবং আলোকিত বাংলাদেশের লিটন ইসলাম। তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচিতদের নাম ঘোষণার পূর্বে প্রধান নির্বাচন কমিশনার রিয়াদুল করিম নির্বাচিত নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার সরকার বিগত ৩ নির্বাচনে সবাইকে ভোটের অধিকার ক্ষুণ্ন করেছিল। সেখানে সাংবাদিক সমিতি সবসময় গণতন্ত্রের চর্চা করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের দলীয় মতাদর্শ থাকতেই পারে কিন্তু তা যেন আমাদের লেখনীতে ফুটে না ওঠে। আমি আশা করি, শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সমিতির সবাই দল-মত নির্বিশেষে কাজ করবে।
ডুজা সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিতদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, আজকে যারা বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের অভিনন্দন জানাই। আমরা ঐক্যবদ্ধ হলেই শিক্ষার্থীদের অধিকার ঠিক থাকবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনিয়ম, দুর্নীতি কমবে এবং প্রশাসন আরও শিক্ষার্থীদের অধিকার নিয়ে সচেতন হবে।
সূত্র :কালবেলা
সম্পর্কিত সংবাদ
গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
এস.এম আব্দুল্লাহ :: শিক্ষার উৎকর্ষ, নৈতিক মূল্যবোধ ও আধুনিকতার সমন্বয়ে একটি উন্নত প্রজন্ম গড়ে তোলারবিস্তারিত…
কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
অদ্য ১লা জানুয়ারি ২০২৬, কেঁড়াগাছি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ওবিস্তারিত…


