priya
লাইভে এসে আওয়ামী লীগের উদ্দেশে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
নিউজ ডেস্ক :: শহীদ নূর হোসেন দিবসে ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে আজ রবিবার (১০ নভেম্বর) গুলিস্তানের জিরো পয়েন্ট মোড়ে সমবেত হওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। একই স্থানে পাল্টা গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উদ্বেগ ছড়িয়েছে জনমনে। রবিবার (১০ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। তবে কোথাও দেখা যায়নি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের। এমন পরিস্থিতিতে অন্তত এক মিনিটের জন্য হলেও আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের রাস্তায় নামার অনুরোধ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্রবিস্তারিত…
ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত ধুঁকছে বিনিয়োগের অভাবে
নিউজ ডেস্ক :: জিডিপিতে এসএমই খাতের অবদান মাত্র ২০ শতাংশ । দেশের ৯০ শতাংশ প্রতিষ্ঠান ছোট ব্যবসায়ীদের হাতেএক বছর আগের অবস্থানের চেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে এমএসএমই উৎপাদন ।ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগকে (এসএমই) কাজে লাগিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করা দাঁড়িয়ে থাকা দক্ষিণ কোরিয়া বড় উদাহরণ হতে পারে। স্যামসাং, এলজি ও হুন্দাইয়ের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো থাকা সত্ত্বেও এখনো দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশ অবদান এসএমই খাতের। এ খাতটিই দক্ষিণ কোরিয়ার বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর ব্যাকওয়ার্ড লিংকেজ হিসেবে কাজ করে। বাংলাদেশে ৫২ শতাংশ আর্থিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ ব্যাংকগুলোর হাতে থাকার পরওবিস্তারিত…
নতুন উপদেষ্টাদের জন্য প্রস্তুত ৫ গাড়ি
নিউজ ডেস্ক :: নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হতে যাচ্ছেন। এরই মধ্যে তাদের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজ রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নতুন পাঁচ উপদেষ্টাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ বিষয়ে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, নতুন উপদেষ্টাদের গাড়ি প্রস্তুত করার নির্দেশনা আমরা পেয়েছি। পাঁচটি গাড়ি প্রস্তুত রাখছি। উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নতুন পাঁচ জনের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখবিস্তারিত…
রোবটের আঁকা ছবির দাম উঠল ১৫ কোটি টাকা!
নিউজ ডেস্ক :: রোবট হল যন্ত্র। তার ভাবনাচিন্তা সবই অঙ্কে বাঁধা। কিন্তু শিল্প তো অঙ্ক নয়। রং-তুলি-ক্যানভাসে ছাড়াও তার নেপথ্য থাকে ভাবনা, কিছু আবেগ, অভিজ্ঞতা, আর কিছু মনন। তবেই গিয়ে রং-তুলি মিলেমিশে ছবি ফোটায় ক্যানভাসে। শিল্পে তাই এত দিন আবেগ আর ভাবনাপ্রবণ মানুষেরই আধিপত্য ছিল। কিন্তু সেই ধারণায় সম্প্রতি ধাক্কা দিয়েছে এক যন্ত্রমানব শিল্পী। নাম ‘এআই-ডিএ’। রং-তুলির টানে সে ক্যানভাসে এঁকে ফেলেছে একটি সম্পূর্ণ ছবি। সেই ছবি নিলামে বিক্রিও হয়েছে ১৩ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারে। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৫ কোটি টাকা। এই প্রথম কোনও মানুষের মতো দেখতে রোবটবিস্তারিত…
উপদেষ্টা হচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। এমনটাই খবর। উপদেষ্টা পরিষদে নতুন যারা যুক্ত হচ্ছেন, তাদের মধ্যে চারজনের নাম জানা গেছে। এরমধ্যে রয়েছে ফারুকীর নামও। আজ রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে। এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।ফারুকী ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করেবিস্তারিত…
কর্মক্ষেত্রে যেসব বিষয় লক্ষ রাখা জরুরি
নিউজ ডেস্ক :: কর্মক্ষেত্রে নৈতিকতার গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিবেচিত হয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে নৈতিকতার উচ্চমান বজায় রাখতে এবং সৎভাবে কাজ করতে বাধ্য। ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিটি কাজেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা থাকা জরুরি। কোরআন ও হাদিসে কর্মক্ষেত্রে নৈতিকতার বিভিন্ন দিক আলোচনা করা হয়েছে, যা একটি সফল ও উন্নত সমাজ গঠনে সহায়ক। এ সম্পর্কে বিস্তারিত বিবরণী উল্লেখ করা হলো। সত্যবাদিতা ও সততা : ইসলামে সত্যবাদিতা ও সততার প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কর্মক্ষেত্রে সৎ হওয়া, মিথ্যা না বলা এবং প্রতারণা না করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, ‘আর তোমরা সত্যবাদীদের সঙ্গেবিস্তারিত…
মানুষের ভালোবাসার প্রতিদান দেওয়া নৈতিক দায়িত্ব : সালাউদ্দিন
নিউজ ডেস্ক :: জাতীয় দলের সঙ্গে কোচ সালাউদ্দিনের পথচলার শুরু সেই ২০০৬ সাল থেকে। ২০০৬-১০ পর্যন্ত ছিলেন সহকারী কোচ। ২০১০-১১ তে ছিলেন বিসিবি একাডেমির বিশেষজ্ঞ কোচ। মাঝে দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলে ফিরেছেন সিনিয়র সহকারী কোচ হিসেবে।আপাতত সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তিটা ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত। তবে সব ঠিক থাকলে দীর্ঘ মেয়াদে চুক্তিতে যেতে পারে বিসিবি। নতুন করে দায়িত্ব নেয়ার পর আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কথা বলেছেন সালাউদ্দিন। উইন্ডিজ সফর থেকে দলের সঙ্গে যোগ দেবেন সালাউদ্দিন। অভিজ্ঞ এই কোচ বলেন, ‘যেহেতু আমি সহকারী কোচ, আমার মনে হয় যেবিস্তারিত…
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি, ডেন্টালে ২৮ ফেব্রুয়ারি
নিউজ ডেস্ক :: ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি এবং ব্যাচেলর অব ডেন্টাল সার্জারিতে (বিডিএস) ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ রবিবার (১০ নভেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক মো. মহিউদ্দিন মাতুব্বর ভর্তি পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকের সভায় আগামী ১৭ জানুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা এবং ২৮ ফেব্রুয়ারি ডেন্টালের বিডিএস ভর্তি পরীক্ষার অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র :দেশ রূপান্তর
রাতে অন্তর্বাস পরে ঘুমানো : যে কারণে ক্ষতিকর
নিউজ ডেস্ক :: অনেকেরই ধারণা, রাতে অন্তর্বাস পরে ঘুমানো স্বাভাবিক একটি অভ্যাস। অনেক সময় সামাজিক কারণে, আবার কখনো ব্যক্তিগত আরামের কথা ভেবে বা সুরক্ষার জন্য রাতে অন্তর্বাস পরেই ঘুমানো হয়। কিন্তু চিকিৎসক ও বিশেষজ্ঞদের মতে, এ অভ্যাসটি দীর্ঘমেয়াদে ত্বক এবং স্বাস্থ্য উভয়ের জন্যই ক্ষতিকর হতে পারে। বিশেষ করে এটি নারী ও পুরুষ উভয়ের জন্যই নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। ত্বকের জন্য ঝুঁকি রাতে আঁটসাঁট অন্তর্বাস পরে ঘুমালে ত্বকে বাতাস চলাচলের পথ বাধাগ্রস্ত হয়। এতে ঘামের সঙ্গে বদ্ধ অবস্থায় ত্বকে ছত্রাক ও ব্যাক্টেরিয়া সহজে বাসা বাঁধে। এতে ত্বকে সংক্রমণের সম্ভাবনাবিস্তারিত…
শ্রমিকদের বকেয়া পরিশোধ করা সরকারের কাজ নয় : উপদেষ্টা আসিফ
নিউজ ডেস্ক :: শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধ করতে গেলে দেশের রাজস্ব খালি হয়ে যাবে।রোববার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। উপদেষ্টা আসিফ বলেন, বেতন পরিশোধের জন্য মালিকদের সহযোগিতা করা হচ্ছে। এরপরও যারা শ্রমিকদের বেতন দিচ্ছে না তাদেরকে ধরে এনে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট আটকে রাখা হচ্ছে। যাতে বিদেশ পালিয়ে না যায়। শ্রম উপদেষ্টা বলেন, খুব নাজেহাল অবস্থায় শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আমরা ধীরে ধীরেবিস্তারিত…


