priya

 

সমালোচনার মুখে যা বললেন উপদেষ্টা ফারুকী

নিউজ  ডেস্ক  ::  বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই ছাত্র-জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন তিনি।এরপর থেকে তীব্র সমালোচনা শুরু হয় তাকে নিয়ে।অনেকে বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশা।এখন ফারুকী ভোল পালটেছেন মাত্র। এসব নানা সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন উপদেষ্টা ফারুকী।নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। তার সেই স্ট্যাটাস হুবহু যুগান্তরের পাঠকের জন্য তুলে ধরা হলো- “প্রিয় ভাই-বোনেরা, ঘুণাক্ষরেও যা আগে ভাবি নাই,বিস্তারিত…


বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কবে কার ম্যাচ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বিসিবির পক্ষ থেকে পূর্ণাঙ্গ সূচি গণমাধ্যমে পাঠানো হয়। সূচি অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর দুপুর দেড়টায় ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। বিপিএলের লিগ পর্বে দিনে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে সপ্তাহের অন্যসব দিন প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়, দ্বিতীয় ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। আর শুক্রবার প্রথম ম্যাচ দুপুর ২টাবিস্তারিত…


ওমরাহকারীদের নতুন নির্দেশনা দিল সৌদি আরব

নিউজ  ডেস্ক  ::  ওমরাহ পালনকারীদের স্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশগত দিক বিবেচনায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব। এ নির্দেশনায় মক্কার মসজিদুল হারামে ওমরাহর তাওয়াফ ও সাঈ শেষ করার পর শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওই নির্দেশনায় বলা হয়, অনুমোদিত নাপিতদের কাছে চুলবিস্তারিত…


আকুর দায় পরিশোধের পর রিজার্ভ নামল ১৮ বিলিয়ন ডলারের ঘরে

নিউজ  ডেস্ক  :: এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) মাধ্যমে আমদানির দায় বাবদ ১৫০ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার সেপ্টেম্বর ও অক্টোবর এই দুই মাসের দায় পরিশোধ করার পর গত সোমবার দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমন্বয় করা হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ কমে ১ হাজার ৮৪৫ কোটি ডলারে নেমে এসেছে। একই সঙ্গে কমেছে গ্রস রিজার্ভও। ২ হাজার ৬০০ কোটি ডলারের কাছাকাছি থেকে ২ হাজার ৪২০ কোটি ডলারে নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার নিট রিজার্ভ ছিল ২ হাজার কোটি ৮০ লাখ ডলার। বিস্তারিত…


ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ  ডেস্ক  :: রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নির্দেশনা বাস্তবায়ন করে আগামী ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এক রিটের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করতে বলেছেন আদালত। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। তিনি জানান, ইতোমধ্যে সাড়ে ৩০০ ওপরে মৃত্যু ঘটেছে। ৭২ হাজার ডিটেকটেড হয়েছে। এটা অফিসিয়ালি। আন-অফিসিয়ালি আরও বেশি। ব্যারিস্টারবিস্তারিত…


মেট্রোরেলে চাকরির সুযোগ

নিউজ  ডেস্ক  ::  শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে আবেদনপত্র পাঠাতে হবে। পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদসংখ্যা: ১ যোগ্যতা: সিভিল, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ভালো ফলসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। চার্টার্ড/প্রফেশনাল ইঞ্জিনিয়ার হলে ভালো। রেলভিত্তিক ম্যাস ট্রানজিট সিস্টেম বা প্রকল্পে প্ল্যানিং ও ডেভেলপমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিইও, ডিরেক্টর, প্রজেক্ট ডিরেক্টরবিস্তারিত…


উপদেষ্টা হওয়ায় ফারুকীকে অভিনন্দন মিশার

নিউজ  ডেস্ক  ::  অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি। শপথ নেওয়ার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফারুকীকে একের পর এক উষ্ণ বার্তা দিচ্ছেন দেশের শোবিজ তারকারা। সোমবার সকালে ফারুকীকে শুভেচ্ছা জানিয়ে ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর লেখেন, ‘আমাদের গোত্রের কথা বলার জন্য একজন নিজস্ব যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন। ভালো ডিসিশন, অভিনন্দন ফারুকী ভাই।’ ফারুকীকে শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক স্বপনবিস্তারিত…


আবারও মোস্তাফিজের আঘাত, গুরবাজ তবু অবিচল

নিউজ  ডেস্ক  ::  রহমত শাহর পর আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিকেও ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তার বলে স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে হাশমতউল্লাহকে বিদায় করায় ভূমিকা রাখেন সৌম্য সরকার। এর মধ্য দিয়ে আফগানিস্তান ৮৪ রানে তৃতীয় উইকেট হারালেও এখনও টিকে আছেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। ৬০ বলে ফিফটি তুলে নিয়ে আফগানিস্তানের রানের চাকা সচল রেখেছেন তিনি। জয়ের জন্য এখনো ১৬২ রান চাই আফগানদের, বাংলাদেশের প্রয়োজন ৭ উইকেট। এর আগে অভিষেক ওয়ানডে খেলতে নেমে এই ফরম্যাটে নিজের প্রথম উইকেট শিকার করেন পেসার নাহিদ রানা। প্রায় ১৪৯ কিলোমিটার গতির এক বলে আফগান ওপেনার সাদিকউল্লাহ আতালেরবিস্তারিত…


৪র্থ শিল্প বিপ্লবে ৫৪ লাখ কর্মীর চাকরি হারানোর শঙ্কা

নিউজ  ডেস্ক  ::  ৪র্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের প্রায় ৫৪ লাখ কর্মী চাকরি হারাতে পারেন, এমন আশঙ্কার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, ৪র্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের অর্থনীতিতে নানা আশঙ্কার পাশাপাশি তৈরি হতে পারে নতুন সম্ভাবনাও। তাই সমস্যা মোকাবিলা ও সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নতুন কৌশলপত্র তৈরি করা দরকার।সোমবার রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থার এফইএস বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞরা এ আশঙ্কার কথা জানান। সেমিনারে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দারবিস্তারিত…


ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার হুঁশিয়ারি ফারুকী ও বশিরকে না সরালে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো

নিউজ  ডেস্ক  ::  চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও সেখ বশির উদ্দিনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানিয়ে ছাত্র জনতার আন্দোলনে শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হয়েছে। অবিলম্বে এই দুই উপদেষ্টাসহ আওয়ামী ফ্যাসিবাদের সব দোসরদের বের করতে হবে। অন্যথায় ছাত্র-জনতা আবারও বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতার নেতারা। সোমবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের ভাই বশির উদ্দিন ছাত্র হত্যা মামলারবিস্তারিত…