সায়ানের একক কনসার্ট
নিউজ ডেস্ক :: ‘গানে গানে সায়ান’ শিরোনামে আজব কারখানার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফারজানা ওয়াহিদ সায়ানের একক কনসার্ট। আগামী ২২ নভেম্বর, শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই কনসার্টে দুই ঘণ্টাব্যাপী নিজের সব গান পরিবেশন করবেন সায়ান। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। সায়ান বাংলা গানে এক অনন্য নাম।
বাংলা গানের অন্যতম সিঙ্গার-সংরাইটার হিসেবে নিজের লেখা-সুরের গানে তিনি জয় করেছেন অসংখ্য শ্রোতার হৃদয়। অনেক বছর পর সায়ান লাইভ কনসার্টে ফিরছেন একক কনসার্ট দিয়ে। দেশ কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো অন্যায়ের প্রতিবাদে সায়ানের কণ্ঠ সবসময় সরব থেকেছে গানে গানে। সেই সব গান নিয়ে একটি সন্ধ্যার আয়োজন আজব কারখানার ‘গানে গানে সায়ান’।
সূত্র :দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
সন্তানদের নিয়ে পরীমনির ঘরোয়া জন্মদিন উদযাপন
চিত্রনায়িকা পরীমনি মানেই অনুরাগীদের কাছে বাড়তি উন্মাদনা ও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবারের জন্মদিনের আয়োজনের শুরুটাবিস্তারিত…
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…


