priya

 

বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তুরস্কের নাইজেলা ওয়ার্ল্ড গ্রুপ

নিউজ  ডেস্ক  :: বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে তুরস্কের নিরাপদ ও প্রাকৃতিক খাদ্যপণ্য ও প্রসাধনী সামগ্রীর বিশ্বখ্যাত কোম্পানি নাইজেলা ওয়ার্ল্ড। এজন্য বাংলাদেশি কোস্পানি হ্যাপিহাট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে গ্রুপটি। মঙ্গলবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-৮ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডি-৮সিসিআই) মহাসচিব আশরাফুল হক চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন নাইজেলা ওয়ার্ল্ড গ্রুপের চেয়ারম্যানের ফাতিহ। আরও উপস্থিত ছিলেন মিসেস লরা অ্যাকার, আব্দুল্লাহ আতাকান কারাতাস এবং হ্যাপিহাট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) আহমেদ রেহানুল বারী চৌধুরী। সংবাদবিস্তারিত…


নজর কেড়েছে ‘হানি-বানি’র রসায়ন

নিউজ  ডেস্ক  :: রুশো ব্রাদার্স জো ও অ্যান্থনির অন্যতম জনপ্রিয় স্পাই অ্যাকশন থ্রিলার সিরিজ এবার আসতে চলেছে বলিউডে। বেশ কিছু দিন আগেই ঘোষণা করা হয়েছিল পরিচালক রাজ অ্যান্ড ডি-এর ‘সিটাডেল: হানি বানি’ আসতে চলেছে। এবার সিরিজটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর ট্রেলার প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে ‘হানি-বানি’র রসায়ন। যেখানে ‘হানি’র চরিত্রে রয়েছেন সামান্থা রুথ প্রভু আর ‘বানি’ হলেন বরুণ ধাওয়ান। সূত্র : মানবজমিন নিউজ


১৯৭১ এর আগে আসামে অনুপ্রবেশকারীদের বৈধতা দিল ভারতের সুপ্রিম কোর্ট

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: নাগিরকত্ব আইনে ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা বহাল রেখেছে ভারতের সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে আসামে প্রবেশ করা বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের বৈধতা দিয়েছে দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চের চার বিচারক এ ধারার বৈধতার পক্ষে রায় দিয়েছেন। শুধুমাত্র বিচারপতি জেবি পাদ্রিওয়ালা ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৬-এ ধারা অসাংবিধানকি বলে আপত্তি তুলেছিলেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতার মতে ৬-এ ধারার সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এই রায়ের ফলে, এই আইনের মাধ্যমে যারা নাগরিকত্ব পাবেন তাদেরবিস্তারিত…


যে কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সারা

নিউজ ডেস্ক :: ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক সারা আরফিন খান। অভিনেতা আরফিন খানকে বিয়ের পর তিনি মুসলিম হয়েছেন। সালমান খান সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস’র ১৮তম সিজনে অংশ নিয়েছেন সারা ও আরফিন খান দম্পতি। এ শোয়ের আরেক প্রতিযোগী করনবীর মেহরা দাবি করেন, আরফিন খান জোর করে ধর্মান্তরিত করেছেন সারাকে। এরপর আরফিন এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তার মতে, আমার জন্য ধর্মান্তরিত হতে আমার স্ত্রীকে কখনো জোর করিনি। কিন্তু তারপরও এ নিয়ে বিতর্ক থেমে নেই। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন সারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান,বিস্তারিত…


নিজ্জার হত্যাকাণ্ড কানাডার বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থাশীল যুক্তরাজ্য

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক ::  কানাডার বিচার ব্যবস্থায় পূর্ণ আস্থা রয়েছে যুক্তরাজ্যের। এমনটাই জানিয়েছে দেশটির সরকার। বুধবার এক বিবৃতিতে বৃটিশ সরকার জানিয়েছে, কানাডার স্বাধীন তদন্তে বর্ণিত গুরুতর অগ্রগতি সম্পর্কে নিজেদের কানাডিয়ান অংশীদারদের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাজ্য। ভারতীয় বংশোদ্ভূত কানাডার নাগরিক হরদীপ সিং নিজ্জারের হত্যাকাণ্ডে কানাডা যে আইনি প্রক্রিয়া অনুসরণ করছে মূলত তার ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে এই বিবৃতি দিয়েছে বৃটিশ সরকার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জারকে হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সোমবার ভারতের হাই কমিশনার এবং অন্যান্য কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণাবিস্তারিত…


কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থ দণ্ড প্রত্যাহারের দাবি

নিউজ  ডেস্ক  :: ড্রাগ ও কসমোটিকস আইন অনুসারে কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থদণ্ড প্রত্যাহার, ঔষধ প্রশাসনের অনুমতি ছাড়া অনলাইনে ওষুধ বিক্রি বন্ধ, বিদেশে পলাতক বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. শাহ জালাল বাচ্চুর পদত্যাগ, ভারপ্রাপ্ত সভাপতি মো. ময়নুল হক চৌধুরীর ডাকা সিলেটের পরিচালনা পর্ষদের সভা বন্ধ এবং বিসিডিএসের কেন্দ্রীয় পরিচালকদের মতামতের ভিত্তিতে নতুন সভাপতি নির্বাচনসহ ১৮ দফা দাবি জানিয়েছেন কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) বর্তমান ও সাবেক পরিচালকরা।বুধবার (১৬ অক্টোবর) রাজধানীর মিটফোর্ডে অবস্থিত সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। বিসিডিএস কেন্দ্রীয় কমিটির পরিচালকবিস্তারিত…


ঢাবির গাছে গাছে পাখির বাসা স্থাপন ছাত্রদলের

নিউজ  ডেস্ক  :: পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন গাছে মাটির হাঁড়ি বেঁধে পাখির নিরাপদ বাসা স্থাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর, কেন্দ্রীয় লাইব্রেরি, ডাকসু, মধুর ক্যান্টিন ও কলা ভবন এলাকার বিভিন্ন জায়গায় এই পাখির বাসা স্থাপন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ করতে যেমন ছাত্রদল কাজ করছে তেমনই পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও যেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে উঠে সেই চেষ্টাবিস্তারিত…


শাকিব খানকে চান শখ

নিউজ ডেস্ক :: বিজ্ঞাপনের মডেল হয়ে তারকা বনে যান আনিকা কবির শখ। পরবর্তীতে নাটকে নিয়মিত হন তিনি। ‘বলো না তুমি আমার’ ও ‘অল্প অল্প‌ প্রেমের গল্প’ নামে দুটি সিনেমাতেও দেখা যায় তাকে। তবে চলচ্চিত্রে নিয়মিত হননি এই সুন্দরী।বিয়ে ও সন্তানের জন্মের পর মিডিয়া থেকে দূরে সরে যান শখ। ফিরেছেন নাটকে অভিনয়ের মাধ্যমে। আবারও শোবিজে তার ব্যস্ততা বেড়েছে।গত মাসে ‘অদ্ভুত পরিবার’ নামে এক ধারাবাহিকে কাজ শেষ করেছেন এই অভিনেত্রী। এদিকে সিনেমা করলে নায়ক হিসেবে কাকে চান এমন প্রশ্নে শখ বলেন, সিনেমার জন্য অবশ্যই নায়ক হিসেবে শাকিব খানকেই চাই। কারণ, শাকিব ভাইবিস্তারিত…


নাইজেরিয়ায় ট্যাংকার বিস্ফোরণে নিহত ৯৪

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক :: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ৮৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।বুধবার (১৬ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির পুলিশ জানিয়েছে, নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ট্যাংকারটির বিস্ফোরণ ঘটে। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম এএফপিকে বলেন, মঙ্গলবার গভীর রাতে উত্তর জিগাওয়া রাজ্যে একটি জ্বালানি ট্যাংকার উল্টে যায়। এ সময় অনেকে ট্যাংকারটি থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করেন। ঠিক তখনই বিস্ফোরণ ঘটে। তিনি বলেন, এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যুর খবর পাওয়াবিস্তারিত…


তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই ব্যবস্থা : যুবদল সভাপতি

নিউজ  ডেস্ক  :: তারেক রহমানের নির্দেশনার বাইরে গেলেই ব্যবস্থা : যুবদল সভাপতি জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, সারা দেশেই যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল তথা বিএনপিদলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে গেলেই সাংগঠনিক ব্যবস্থা। বুধবার (১৬ অক্টোবর) বাগেরহাটে দিকনির্দেশনামূলক যৌথ কর্মিসভায় তিনি এ সব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মিসভা অনুষ্ঠিতবিস্তারিত…