priya
গুগলে চাকরি পাওয়ার যোগ্যতা কী কী, জানালেন সুন্দর পিচাই
নিউজ ডেস্ক :: বিশ্বের সবচেয়ে বেশি বেতন দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে থাকা গুগলে চাকরি পাওয়াটা সবার কাছে স্বপ্নের মতো। শুধুমাত্র শিক্ষানবীশদেরই বেতন বছরে প্রায় ৮০ হাজার ডলারের মত। ছয় অঙ্কের বেতন দিয়ে নিয়োগ দেওয়া হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে, যে সংখ্যা প্রায় এক লাখ ২০ হাজার ডলারের সমান।গত কয়েক বছর যাবৎ বাংলাদেশিরাও এই বিশাল প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানটিতে নিজেদের জায়গা করে নিচ্ছে। মেধার ভিত্তিতে যথেষ্ট যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে তারা উতড়ে যাচ্ছে গুগলের পরীক্ষায়। শামিল হতে পারছে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রায় চার হাজার জনশক্তির মধ্যে, যাদেরকে প্রতিবছর খুঁজে বের করা হয় প্রায় ২৫ লাখবিস্তারিত…
গ্যাংস্টার লরেন্সকে জুম মিটিংয়ের আমন্ত্রণ সালমান খানের প্রাক্তনের
নিউজ ডেস্ক :: সম্প্রতি বাবা সিদ্দিকিকে হত্যার পর সালমান খানকে হুমকি দিয়েছেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে সালমানকে হত্যার এই হুমকি দেয় গোষ্ঠীটি। হত্যার শিকার হতে না চাইলে সালমানকে ৫ কোটি রুপি দিতে বলা হয়। আর সেটি না করলে তার পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে বলে হুশিয়ারি দিয়েছে লরেন্স। এমন হুশিয়ারির পর লরেন্সকে জুম মিটিংয়ে আসার আহ্বান জানিয়েছেন সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। বলিউড তারকার প্রাক্তন প্রেমিকা পাকিস্তানি বংশোদ্ভূত সোমি আলি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইকে জুম মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘নমস্তে, লরেন্স ভাই, আমি শুনেছিবিস্তারিত…
বাজার সিন্ডিকেট ভাঙতে শক্ত অবস্থানে সরকার : উপদেষ্টা আসিফ
নিউজ ডেস্ক :: নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কারওয়ান বাজার টিসিবি চত্বরে ন্যায্যমূল্যে কৃষিজাত পণ্যের বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, নিত্যপণ্যের দাম বাড়ার পেছনে পথে পথে চাঁদাবাজি অনেকটা দায়ী। এ জন্য চাঁদাবাজি বন্ধ ও নিত্যপণ্যের বাজারের সিন্ডিকেট ভাঙতে সরকার শক্ত অবস্থানে রয়েছে। উপদেষ্টা বলেন, মানুষকে স্বস্তি দিতে ট্রাকসেলে নিত্যপণ্য বিক্রির পরিধি আরও বাড়ানো হবে। কেমিস্টসদের ১০ বছরের জেল ও অর্থ দণ্ড প্রত্যাহারের দাবি, এ সময় বাজারের সিন্ডিকেট ভাঙতে গণমাধ্যমের সহায়তা চান আসিফবিস্তারিত…
রাবির সাবেক প্রক্টর ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা
নিউজ ডেস্ক :: চাঁদা আদায় ও হামলার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মো. আসাবুল হক, দুজন সহকারী প্রক্টর ও ছাত্রলীগের ৬১ জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন শাখা ছাত্রদলের এক নেতা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে মতিহার থানায় ৬৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতপরিচয় ২০ জনের নামে এ মামলা করা হয়। মতিহার থানার ওসি মো. আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার বাদী ছাত্রদল নেতার নাম মো. তুষার শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও নাটোর জেলার সিংড়া উপজেলার আতাইকুলা গ্রামেরবিস্তারিত…
রাশিয়ার বিরুদ্ধে জিততে জেলেনস্কির বিজয় পরিকল্পনায় যা আছে
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: রাশিয়ার বিরুদ্ধে জিততে পাঁচ দফার একটি ‘বিজয় পরিকল্পনা’ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেছেন, এই প্রস্তাব রাশিয়ার সঙ্গে ভবিষ্যতে শান্তি আলোচনার পথ স্থাপন করবে এবং চলমান যুদ্ধ শেষ করতে ইউক্রেনের অবস্থানকে শক্তিশালী করবে।স্থানীয় সময় বুধবার দেশটির পার্লামেন্টে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের মিত্র দেশগুলোর তরফ থেকে প্রত্যাশিত সাহায্য পেতে ব্যর্থ হওয়ার পরপরই এই প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট।নিজ দেশের আইনপ্রণেতা ও মিত্র দেশগুলোর প্রতি এই পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। জেলেনস্কি বলেন, আমরা যদি এখনই এই বিজয় পরিকল্পনা বাস্তবায়ন শুরু করি,বিস্তারিত…
৫৬ পদে নিয়োগ দিচ্ছে বেপজা
নিউজ ডেস্ক :: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) রাজস্ব খাতে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির পদে নবম থেকে ২০তম গ্রেডে ৫৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: সহকারী পরিচালক (প্রশাসন) পদসংখ্যা: ৪ যোগ্যতা: ন্যূনতম স্নাতক সম্মানসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণির চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি। শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ বা জিপিএ গ্রহণযোগ্য নয়। বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯) ২. পদের নাম: সহকারী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন/এন্টারপ্রাইজ সার্ভিসেস/শিল্পবিস্তারিত…
বড়পর্দায় দেখা যাবে এটা আমার কাছে স্বপ্নের মতো
নিউজ ডেস্ক :: আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে গ্রামীণ পটভূমিতে নির্মিত দ্বীন ইসলাম পরিচালিত নবাগতা কান্তা নূর অভিনীত চলচ্চিত্র ‘চরিত্র’। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। কান্তা নূর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুম আজিজ, দ্বীন ভাই, গুলশান আরা পপি, সমু চৌধুরী, সম্পা নিজাম, বড়দা মিঠু, ফারুক আহমেদ, আমির সিরাজী, মিষ্টি মারিয়া, ফরহাদ হোসেন প্রমুখ। ‘চরিত্র’ চলচ্চিত্রে গান রয়েছে ৩টি, গান গুলোতে কন্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, রিংকু ও চঞ্চল। সংগীত পরিচালনা করেছেন বেলাল হোসেন চঞ্চল, পূর্ণ মিলন। আবহ সংগীত করেছেন আশ্রাফুল।ছবিটিবিস্তারিত…
পাতাবাহারের যত্ন করবেন যেভাবে
নিউজ ডেস্ক :: অনেকের বাড়িতেই ইনডোর প্ল্যান্ট হিসেবে নানা ধরনের পাতাবাহার গাছ থাকে। এসব গাছের যত্ন একটু আলাদা ধরনের। নানা ধরনের পাতাবাহার গাছ কীভাবে যত্ন নেবেন জেনে নিন।পাতাবাহার গাছকে সবসময় হালকা ছায়ায় রাখতে হয়। মাঝেমধ্যে অল্প একটু রোদে রাখতে হয়। না হলে পাতার রঙ খোলে না। রাতে খোলা জায়গায় রেখে দিয়ে পরের দিন সকাল ৯টা পর্যন্ত রোদ খাইয়ে আবার যথাস্থানে নিয়ে যান। মনে রাখবেন, ঘরের ভেতরে কিন্তু একনাগাড়ে বেশিদিন পাতাবাহারের গাছ রাখা যায় না, জায়গা বদল করে রাখতে হয়। যেমন ধরুন, যে গাছগুলোকে আপনি ঘরের ভেতর রেখেছিলেন সেগুলোকে বারান্দায়, সিঁড়িতেবিস্তারিত…
নাটকে অভিষেক মেহজাবীনের বোন মালাইকার
নিউজ ডেস্ক :: মেহজাবীন চৌধুরীর পথ ধরে এবার নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে তাকে। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান।চমকপ্রদ খবর হলো, নাটকটির গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে।মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি মাথায়বিস্তারিত…
নিয়োগ প্রজ্ঞাপনসহ চারটি বিসিএস পরীক্ষার প্রক্রিয়া বাতিলের দাবি বিএনপির
নিউজ ডেস্ক :: ফ্যাসিবাদী আওয়ামী দলীয় পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সুপারিশকৃত ৪৩তম বিসিএস-এর নিয়োগ প্রজ্ঞাপন বাতিল এবং ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএস পরীক্ষার সকল প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।তিনি বলেন, ‘পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসর হিসেবে দায়িত্ব পালনকারী এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর সম্প্রতি পদত্যাগকারী দলকানা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক সম্পূর্ণ দলীয় বিবেচনায় বিসিএস ৪৩তম ব্যাচের সুপারিশকৃত ২০৬৪ জন প্রার্থীকে বর্তমান অন্তর্বর্তী সরকার বিসিএসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানেবিস্তারিত…


