priya

 

ক্রাশকে দেখে বুক কাঁপে, ডেটের প্রস্তাব কীভাবে দেবেন?

নিউজ  ডেস্ক  ::  প্রথম কাউকে ভালোবাসি বলা বা তার কাছে থেকে ভালোবাসার কথা শুনতে পাওয়া অথবা মনের মানুষের সঙ্গে প্রথমবার দেখা করার দিনটি সবার কাছেই বিশেষ স্মরণীয়। আর সেজন্য প্রথম ডেটিং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আসলে প্রেম করা সহজ কিন্তু প্রথম ডেট করা ততটা সহজ নয়। অনেক দিন ধরেই বন্ধুত্ব ও ভালোলাগার সম্পর্ক থাকলেও তাকে কোনোদিন মনের কথা বলতে পারেননি। ডেটে যাওয়ার প্রস্তাব দিতে পারেন না। ডেটের কথা চিন্তা করলেই শুরু হয় কাঁপুনি, বুকে ধরফর। মাথায় আসে আকাশ-পাতাল ভাবনা। এই সমস্যার সমাধানে মানতে পারেন কিছু টিপস: ওভারথিঙ্কিং বাদ দেন ক্রাশের দেখাবিস্তারিত…


৪৫তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘প্রিয় মালতী’র প্রশংসায় ক্রিটিকসরা, মেহজাবীনে মুগ্ধ মিশরীয় অভিনেত্রী

নিউজ  ডেস্ক  ::  পর্দা উঠেছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৪৫তম আসরের। উৎসবের বিশ্ব চলচ্চিত্র বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘প্রিয় মালতী’ সিনেমা, যেটির ইংরেজি নাম ‘হুইসপারস অব অ্যা থার্স্টি রিভার’। গত শুক্রবার কায়রোর অপেরা হাউসে বিশ্ব প্রিমিয়ার হয়েছে মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমার। উৎসবে পুরো টিম নিয়ে উপস্থিত হয়েছেন অভিনেত্রী। হেঁটেছেন উৎসবের লালগালিচায়। লালগালিচায় ভেলভেট শাড়িতে নজর কাড়লেন মেহজাবীন। তার সঙ্গে হেঁটেছেন সিনেমাটির পরিচালক শঙ্খ দাসগুপ্ত, দুই প্রযোজক আদনান আল রাজীব ও মো. হাবিবুর রহমান তারেক।জানা গেছে, কায়রোতে ‘প্রিয় মালতী’র চারটি প্রদর্শনী রয়েছে। এরমধ্যে দুটিতে থাকবেন উৎসবে আসা দর্শকরা। এছাড়া সাংবাদিকবিস্তারিত…


হাথুরুর ‘চড়’ নিয়ে কিছু বলতে চান না নাসুম

নিউজ  ডেস্ক  ::  নাসুম আহমেদের জন্য গত বছরটি ছিল ভুলে যাওয়ার মতো। ২০২৩ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে বিতর্কিত ঘটনার পর জাতীয় দল থেকে এক বছরের জন্য বাদ পড়েন তিনি। তবে এই সময়ের ধাক্কা সামলে আফগানিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাট ও বলে দারুণ পারফর্ম করে নজর কাড়েন এই বাঁহাতি স্পিনার। দলের বাইরে নাসুম তার এই সময়ে নিজের মানসিক অবস্থার পরিবর্তন করেছেন। সাম্প্রতিক উন্নতির পেছনে আছে কঠোর পরিশ্রমের গল্প। তবে হাথুরুসিংহের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চাননি তিনি। ডেইলি সানকে দেওয়াবিস্তারিত…


নির্বাচনী রোডম্যাপ অনেক বিতর্কের অবসান ঘটাবে: মির্জা ফখরুল

নিউজ  ডেস্ক  ::  নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে অনেক ধরনের বিতর্কের অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, আর বিলম্ব না করে যত দ্রুত সম্ভব একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। সেটি খুব জরুরি এই মুহূর্তে।’ শনিবার (১৬ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সংস্কারের জন্য এই সরকার অনেক কমিশন গঠনবিস্তারিত…


পেট্রোবাংলার ফটকে চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ, আটকা শতাধিক কর্মকর্তা

নিউজ  ডেস্ক  ::  মৌখিক পরীক্ষা ইচ্ছাকৃতভাবে স্থগিত করার অভিযোগে পেট্রোবাংলার সামনে অবরোধ কর্মসূচি পালন করছেন চাকরি প্রত্যাশীরা। তারা রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত পেট্রো বাংলার অফিসের প্রধান ফটকের সামনে বসে আন্দোলন করছেন। এতে করে পেট্রো বাংলার ভিতরে অবরুদ্ধ হয়ে আছেন সংস্থাটির শত শত কর্মকর্তা-কর্মীরা। আজ (রোববার) বেলা ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন অবরোধ কর্মসূচি থেকে আন্দোলনকারীরা বলছেন, পেট্রোবাংলার অধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাজস্বখাতে ১৭ ক্যাটাগরিতে কর্মচারী পদে নিয়োগের ক্ষেত্রে বারবার অজুহাত দেখিয়ে মৌখিক পরীক্ষা স্থগিত করা হচ্ছে। আমাদের দাবি দ্রুত যেন মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবংবিস্তারিত…


হঠাৎ করাচি থেকে বাংলাদেশে জাহাজ আসার কারণ কী

নিউজ  ডেস্ক  ::  স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে এসেছে। সম্প্রতি করাচি থেকে বিভিন্ন পণ্যের অন্তত ৩০০টি কনটেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় জাহাজটি। সরকারের পটপরিবর্তনের পর হঠাৎ করেই পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের কনটেইনার জাহাজ পরিষেবা চালু নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে। পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে ‘দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি’ হিসেবে উল্লেখ করেছেন। বুধবার ১৩ (নভেম্বর) ঢাকায় পাকিস্তান দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে দেওয়া হয়েছে। পোস্টে সৈয়দ আহমেদ মারুফের বক্তব্য তুলে ধরে বলা হয়, সরাসরি জাহাজ পরিষেবাবিস্তারিত…


‘সেন্টমার্টিন দ্বীপের ক্ষয় হচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে’

নিউজ  ডেস্ক  ::  সেন্টমার্টিনে প্রাণচাঞ্চল্য কমে গেলে দ্বীপটাই হাতছাড়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’। সংগঠনটি বলছে, দ্বীপের ক্ষয় হচ্ছে না; বরং আয়তন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। এ দ্বীপে যাতায়াত ও অবস্থানে সরকারি বাধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সদস্যরা এমন মন্তব্য করেন। স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক জিয়াউল হক বলেন, দ্বীপ ক্ষয় হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে এ রকম কিছুই হচ্ছে না, বরং দিন দিন দ্বীপেরবিস্তারিত…


চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত-পাকিস্তান কাইজ্জা শেষ পর্যন্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছাল

নিউজ  ডেস্ক  ::  আয়োজক স্বত্ব অনুসারে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সরকারের তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশ জড়িয়েছে সেই পুরোনো রেশারেশিতে। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের এ কাইজ্জা মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছাল।বৃহস্পতিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এক সাংবাদিক এ বিষয়ে প্রশ্ন করেন। জবাব দেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল। এতে ভারত ও পাকিস্তানের জনগণের মধ্যে সংযোগ তৈরিতে দেশ দুটিকে ‘ক্রীড়া কূটনীতি’র কথা মনে করিয়ে দেয় যুক্তরাষ্ট্র।ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়, চ্যাম্পিয়নস ট্রফি আসন্ন।বিস্তারিত…


হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হচ্ছেন ২৭ বছরের ক্যারোলিন

নিউজ  ডেস্ক  :: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিতকে মনোনয়ন দিয়েছেন। তরুণ ও দক্ষ নেতৃত্বের প্রতি এই আস্থা ট্রাম্পের প্রশাসনের উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।শুক্রবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প প্রেস সেক্রেটারির পদে ক্যারোলিন লেভিতের নাম ঘোষণা করেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘ক্যারোলিন অত্যন্ত দক্ষ, দৃঢ়চেতা এবং যোগাযোগের ক্ষেত্রে অভাবনীয় দক্ষতা প্রদর্শন করেছেন। আমি পূর্ণ আত্মবিশ্বাসী যে, তিনি এই পদে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করবেন এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা যথাযথভাবে পৌঁছে দিতে সক্ষম হবেন।’ ২০১৬ সালে ট্রাম্পেরবিস্তারিত…


খালেদা জিয়াকে নিয়ে ‘বিদ্রুপকারী’ সেই নারীর স্থান হলো ঢাবি ছাত্রদলের কমিটিতে

নিউজ  ডেস্ক  ::  সদ্য ঘোষিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ২৪২ সদস্যের এ কমিটিতে জায়গা পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একাধিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বিদ্রুপকারী এক নারী শিক্ষার্থী। বিএনপির এই অঙ্গ সংগঠনটির শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ত্যাগী কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। নতুনদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্রুপ করার অভিযোগ থাকাবিস্তারিত…