priya

 

রজনীকান্তের আরও একটি ঝড়

নিউজ  ডেস্ক::  মেগাস্টার রজনীকান্ত। বয়স যেন তার কাছে কিছুই না। এ বছরের ডিসেম্বরে ৭৩ থেকে ৭৪-এ পা দিবেন তিনি। কিন্তু তাতে কী! সিনেমাহলে এ অভিনেতার সিনেমা মানেই দর্শক উন্মাদনা। যা এবারও বজায় থাকল। ১০ অক্টোবর মুক্তি পায় তার নতুন সিনেমা ‘ভেট্টিয়ান’। এটি মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় শুরু হয়। খবর : মিন্টবাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুসারে, তামিল ভাষার ‘ভেট্টিয়ান’ মুক্তির ১০ দিনে শুধু ভারতে আয় করেছে ১৪৫.৬৫ কোটি রুপি। বিদেশে আয় করেছে ৭৩ কোটি রুপি। মুক্তির ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২১৮.৬৫ কোটি রুপি। তাই ধারণা করাবিস্তারিত…


মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ

নিউজ  ডেস্ক  ::  মুল্ডারের তোপে বিপর্যস্ত বাংলাদেশ মিরপুরে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তি। তবে প্রোটিয়াদের বিপক্ষে প্রথমে ব্যাট করার সিদ্ধান্তকে এখন পর্যন্ত সঠিক প্রমাণ করতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। ম্যাচের শুরুতেই প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডারের বোলিং তোপে মাত্র ২১ রানেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। প্রথম আঘাতটা আসে ইনিংসের চতুর্থ ওভারে, যখন সাদমান ইসলাম কোন রান না করেই আউট হন। মুল্ডারের ফুল লেংথ বল অফ স্টাম্পের বাইরে পিচ করে ভেতরের দিকে সুইং করছিল। সেই বল তাড়া করে দ্বিতীয় স্লিপেবিস্তারিত…


পুতিনকে সহায়তা করে বিপাকে চীন

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক ::  যুক্তরাষ্ট্র সম্প্রতি চীনের দুই শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটনের এমন পদক্ষেপ দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যিক এবং প্রযুক্তিগত উত্তেজনাকে আরও তীব্র করবে বলে মনে করা হচ্ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন, নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগ রয়েছে ওই দুই চীনা কোম্পানির ওপর। বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ নিয়ে জানায়, চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গারপিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে। ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে।মার্কিন ট্রেজারিবিস্তারিত…


অর্থ আত্মসাৎ মামলা: আপিলের অনুমতি পেলেন ড. ইউনূস

নিউজ  ডেস্ক  ::  গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নোবেলজয়ী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আপিলের অনুমতি দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একইসঙ্গে আপিলের শুনানির জন্য আগামী ১৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।এর আগে গত ২৪ জুলাই গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে প্রতিষ্ঠানটিরবিস্তারিত…


আমাকে হত্যার চেষ্টার মূল্য দিতে হবে হিজবুল্লাকে: নেতানিয়াহু

নিউজ  ডেস্ক  :: আন্তর্জাতিক ডেস্ক ::  দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাকে ও তার স্ত্রীকে হত্যাচেষ্টার জন্য হিজবুল্লাকে চড়া মূল্য দিতে হবে।গত শনিবার ইসরাইলের তেল আবিব শহরের উত্তরে সিজারিয়া এলাকায় নেতানিয়াহুর বাসভবনে আঘাত হানে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একটি ড্রোন। তবে ওই সময় নেতানিয়াহু ও তার স্ত্রী সেখানে ছিলেন না। নেতানিয়াহু বলেন, ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো যারা আজ আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে, তারা একটা বড় ভুল করল। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তবে কথাগুলো তিনি কখন, কোথায় বলেছেন ওই প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। এরবিস্তারিত…


শুরুতেই ফিরলেন সাদমান, ধাক্কা খেল বাংলাদেশ

নিউজ  ডেস্ক  :: এসেই যেন যাওয়ার তাড়া সাদমান ইসলামের। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেছেন এই ব্যাটার। অফ স্টাম্পের অনেক বাইরে উইয়ান মুল্ডারের করা বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন এই তরুণ ওপেনার। সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। তাতে শুরুতেই খানিকটা চাপেই পড়ে গিয়েছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট খরচায় ৮ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মুমিনুল হক। এই দুই ব্যাটারে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করারবিস্তারিত…


৪৭ বিসিএসে আসছে সবচেয়ে বেশি পদ, ক্যাডার নিয়োগ ৩৫০০

নিউজ  ডেস্ক  ::  আসছে নতুন একটি বিসিএস। এটি হবে ৪৭তম বিসিএস। সাধারণ এই বিসিএসের মাধ্যমে নেওয়া হবে ৩ হাজার ৫০০ ক্যাডার। গত ১০টি বিসিএসের মধ্যে সবচেয়ে বেশি জন নিয়োগ পাবেন এই বিসিএস। এই বিসিএসের বিজ্ঞাপন আগামী নভেম্বরে প্রকাশ করা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই পদের সংখ্যা নির্দিস্ট করেছে। তবে পিএসসির কাছে পদ পাঠায়নি।জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, প্রায় ৩ হাজার ৫০০ ক্যাডার পদসংখ্যা আছে ৪৭ বিসিএসে। এগুলো শিগগিরই পিএসসির কাছে পাঠানো হবে।এ বিষয় নিয়ে জানতে চাইলে পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিতবিস্তারিত…


কঙ্গনার মন্তব্য শুনে যা বলেন সামান্থা

নিউজ  ডেস্ক  ::  সম্প্রতি সমাজমাধ্যমে জন কলিনস নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ডাইনিদের ভয় পাবেন না। বরং ডাইনিদের যারা পুড়িয়ে মারে, তাদের থেকে সাবধান হোন।’ এ মন্তব্যের প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের মতামত প্রকাশ করেছেন।কঙ্গনা জানিয়েছেন, সমাজে এখনো অনেক নারীর বিরুদ্ধে ডাইনির খেতাব দেওয়া হয়। বিশেষ করে, যেসব নারীরা স্বাধীনতা এবং নিজেদের মত প্রকাশ করেন, তাদের অনেক সময় ডাইনির মতো নিন্দিত করা হয়। তিনি বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক যে, আমাদের সমাজে এখনো নারীদের এইভাবে দমন করা হচ্ছে।’এদিকে, কঙ্গনার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তিনি বলেছেন,বিস্তারিত…


ডায়াবেটিস থাকলেও সকালে নাস্তায় যেসব খাবার উপকারি

নিউজ  ডেস্ক  :: ডায়াবেটিস ধরা পড়া মানেই মিষ্টির সঙ্গে সঙ্গে জীবন থেকে বহু খাবার বাদ চলে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি হল বিষের সমান। দুপুর আর রাতের খাবারে মাছ, মাংস, শাকসবজি খাওয়া যায়। কিন্তু সবচেয়ে সমস্যা হয় সকালের নাস্তা নিয়ে। সকালের নাস্তায় খাওয়া যায় এমন বহু খাবার রোগীস খেতে পারেন না। তবে ডায়াবিটিস থাকলে সকালে কী কী খাওয়া যায়, এমন কিছু খাবারের সম্পকে জেনে নেয়া যাক ১) অনেকেই সকালে দুধ আর কর্নফ্লেক্স খান, ডায়াবেটিক রোগীদের এটা না খাওয়াই ভাল। কর্নফ্লেক্সের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। তার চেয়ে রুটি কিংবা ব্রাউন ব্রেডবিস্তারিত…


লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা, ৯ এলাকায় সতর্কবার্তা

নিউজ  ডেস্ক  ::  আন্তর্জাতিক ডেস্ক :: ইসরায়েলে ব্যাপক আকারে হামলা চালিয়েছে লেবানন। এতে ইসরায়েলের অন্তত ৯টি এলাকায় হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে।রোববার (২০ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে রকেট ছোড়ার খবর এবং বিস্ফোরণের শব্দের মধ্যে উত্তর ইসরায়েলে হামলার সতর্কবার্তার সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের ৯ এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এসব এলাকা হলো কিরিয়াত শমোনা, কাফার গিলাদি, কেফার ইউভাল, মেটুলা, মায়ান বারুচ, তেল হাই, বেইট হিলেল, গোশেরিম এবং মার্গালিওট। ইরানের পক্ষ নিয়ে ইসরায়েলকে সতর্ক করলেন পুতিন এরবিস্তারিত…