কঙ্গনার মন্তব্য শুনে যা বলেন সামান্থা
নিউজ ডেস্ক :: সম্প্রতি সমাজমাধ্যমে জন কলিনস নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘ডাইনিদের ভয় পাবেন না। বরং ডাইনিদের যারা পুড়িয়ে মারে, তাদের থেকে সাবধান হোন।’ এ মন্তব্যের প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের মতামত প্রকাশ করেছেন।কঙ্গনা জানিয়েছেন, সমাজে এখনো অনেক নারীর বিরুদ্ধে ডাইনির খেতাব দেওয়া হয়। বিশেষ করে, যেসব নারীরা স্বাধীনতা এবং নিজেদের মত প্রকাশ করেন, তাদের অনেক সময় ডাইনির মতো নিন্দিত করা হয়।
কঙ্গনা তার পোস্টে লেখেন, ‘যে নারীদের আত্মসম্মান বোধ প্রবল, যারা নিজেদের মনের কথা বিশ্বাস করেন, যারা মুক্ত, যাদের দমিয়ে রাখা যায় না, যারা সমস্ত বেড়া ভেঙে এগিয়ে যেতে পারেন, তারাই আসলে ডাইনি। এই বৈশিষ্ট্যগুলিই এই নারীদের রহস্যময় ও ভয়ংকর করে তোলে। কিন্তু যারা অভিশপ্ত ও খাঁচায় বন্দি থাকতে ভালোবাসেন, তারাই এই নারীদের ভয় পান।’
অভিনেত্রী লেখেন, ‘হিংসার মতো দুর্দশা কিছু হয় না। এই নারীদের দেখে আপনি হিংসা করবেন না কি এদের দেখে অনুপ্রাণিত হবেন, তা আপনার ওপর নির্ভর করছে। বুদ্ধি করে সিদ্ধান্ত নিন। খাঁচা ভেঙে বেরিয়ে আসুন ও মুক্ত হয়ে বাঁচুন।’কঙ্গনার এ পোস্টে পূর্ণ সমর্থন জানান সামান্থা। পোস্টের প্রতিচ্ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন দক্ষিণী অভিনেত্রীও।
সম্পর্কিত সংবাদ
অস্কারে বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান, মানতে হবে যেসব শর্ত
বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। আসন্ন ৯৯তম অস্কার আসরের জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করাবিস্তারিত…
রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রিধিকা রিধি নামে এক অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবারবিস্তারিত…


