priya
ঢাকা কলেজ শিক্ষার্থীকে ধাক্কা, ৩০ ভিআইপি বাস আটক
নিউজ ডেস্ক :: ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে হাফভাড়াকে কেন্দ্র করে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জেরে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।মঙ্গলবার (২২ আক্টোবর) বেলা ১০ ঘটিকার দিকে বাস থেকে শিক্ষার্থীকে ফেলে আহত করলে পরবর্তী সময়ে বাসগুলো আটক করতে শুরু করেন একদল শিক্ষার্থী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাসগুলো আটক করে কলেজের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।জানা গেছে, বাসের ধাক্কায় আহত শিক্ষার্থী সাবিত। তিনি ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। বাস থেকে পড়ে তার দুই পা কেটে রক্তক্ষরণ হয়েছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেবিস্তারিত…
২৫০ ফুট দৈর্ঘ্যের কাবাব
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: কাবাব, বহুল জনপ্রিয় এ খাবারটির উৎপত্তি মূলত পারস্য ও আরব অঞ্চলে। সেখানকার বেদুইনরা শিকার বা যুদ্ধের সময় আশপাশে থাকা প্রাণী শিকার করে সেই মাংস তরবারিতে গেথে পুড়িয়ে খেতেন। খাদ্যের এই প্রণালি বিকশিত হয় তুরস্কে এসে। পারস্য, মধ্য এশিয়া ও সাবেক অটোমান অঞ্চলে এখনও নানা ধরনের কাবাব বানানোর বিশাল আয়োজন করা হয়। তেমনই একটি কাবাব ‘শেফতালিয়া’। এবার প্রায় আড়াইশ’ ফুট দৈর্ঘ্যের ‘শেফতালিয়া’ কাবাব তৈরি করে চমক লাগিয়েছে সাইপ্রাস। এ কাবাবের জন্মও সাইপ্রাসেই। শেফতালিয়া সসেজের মতো দেখতে হলেও এতে সসেজের উপরিভাগে থাকা আবরণ ব্যবহার করাবিস্তারিত…
ভ্রমণের জন্য প্রয়োজনীয় কিছু টিপস
নিউজ ডেস্ক :: ভ্রমণ আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। নতুন স্থানে যাওয়া, নতুন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, এবং নতুন অভিজ্ঞতা অর্জন করা—সবকিছুই আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তবে, কিছু প্রস্তুতি ও পরিকল্পনার অভাব ভ্রমণের আনন্দকে বিঘ্নিত করতে পারে। এখানে ভ্রমণের সময় অনুসরণ করার জন্য ১০টি গুরুত্বপূর্ণ টিপস উপস্থাপন করা হলো। ১. পূর্বপ্রস্তুতি করুন:: গন্তব্যের সম্পর্কে আগে থেকেই গবেষণা করুন। স্থানীয় সংস্কৃতি, খাদ্য, আবহাওয়া এবং দর্শনীয় স্থানগুলি সম্পর্কে জানলে ভ্রমণ পরিকল্পনা করা সহজ হয়। ২. সঠিক প্যাকিং করুন:: আবহাওয়া অনুযায়ী পোশাক ও অন্যান্য জিনিসপত্র প্যাক করুন। অপ্রয়োজনীয় জিনিসবিস্তারিত…
আপনি কি সবকিছুতেই বিরক্ত?
নিউজ ডেস্ক :: আমাদের জীবনে কখনো কখনো এমন সময় আসে, যখন কোনো কারণ ছাড়াই সবকিছুতেই বিরক্ত লাগে। এমনকি আগের মতো প্রিয় কাজগুলোতেও আনন্দ খুঁজে পাওয়া যায় না। এটা বেশিরভাগ সময় মানসিক বা শারীরিক অবস্থার কারণে হয়ে থাকে, যা আমরা প্রথমে বুঝতে পারি না। এই অনুভূতিটা ক্ষণিকের জন্য হলেও হতে পারে, আবার দীর্ঘদিন ধরে চলতে পারে। এর পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ লুকিয়ে থাকতে পারে। ভালো না লাগার পেছনের কারণগুলো। বিষণ্ণতা বা ডিপ্রেশন:: কোনো কারণ ছাড়াই ‘ভালো না লাগা’র অন্যতম বড় কারণ হলো বিষণ্ণতা। এই মানসিক অবস্থা মানুষকে সবকিছুতে উদাসীন করে তোলে। বিষণ্ণতারবিস্তারিত…
হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধান নিহত, দাবি ইসরাইলের
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: লেবাননের শিয়াপন্থি রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর অর্থবিষয়ক প্রধানকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী ।সোমবার (২১ অক্টোবর) ইসরাইলি সেনাবাহিনী এই দাবি করেছে। খবর এএফপির। তারা বলছে, হিজবুল্লাহর অর্থবিষয়ক সর্বশেষ কমান্ডারকে সিরিয়ায় ‘নির্মূল’ করা হয়েছে। তবে হিজবুল্লাহর এই কমান্ডারের নাম প্রকাশ করেনি ইসরাইল। সোমবার ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, এই ব্যক্তি ইরান-সমর্থিত হিজবুল্লাহর ‘ইউনিট ৪৪০০ ’-এর প্রধান ছিলেন। ইরানের তেল বিক্রির মাধ্যমে সংগঠনে অর্থ স্থানান্তরসহ হিজবুল্লাহর তহবিল জোগানোর দায়িত্বে ছিলেন তিনি। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টা আগে সিরিয়ায়বিস্তারিত…
বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার ব্যারিস্টার সুমন
নিউজ ডেস্ক :: প্রায়ই বিভিন্ন ভাইরাল ইস্যু নিয়ে ফেসবুক লাইভে কথা বলতেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। এবার আত্মগোপনে থাকা অবস্থায় নিজের গ্রেফতারের খবরটিও ফেসবুকে জানিয়েছেন তিনি। জানা গেছে, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মিরপুর মডেল থানার বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে । সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়। কিন্তু আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। গ্রেফতার হবার আগে সোমবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটেবিস্তারিত…
হাসান মাহমুদের জোড়া আঘাত
নিউজ ডেস্ক :: টাইগাররা পুরো এক ঘণ্টা উইকেটের জন্য হন্যে হয়ে ঘুরেছিল। বোলিংবান্ধব মিরপুরে সব বিকল্পকেই ঘুরেফিরে বোলিংয়ে পাঠিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু লাভের লাভ হয়নি। বাংলাদেশকে ভুগিয়েছেন দুই প্রোটিয়া ব্যাটার কাইল ভেরেইনে এবং উইয়ান মুল্ডার। দুজনের পার্টনারশিপ গড়েছিল নতুন রেকর্ডও।মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা সোমবার আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ।তবে আজ প্রথম ঘন্টা শেষেও পিছিয়ে টাইগাররা।জানা যায়, ভেরাইনে এবং মুল্ডারের ব্যাটে ভর করে মিরপুর টেস্টে দ্বিতীয় দিনে দুর্দান্ত শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের লিড পার করেছিলবিস্তারিত…
নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেবে বুয়েট
নিউজ ডেস্ক :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ক্যাটাগরির নন-টেকনিক্যাল পদে ৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ১. পদের নাম: হিসাবরক্ষক পদসংখ্যা: ২ (স্থায়ী)। অডিট অফিসে ১টি স্থায়ী ও কম্পট্রোলার অফিসের ১টি স্থায়ী পদ যোগ্যতা: বাণিজ্য বিভাগে কমপক্ষে স্নাতক ডিগ্রিসহ কোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ ও বাজেট প্রস্তুতকরণ কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার ডেটাবেজে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি স্তরে শিক্ষাগতবিস্তারিত…
‘নাটক কম করো পিও’ সাদিয়াকে ভক্তরা
নিউজ ডেস্ক :: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। নাটকের প্রমোশনের উদ্দেশ্যে একটি লাইভে হাজির হয়ে তিনি বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে একটি বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি।’ শেষ বিষয়টি মিথ্যাচারে পরিণত হয়। তার মিথ্যাচারে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেক ভক্তরা তাকে কটাক্ষ করে মন্তব্য করেছেন যে, ‘নাটক কম করো পিও’। সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমেবিস্তারিত…
চবিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা
নিউজ ডেস্ক :: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২১ অক্টোবর) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪ টা নাগাদ ছাত্রলীগের কর্মীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় আপ্যায়ন নামে এক রেস্টুরেন্টে হামলা চালায়। পরে আশপাশের আরও কিছু দোকানপাটে ভাঙচুর চালিয়ে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। এতে আতঙ্ক ছড়িয়ে পরে স্থানীয়দের মাঝে । স্থানীয়রা জানান, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলগেট এলাকায় যায় এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগ ও যুবলীগের একটি দোকান ভাঙচুর করে। এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপরও সশস্ত্রবিস্তারিত…


