শুরুতেই ফিরলেন সাদমান, ধাক্কা খেল বাংলাদেশ

নিউজ  ডেস্ক  :: এসেই যেন যাওয়ার তাড়া সাদমান ইসলামের। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই সাজঘরের পথ ধরেছেন এই ব্যাটার। অফ স্টাম্পের অনেক বাইরে উইয়ান মুল্ডারের করা বল খেলতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দিয়েছেন এই তরুণ ওপেনার। সাজঘরে ফিরেছেন কোনো রান না করেই। তাতে শুরুতেই খানিকটা চাপেই পড়ে গিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভার শেষে ১ উইকেট খরচায় ৮ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও মুমিনুল হক। এই দুই ব্যাটারে শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।এর আগে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

অভিষেক হয়েছে জাকের আলীর। দেশের হয়ে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট অভিষেক হলো এই উইকেটরক্ষক ব্যাটারের।বাংলাদেশের বোলিং আক্রমণ সাজানো হয়েছে স্পিনারদের দিয়ে। একাদশে মেহেদী হাসান মিরাজ ও অভিজ্ঞ তাইজুল ইসলাম ছাড়াও জায়গা পেয়েছেন নাঈম হাসান। এছাড়াও হাত ঘুরাতে পারেন জয়, অধিনায়ক শান্ত ও মুমিনুল হক।

সূত্র :যুগান্তর নিউজ

 







সম্পর্কিত সংবাদ

  • তানজিম সাকিব এখন কোথায়, মাঠে কবে ফিরবেন জানালেন নিজেই
  • সাফের প্রথম ম্যাচে খেলবেন না হামজা-ফারহান
  • ক্রিকেটের নতুন প্রযুক্তি ‘সনিক’-এর কাজ কী
  • একদিন বাংলাদেশও বিশ্বকাপে খেলবে: ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া
  • থাইল্যান্ডে সোনা জিতলেন সাঁতারু রাফি
  • দুর্দান্ত লড়াইয়ে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
  • বিশ্বকাপ ফুটবলে মেসির জাদুতে আর্জেন্টিনার গোল উৎসব
  • ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার