priya
টানা ১১ দিন ছুটির পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান
নিউজ ডেস্ক :: টানা ১১ দিন ছুটির পর আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার (২০ অক্টোবর)। শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ৯ দিনের সঙ্গে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) মিলিয়ে টানা এগারো দিনের ছুটির পর আজ স্কুল-কলেজ খুলছে। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ক্যালেন্ডারের তথ্যমতে, শারদীয় দুর্গাপূজার ছুটি শুরু হয়েছিলো গত ৯ অক্টোবর, এর সঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ১৫ অক্টোবর, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমার ছুটি ১৬ অক্টোবর। সব মিলিয়ে ছুটি চলে ১৭ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ পরের দুদিন শুক্র ও শনিবার হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ। এ বিষয়ে মতিঝিলবিস্তারিত…
শীতে ঠোঁট ফাটা প্রতিরোধে যে খাবার উপকারি
নিউজ ডেস্ক :: শীতের মৌসুমে ঠোঁট ফাটা একটি সাধারণ সমস্যা, যা অনেকেরই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। শীতের শুকনো আবহাওয়া, শরীরে জলশূন্যতা এবং কিছু পুষ্টির অভাবের কারণে ঠোঁটের ত্বক শুকিয়ে ফাটতে পারে। কিন্তু কিছু বিশেষ খাবার রয়েছে যা আপনার ঠোঁটকে ময়েশ্চারাইজ করতে সাহায্য করতে পারে এবং ঠোঁট ফাটা প্রতিরোধ করে। চলুন, ঠোঁট ফাটা প্রতিরোধ ও নিরাময়ের জন্য ৫টি স্বাস্থ্যকর খাবারের কথা জেনে নিই। ১. অ্যাভোকাডো: অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ভিটামিন ই এবং অ্যান্টি-অক্সিডেন্টস ঠোঁটের ত্বককে ময়েশ্চারাইজ করে এবং তার শুষ্কতা কমাতে সাহায্য করে। এটি নিয়মিত খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করলে ঠোঁটের ত্বক উজ্জ্বলবিস্তারিত…
সংবিধানের ষোড়শ সংশোধনীর রিভিউ শুনানি চলছে
নিউজ ডেস্ক :: দীর্ঘ আট বছর পর ষোড়শ সংশোধনী মামলার রিভিউ শুনানি চলছে। রোববার (২০ অক্টোবর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরুজ্জীবিত করে আপিল বিভাগ যে রায় দিয়েছিল তা বহালে শুনানিতে আবেদন জানাবে রাষ্ট্রপক্ষ। বিগত আওয়ামী লীগ সরকার রিভিউ শুনানির উদ্যোগ না নেয়ায় দুর্নীতির অভিযোগ উঠার পরও হাইকোর্টের তিন বিচারপতির বিরুদ্ধে তদন্ত ঝুলে রয়েছে পাঁচ বছর ধরে। এখন রিভিউ নিষ্পত্তি হলেই ঐ তিন বিচারপতিসহ সদ্য ছুটিতে থাকা ১২ বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পথ উন্মুক্ত হবে। ১৯৭২বিস্তারিত…
রামপুরা থেকে কন্ঠশিল্পী মনি কিশোরের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক :: নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীত শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রামপুরা টিভি সেন্টার রোডের ৩৩৫ নম্বর বাড়ি থেকে শিল্পী মনিরের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতাউর রহমান আকন। তিনি বলেন, ৩৩৫ নম্বর বাড়ির একটি ফ্লাটে শিল্পী মনি একা থাকতেন।গত কয়েক দিন ধরে তিনি বাসা থেকে বের না হওয়ায় বাড়ির মালিক বিষয়টি সন্দেহ করে পুলিশকে জানায়।বিস্তারিত…
সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক ডেস্ক :: তাইওয়ানের চারপাশে বৃহৎ আকারের সামরিক মহড়ার পর এবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।গত সপ্তাহে তিনি এই আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবর এএফপির। পিপলস লিবারেশন আর্মি রকেট ফোর্সের একটি ব্রিগেড পরিদর্শনের সময় গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেন। খবর চীনের রাষ্ট্র পরিচালিত সম্প্রচারকারী সিসিটিভির। তাইওয়ানের চারপাশে চীনের সেনাবাহিনীর বৃহৎ আকারের সামরিক মহড়ার কয়েকদিন পর জিনপিংয়ের এই আহ্বান সামনে এলো। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, সামরিক বাহিনীকে বিস্তৃতভাবে প্রশিক্ষণ এবং যুদ্ধের প্রস্তুতি জোরদার করাবিস্তারিত…
ছাত্র রাজনীতি হবে সৎ ও দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে
নিউজ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের ক্ষমতা গ্রহণের পর থেকে গ্রেফতার, জেল-জুলুম-নির্যাতনের ফলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রকাশ্যে অনুষ্ঠান করতে পারেনি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শনিবার সংগঠনটি পূর্ণাঙ্গ কমিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করে। দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্টুরেন্টে এ সভা হয়। এতে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, ছাত্রশিবির এমন একটি ছাত্র রাজনীতি চায় যেখানে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নেতাদের নেতৃত্বে আদর্শের ভিত্তিতে কাজ হবে। তাদের লক্ষ্য একটি সহনশীল ও সংস্কৃতিমনস্ক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা, যেখানে সব ছাত্র সংগঠনের মধ্যে সম্মান ও সহযোগিতা থাকবে। মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারিবিস্তারিত…
আবারও মেসির হ্যাটট্রিক, ইতিহাস গড়ল মায়ামি
নিউজ ডেস্ক :: র্দীঘদিন ইনজুরিতে থাকার পর মাঠে নেমে দারুণ সময় পার করছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। চার দিন আগেই জাতীয় দলের হয়ে পেয়েছিলেন হ্যাটট্রিকের দেখা। আর এবার সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। তার এমন অসাধারণ পারফরম্যান্সে ভর করে নতুন রেকর্ড গড়েছে ফ্লোরিডার ক্লাবটি। শনিবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টায় ঘরের মাঠ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি।দলের জয়ে হ্যাটট্রিকসহ মেসি করেছেন তিন গোল, সুয়ারেজ দুইটি ও বেঞ্জামিন ক্রিমাচি একটিবিস্তারিত…
১৯ বছরেই এসআই হওয়ার সুযোগ, আজই আবেদন করুন
নিউজ ডেস্ক :: বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগে আবেদন চলছে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি। অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।প্রার্থীর বয়স ২০২৪ সালের ২০ অক্টোবর তারিখে ১৯ থেকেবিস্তারিত…
বিচ্ছেদের পথে হ্যারি মেগান?
নিউজ ডেস্ক :: পদাধিকার হিসেবে যুবরাজ হ্যারি হলেন সাসেক্সের ডিউক এবং মেগান মার্কল হলেন ডাচেস অফ সাসেক্স। নিজের ৪০তম জন্মদিনের রাতটা স্ত্রীর সঙ্গে কাটানোর বদলে বন্ধুদের সঙ্গে হাইকিংয়ে যাওয়াই শ্রেয় বলে মনে করেছেন প্রিন্স হ্যারি। তবে কি মেগান মার্কলের সঙ্গে বিচ্ছেদের পথে তিনি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।গুঞ্জনের মাঝেই তাদের পাবলিক রিলেশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত দিক থেকে আলাদা আলাদা পথ বেছে নিয়েছেন হ্যারি ও মেগান। তবে তাদের বিচ্ছেদ হচ্ছে না। সাময়িকভাবে একসঙ্গে দেখা যাবে না তাদের। জনসমক্ষে খুব বেশি একসঙ্গে ধরা দেবেন না এ দম্পতি।বিনোদন সংক্রান্ত অনলাইন সংবাদমাধ্যমবিস্তারিত…
দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান আমিনুল হকের
নিউজ ডেস্ক :: অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রাস্তা তৈরির আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণ তাদের নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের নাগরিক অধিকার তারা ভোট দিতে চায়, ভোট দেওয়ার জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই ভোট দেওয়ার জন্য একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দরকার এবং সেই বহুল প্রত্যাশিত ভোটের মাধ্যমে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর রুপনগর আবাসিক এলাকার কামাল আহমেদ মজুমদার স্কুলে পল্লবী-রুপনগর থানা বিএনপিবিস্তারিত…


