priya
আবারও বিয়ে করলেন সানি লিওন!
নিউজ ডেস্ক :: ফের বিয়ে করলেন সাবেক নীল সিনেমার তারকা ও অভিনেত্রী-মডেল সানি লিওন। ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবন তাদের ৷ তিন সন্তানের বাবা-মা তারা। সুখী দাম্পত্যের জীবনের নানা মুহূর্ত সানি তুলে ধরেন সামাজিক মাধ্যমে। এবারও তার বিয়ের ছবি শেয়ার করলেন অনুরাগীদের সঙ্গে ৷ তবে পাত্র অন্য কেউ নন৷ ড্যানিয়েলের সঙ্গেই আরও একবার বিয়ের প্রতিটা শপথ মনে করলেন সানি৷ গত ৩১ অক্টোবর মলদ্বীপে ইন্টিমেট সেরেমনিতে দাম্পত্য জীবনের যেন এক নতুন অধ্যায় শুরু করলেন তারা ৷ বাবা-মায়ের বিয়ের সাক্ষী থাকলেন তাদের মিষ্টি তিন সন্তান নিশা, নোয়া ও আশেরবিস্তারিত…
বিএনপিকে ছাড়াই এককভাবে নির্বাচনের প্রস্তুতি জামায়াতের
নিউজ ডেস্ক :: গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় সাড়ে ১৫ বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলামী। এই মুহূর্তে সারা দেশে দলটি ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ রাজনীতির সম্মুখভাগে আসা জামায়াত তার প্রায় ২৫ বছরের জোটসঙ্গী বিএনপিকে ‘মাইনাস’ করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দলটি ইতিমধ্যে দেড়শর বেশি আসনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। বিভিন্ন সভা-সমাবেশে এসব প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনায় সংস্কারকে প্রাধান্য দিলেও তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। আগামী নির্বাচনে দুইবিস্তারিত…
সাবেক স্পিকার শিরীন শারমিনকে খুঁজছে পুলিশ
নিউজ ডেস্ক :: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের (এমপি) লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। যারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় সংসদের পদত্যাগী স্পিকার শিরীন শারমিন চৌধুরীর লাল পাসপোর্টও বাতিল হয়েছে। রংপুরে ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহতের ঘটনায় করা হত্যা মামলার আসামি তিনি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক এ স্পিকার গত ৩ অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনসহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ ই-পাসপোর্ট পেতে আবেদন করেন। গত ১০ অক্টোবর তাদেরবিস্তারিত…
ফের ৫ কোটি টাকা দাবি করে সালমানকে হত্যার হুমকি
নিউজ ডেস্ক :: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার হত্যার হুমকি পেলেন বলিউড ভাইজান সালমান খান। মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোলরুমে মেসেজ পাঠিয়ে সেখানে বলা হয়, বেঁচে থাকতে চাইলে পাঁচ কোটি দিতে হবে অথবা আমাদের (বিষ্ণোইদের) মন্দিরে এসে ক্ষমা চাইতে হবে। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। দশেরার দিন বাবা সিদ্দিকিকে হত্যা করা হয়। পূর্ব বান্দ্রায় বাজি ফাটাচ্ছিলেন এনসিপি নেতা। সেই সময়ই তার উপরে দুষ্কৃতীদের হামলা হয়। আচমকাই ঘটনাস্থলে হাজির হয় তিন দুষ্কৃতী। তারা লাগাতার গুলি চালাতেবিস্তারিত…
প্রথমবার অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা
নিউজ ডেস্ক :: মেয়েদের ক্রিকেটের ভবিষ্যৎ সফর সূচি (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। ২০২৫-২০২৯ চক্রে ৪০০-এর বেশি ম্যাচ খেলবে দলগুলো। ২০২২ সালের মে থেকে শুরু হওয়া এফটিপি’র চলতি চক্র শেষ হবে ২০২৫ সালের এপ্রিলে। তারপর শুরু হবে নতুন চক্র। সেখানে বাংলাদেশের মেয়েদের জন্য আছে দারুণ সুখবর। প্রথমবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলবেন নিগার সুলতানা জ্যোতিরা। ২০২২-২৫ চক্রের মতো এই চক্রেও ৮টি ওয়ানডে সিরিজে খেলবেন তারা। প্রত্যেক সিরিজেই থাকবে তিনটি করে ওয়ানডে। অর্থাৎ ২০২৫-২৯ চক্রেও আট সিরিজে ২৪টি খেলবে বাংলাদেশের মেয়েরা। আগের চক্রে উইমেন্স চ্যাম্পিয়নশিপে দল ছিল ১০ টি। এবারবিস্তারিত…
স্থূলতা বা ওবেসিটি থেকে মুক্তির উপায়
নিউজ ডেস্ক :: স্থূলতা বা ওবেসিটি হলো এমন একটি শারীরিক অবস্থা, যেখানে শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়, যা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিশ্বব্যাপী এই সমস্যা ক্রমবর্ধমান, এবং এটি বিভিন্ন স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। এই প্রতিবেদনটি স্থূলতার কারণ এবং এর সমাধান নিয়ে আলোচনা করবে। স্থূলতার কারণ স্থূলতার প্রধান কারণ হলো শরীরে অতিরিক্ত ক্যালোরি সঞ্চিত হওয়া, যা ব্যবহারের চেয়ে বেশি খাওয়া হয়। তবে এটির পেছনে আরও কিছু নির্দিষ্ট কারণ থাকতে পারে: খাদ্যাভ্যাস: স্থূলতার অন্যতম প্রধান কারণ হলো অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। অতিরিক্ত ফাস্ট ফুড, চর্বিজাতীয় খাবার, উচ্চ-ক্যালোরি খাবার, এবং মিষ্টিজাতীয় খাদ্য বেশি খাওয়ারবিস্তারিত…
দীঘির ‘বিয়ে’তে রইল না কোনো বাধা
নিউজ ডেস্ক :: প্রেক্ষাগৃহে বসতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় বিয়ের আয়োজন। হালের আলোচিত অভিনেত্রী দীঘির বিয়ে বলে কথা! সব ধরনের প্রস্তুতি ছিল আগে থেকেই। বিয়ের আয়োজনটি প্রেক্ষাগৃহে হবার জন্য প্রয়োজন ছিল অনুমতির। এবার পাওয়া গেল সেটিও। এর ফলে আয়োজনে আর কোনো বাধা রইল না। অভিনেত্রী দীঘির এই বিয়ে হবে প্রেক্ষাগৃহের বড় পর্দায় অর্থাৎ সিনেমায়। যার নাম ‘৩৬–২৪–৩৬’। ৩০ অক্টোবর বিকেলে সেন্সর সার্টিফিকেট পেয়েছে সিনেমাটি। কোনো দৃশ্য কাটা ছাড়াই সেন্সর সার্টিফিকেশন বোর্ডের ‘ইউ’ (ইউনিভার্সাল) গ্রেড পেয়েছে ‘৩৬–২৪–৩৬’। অর্থাৎ সিনেমাটি সব বয়সী দর্শকরা দেখতে পাবেন। প্রচলিত আছে, ‘হাজার কথা না হলে নাকিবিস্তারিত…
সাফ জয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন ফারুকী-মেহজাবীন
নিউজ ডেস্ক :: সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ এ নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলো বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলার বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সারাদেশ। তাদেরকে অভিনন্দন জানাতে ভুলেন নি শোবিজ অঙ্গনের তারকারাও। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু তারকা সাফ জয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাঘিনীদের অভিনন্দন জানিয়েছেন জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সাফ নারী দলের সদস্যদের ট্রফি নিয়ে ঘুমানোর কিছু ছবি পোস্ট করে নিজের অভিমত পোষণ করেছেন তিনি। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘মাস্টার লিওনেল মেসির থেকে উদ্ভাবিত স্টাইলে বাংলার বাঘিনীরা। আসুন, তাদের যথাযথ পুরস্কার দিয়ে সম্মানিত করি।বিস্তারিত…
আজকের নামাজের সময়সূচি (৩১ অক্টোবর ২০২৪)
নিউজ ডেস্ক :: আজ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ- আজকের নামাজের সময়সূচি- ফজর- ৪:৪৮ মিনিট জোহর – ১১:৪৫ মিনিট আসর- ৩:৪৪ মিনিট মাগরিব- ৫:২৩ মিনিট এশা- ৬:৩৭ মিনিট আগামীকাল ফজর- ৪:৪৮ মিনিট আজ সূর্যাস্ত- ৫:২০ মিনিট আজ সূর্যোদয়- ৬:০৪ মিনিট বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা নিম্নরূপ বিয়োগ করতে হবে যেসব বিভাগের জন্য- চট্টগ্রাম: -০৫ মিনিট সিলেট: -০৬ মিনিট যোগ করতে হবে যেসব বিভাগের জন্য- খুলনা: +০৩ মিনিট রাজশাহী: +০৭বিস্তারিত…
অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি: নাজমুল শান্ত
নিউজ ডেস্ক :: গত শনিবার থেকেই গুঞ্জন ছিল যে, তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ম্যাচের আগে প্রধান কোচ ফিল সিমন্স কিংবা তাইজুল ইসলাম কেউই এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি। তবে বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে বিষয়টি কিছুটা নিশ্চিত হয়। চট্টগ্রামে এসে শান্তর সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করার কথা জানান বিসিবি প্রধান, বিশেষ করে শান্তর অধিনায়কত্ব নিয়ে। তৃতীয় দিনের খেলায় লজ্জাজনক পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত। তার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদেরবিস্তারিত…


