priya
বার্সার পর এবার এসি মিলানের বিপক্ষে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ
নিউজ ডেস্ক :: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রাতে ঘরের মাঠ সান্তিায়াগো বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। একই মাঠে গত ২৭ অক্টোবর ‘এল ক্লাসিকো’তে বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় রিয়াল মাদ্রিদ। এরপর ব্যালন ডি’অরও হাত ছাড়া হয় তাদের। মঙ্গলবার রাতের ম্যাচে ঘুরে দাঁড়ানোতো দূরের কথা উল্টো মিলানের কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে টানা দুইবার রিয়ালের হার, অবিশ্বাস্যই বটে! এবারের মৌসুমে রিয়াল মাদ্রিদের এটি তৃতীয় হার। অথচ গত মৌসুমে সব মিলিয়ে মাত্র দুই ম্যাচ হেরেছিল ক্লাবটি। এদিন ম্যাচের শুরুতেই পরপর দুটি সুযোগও তৈরি করে রিয়াল। যদিও অল্পের জন্যবিস্তারিত…
আরেক সুইং স্টেট জর্জিয়ায় জয় পেলেন ট্রাম্প
নিউজ ডেস্ক :: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানতে এখনও কিছুটা সময় বাকি। তবে নির্বাচনের মাঠ দেখে মনে হচ্ছে জয়ের দিকে এগিয়ে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার পর এবার সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্য জর্জিয়ায় জয়ী হয়েছেন ট্রাম্প। ইলেক্টোরাল মানচিত্রের অবস্থা অনেকটাই ২০১৬ সালের নির্বাচনের মত, যখন নির্বাচনে জয়ী হয়েছিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রজুড়ে যেসব কাউন্টির ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে সামান্য হলেও লক্ষণীয়ভাবে এগিয়ে আছেন সাবেক এই প্রেসিডেন্ট। মূলত শহর ও শহরতলির কাউন্টিগুলোতে জো বাইডেনের মোট ভোটের সঙ্গে পাল্লা দিয়েই ভোট পেয়েছেন কমালা হ্যারিস। তবে এখনও পর্যন্ত তা ট্রাম্পের সঙ্গেবিস্তারিত…
টেকসই অর্থনীতির জন্য মেধাস্বত্ব আইনের প্রয়োগ অপরিহার্য
নিউজ ডেস্ক :: মেধাস্বত্ব আইনের (আইপিআর) বিষয়ে ব্যাপক সচেতনতার ঘাটতি রয়েছে। দেশের ৫০ শতাংশ ব্যবসায়ীরই এ বিষয়ে ধারণা নেই। তবে টেকসই অর্থনীতির জন্য এই আইনের কার্যকর প্রয়োগ অপরিহার্য। আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (অ্যামচ্যাম) আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘আইপিআর ফ্রেমওয়ার্ক শক্তিশালীকরণ : চ্যালেঞ্জ এবং উত্তরণের পথ’ শীর্ষক এ সংলাপ অনুষ্ঠিত হয়। অ্যামচ্যামের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদের সভাপতিত্বে সংলাপে অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) হোসেন আহমেদ। আইপির পলিসি অ্যাডভাইজার ও সিনিয়র কমার্শিয়াল স্পেশালিস্ট শিল্পী ঝা এর সঞ্চালনায় সংলাপে বক্তব্য দেন, বাংলাদেশবিস্তারিত…
ইসলামী ব্যাংকের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
নিউজ ডেস্ক :: দুর্নীতি দমন কমিশন (দুদক) ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। বুধবার ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক ইয়াছির আরাফাত স্বাক্ষরিত ওই চিঠিতে ব্যাংকের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তাকে আগামী ১০, ১১ ও ১২ নভেম্বর দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারওয়ার চৌধুরী, জুবলি রোড শাখার গ্রাহক ইউনাইটেড সুপার ট্রেডার্স, খাতুনগঞ্জ শাখার গ্রাহক সেঞ্চুরি ফুড প্রোডাক্টসসহ অন্যান্যরা ঋণের নামে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ করেছে। ইসলামী ব্যাংকের মনিটরিং বিভাগের প্রধান এসভিপি খালেকুজ্জামান, একইবিস্তারিত…
আমি এবার সত্যিই অভিনয় থেকে অবসর গ্রহণ করছি: সব্যসাচী
নিউজ ডেস্ক :: অভিনয় ছেড়ে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন টালিগঞ্জের বর্ষীয়ান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এবার শারীরিক অসুস্থতায় নয়, অভিনয় করার মতো চরিত্র না থাকার কারণে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন জনপ্রিয় এ অভিনেতা। এখন কি সত্যিই অবসর নিতে চাইছেন? আনন্দবাজারের এমন প্রশ্নের জবাবে সব্যসাচী চক্রবর্তী বলেন, হ্যাঁ, এখন আমি অবসর গ্রহণ করতে চাইছি। কারণ, আমার এখন আর করার মতো কোনো চরিত্র নেই।ফেলুদার বাইরে অন্যান্য চরিত্রের প্রস্তাব আসে কি না, প্রশ্নে অভিনেতা বলেন, আমাকে বলা হয়, আপনি না থাকলেবিস্তারিত…
আলস্য কাটিয়ে কীভাবে ভোরে উঠে ব্যায়াম করেন অনন্যা, জানালেন অভিনেত্রী
নিউজ ডেস্ক :: সুস্থ থাকতে সকাল সকাল দিনটি শুরু করার কোনো বিকল্প নেই। কিন্তু অনেকে ঘুমাতেই যান ভোরের দিকে। রাত জাগা এবং দেরি করে ঘুমোনো—এই অভ্যাস এক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডেরও ছিল। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সকাল সকাল বিছানা ছেড়ে ওঠার যে কী কষ্ট, তা আমি ভাল মতোই জানি! কিন্তু আলস্য কাটিয়ে ভোরে উঠে শরীরচর্চা করার সুফল কতটা, তাও জানিয়েছেন এই অভিনেত্রী। কীভাবে ভোরে ওঠা অভ্যাস করেছেন তিনি, সেই টিপ্সও দিয়েছেন। অনন্যার কথায়, সকালে উঠে শরীরচর্চা করার জন্য কেবল শারীরিকভাবে ফিট থাকাই জরুরি নয়, মানসিকভাবে তরতাজা থাকাও দরকার।বিস্তারিত…
খেলাপি ঋণ ১৮৫০ কোটি, বন্ধকি সম্পদ ৩৫৮ কোটি টাকা এস আলমের সম্পদ নিলামের উদ্যোগ জনতা ব্যাংকের
নিউজ ডেস্ক :: এস আলম গ্রুপের কাছে আটকে থাকা খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকারি খাতের জনতা ব্যাংক। ব্যাংকটি এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেডের বন্ধকি সম্পদ নিলামে তোলার পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে জনতা ব্যাংক সোমবার গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কোম্পানির কাছে জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৮৫০ কোটি টাকা। এর বিপরীতে গাজীপুর ও চট্টগ্রামে এস আলম গ্রুপের মালিকানাধীন ১ হাজার ৮৬০ শতাংশ জমি ব্যাংকের কাছে বন্ধক রয়েছে, যার বাজারমূল্য সর্বোচ্চ ৩৫৮ কোটি টাকা হতে পারে। নিলাম করলে সম্পত্তির মূল্য আরও কম পাওয়া যেতেবিস্তারিত…
তরুণদের ভোট পেতে শেষ ভাষণে যা বললেন কমলা
নিউজ ডেস্ক :: আর মাত্র কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হতে যাচ্ছে। এবারের নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে তুমুল প্রতিদন্দ্বিতা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে নির্বাচনের আগে সোমবারই ভোটারদের উদ্দেশে শেষ প্রচার চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা। এ উপলক্ষে সোমবার পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়াতে নির্বাচনি প্রচারণার শেষ ভাষণটি দিয়েছেন কমলা হ্যারিস। বিবিসি জানিয়েছে, জনসম্মুখে ভাষণের এই শেষ পর্যায়ে তিনি বলেন, ‘এই প্রচারণা আমেরিকার সকল কোনের সব শ্রেণির মানুষকে এক জায়গায় এনে দাঁড় করিয়েছে।’তিনি আরও বলেন,বিস্তারিত…
মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনার মৃত্যু
নিউজ ডেস্ক :: বলিউড ও টালিউডে সমান জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার প্রথম স্ত্রী অভিনেত্রী হেলেনা লিউক মারা গেছেন। রোববার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তার বান্ধবী, নৃত্যশিল্পী ও অভিনেত্রী কল্পনা আইয়ার। তার সঙ্গে মিঠুনের বিবাহিত জীবন ছিল মাত্র চার মাসের। ১৯৮৫ সালে অমিতাভ বচ্চনের সিনেমা ‘মর্দ’-এ অভিনয় করেছিলেন হেলেনা। যদিও হেলেনা লিউকের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া শেষ পোস্টে হেলেনা লিউক লিখেছেন, ‘আজব লাগছে। মিশ্র অনুভূতি এবং ঠিক জানি না কেন, বিভ্রান্ত লাগছে।’ এক পুরোনো সাক্ষাৎকারেবিস্তারিত…
প্রথম ভোটকেন্দ্রেই ফলাফল ‘ড্র’ ট্রাম্প-কমলার
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক :: একটু একটু করে সময় ঘনিয়ে এসেছে বহুল প্রতীক্ষিত মার্কিন নির্বাচনের। আর কিছুক্ষণ পরেই বেশিরভাগ অঙ্গরাজ্যেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণ। তবে এরই মধ্যে দেশটির নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়ে সম্পন্নও হয়ে গেছে। এছাড়া ছোট গ্রাম হওয়ায় অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এই গ্রামে প্রথম ভোটেই ড্র করেছেন ট্রাম্প-কমলা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে স্থানীয় সময় সকাল (বাংলাদেশী সময় সন্ধ্যা) থেকে ভোট শুরু হবে, তবে ডিক্সভিল নচবিস্তারিত…


