অধিনায়কত্ব আমি সবসময় উপভোগ করি: নাজমুল শান্ত

নিউজ  ডেস্ক  :: গত শনিবার থেকেই গুঞ্জন ছিল যে, তিন সংস্করণেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু ম্যাচের আগে প্রধান কোচ ফিল সিমন্স কিংবা তাইজুল ইসলাম কেউই এই বিষয়টি নিয়ে কিছু বলতে পারেননি। তবে বুধবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের বক্তব্যে বিষয়টি কিছুটা নিশ্চিত হয়। চট্টগ্রামে এসে শান্তর সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করার কথা জানান বিসিবি প্রধান, বিশেষ করে শান্তর অধিনায়কত্ব নিয়ে।

তৃতীয় দিনের খেলায় লজ্জাজনক পরাজয়ের পর সংবাদ সম্মেলনে আসেন শান্ত। তার কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার মনে হয় প্রেসিডেন্ট কথা বলেছেন আপনাদের সাথে। সো, এই ব্যাপারে আমি আর কোনো মন্তব্য না করি। হয়তো ক্রিকেট বোর্ড থেকেই একটা (মেসেজ দিবে)।” বোর্ড প্রেসিডেন্টের সাথে তার কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শান্ত বলেন, “এখন পর্যন্ত হয়নি।”





সম্পর্কিত সংবাদ

  • টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তিত সূচি একনজরে দেখে নিন
  • টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • মেসির নৈপুণ্যে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়
  • এমবাপের জোড়া গোলে বিশ্বকাপে ফ্রান্স
  • সাতক্ষীরায় টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী
  • নারী বিশ্বকাপের সেমিফাইনালের সময়সূচি