চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিউজ ডেস্ক :: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, দেশে চাঁদাবাজি বেড়ে গেছে। এটাকে কঠোর হাতে দমন করা হবে। চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে হবে। বুধবার (৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক, ছাড় পাবে না। ঢাকার বাইরে থেকে যেসব পুলিশ এসেছেন, তাদের অলিগলি চিনতে সময় লাগবে। তাদেরকে একটু সময় দিতে হবে।
তিনি বলেন, ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো হয়েছে, তবে আরও ভালো করতে হবে। রাস্তার সব দোকানপাট আপাতত সরানো হবে। ফুটপাতের দোকানগুলো থাকবে।
সূত্র :দেশ রূপান্তর
« ভূমি মন্ত্রণালয় নেবে ২৩৮ জন, আজই আবেদন করুন (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) ১২০ মিলিয়ন ডলারে পিওরইট বিক্রি করে দিল ইউনিলিভার »
সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি
চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেনবিস্তারিত…
অস্ত্রের তথ্য দিলে আইনি ঝামেলা ছাড়াই পুরস্কৃত করা হবে: এসআরবি
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে তথ্য দিতে জনসাধারণের প্রতিবিস্তারিত…


