জাহিলিয়াতপূর্ণ চিন্তার স্থানে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে : মঞ্জুরুল ইসলাম

কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমানের সঞ্চালনায় এবং সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকাস্থ শাখা সভাপতিরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় সভাপতি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হল জাতির মন- মগজে জেঁকে বসা হীনমন্যতা ও জাহেলিয়াতকে দূর করে ইসলামের সুমহান ও শাশ্বত আহ্বান পৌঁছে দেওয়া। ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে তোলার প্রয়াসে ছাত্রশিবির কাজ করে যাচ্ছে।

পশ্চিমা বয়ান শুনে যারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে মনে করেছে, তাদেরকে ইসলামের বিশালতা বুঝানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকাশনা সামগ্রী সেই আলোকে সাজিয়েছি। সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্রজনতার অভ্যুত্থানের মূল স্পিরিট ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই ধারণ করে আসছে।

জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করে একটা বৈষম্যহীন সমাজ গঠন করার লক্ষেই ইসলামী ছাত্রশিবির গঠিত হয়, যা জুলাই-আগস্ট অভ্যুত্থানের মূল চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই এবছর আমরা আমাদের প্রকাশনায় এই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ ও সাহসী ভূমিকা বীরত্বগাঁথা গল্পগুলো স্থান দিয়েছি। উল্লেখ্য, প্রতি নতুন বছরেই আকর্ষণীয় প্রকাশনা সামগ্রী প্রকাশ করে ছাত্রশিবির।

এবারের প্রকাশনার মধ্যে রয়েছে তিনপাতা ক্যালেন্ডার, একপাতা বড়ো ক্যালেন্ডার, একপাতা ছোটো ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, ইংরেজি বড়ো ডায়েরি, বাংলা বড়ো ডায়েরি, মাঝারি ডায়েরি ও পকেট ডায়েরি, ইসলাম ও সচেতনতামূলক বাণী সংবলিত স্টিকার প্রভৃতি। শিবির সভাপতি এসব প্রকাশনা সামগ্রী ছাত্রসমাজ ও সুধী মহলের নিকট পৌঁছে দেওয়ার জন্য সংগঠনের সকল স্তরের জনশক্তির প্রতি আহ্বান জানিয়েছেন।

সূত্র :কালবেলা





সম্পর্কিত সংবাদ

  • আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী