hannansb

 

বাগেরহাটের শরণখোলার ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শন শেষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট :: জলবায়ু পরিবর্তন বর্তমান সমাজের জন্য হুমকি স্বরূপ। এজন্য জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও উপকূলীয় মানুষের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্যরা। তারা তাদের বক্তব্যে বলেছেন যে,জলবায়ু পরিবর্তন এর ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় অঞ্চল একসময় জনমানবশূন্য হয়ে পড়বে। এমতাবস্থায় উপকূলের মানুষের জীবন জীবিকা রক্ষায় সকলের ঐক্যবদ্ধতা প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে ১৬ অক্টোবর ২০২৪ রোজ বুধবার বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় ঝুঁকিপূর্ণ উপকূল পরিদর্শনের আওতায় শরণখোলার ঝুঁকিপূর্ন উপকূলীয় এলাকায় সরজমিনে মানুষের দুঃখ দুর্দশা দেখে পরবর্তীতে শরণখোলাতেবিস্তারিত…


দেবহাটায় জামায়াতের  যুব বিভাগের উদ্যোগে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

দেবহাটা প্রতিনিধি :- দেবহাটার পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ৮দলীয় নকআউট আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের গ্রুপ পর্বের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর)  সকাল ৭.৩০ ঘটিকায় পারুলিয়া গরু হাট ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন , জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, পারুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর (ভারপ্রাপ্ত) মাওলানাবিস্তারিত…


সভাপতি মুস্তাফিজ সেক্রেটারি সাইফুল্লাহ

ইয়াং মুসলিম জেনারেশান, ঝাউডাংগা এর নবগঠিত কমিটি প্রকাশ অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা :: সাতক্ষীরা সদরের ঝাউডাংগা ও আশপাশের গণমানুুষের প্রানের সামাজিক সংগঠন ইয়াং মুসলিম জেনারেশানের কমিটি প্রকাশ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝাউডাংগা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাষ্টার আব্দুল ওহাব। আলোচনা করেন জনাব আব্দুর রহমান, সাবেক সভাপতি জামাল নাসের ডিউক, মশিউর রহমান, ওয়ালিউল্লাহ, আব্দুস সালাম, মনিরুজ্জামান মিনু, মোস্তাফিজুর রহমান, মামুনুর রশীদ মিলন প্রমুখ। অনুষ্ঠান থেকে কার্যনির্বাহী কমিটির সভাপতি শরীফ মোস্তাফিজ বিল্লাহ ও সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল্লাহ সহ ২০ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করা হয়। সার্বিক  অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং মুসলিম জেনারেশানের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল হান্নান।


সাতক্ষীরার আশাশুনিতে উদারতা শিক্ষাবৃ‌ত্তি প্রদান।

ডেস্ক রি‌পোর্টঃ  সাতক্ষীরা জেলার অন‌্যতম বৃহৎ স্বেচ্ছা‌সেবী সামা‌জিক সংগঠন উদারতা যুব ফাউন্ডেশন এর উদ্দ্যো‌গে আশাশু‌নি উপ‌জেলার বিশ জন মেধাবী অসহায় শিক্ষার্থী‌কে এএমএফ শিক্ষাবৃ‌ত্তি প্রদান করা হ‌য়ে‌ছে । আল-আমিন এর সা‌র্বিক দিক‌নি‌র্দেশনায় শিক্ষা সম্পাদক আরিফ‌ বিল্লাহ শোভ‌নের সঞ্চালনায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সংগঠ‌নের নির্বাহী প্রধান জুবা‌য়ের আহ‌ম্মেদ আদর্শ ও মান‌বিক মানুষ হি‌সে‌বে শিক্ষার্থী‌দের ক‌রোনীয় বিষয়ক আলোচনা ক‌রেন। বৃ‌ত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সা‌লেহা তাস‌নিম সমাপ্তি ব‌লেন , আমরা চির‌দিন উদারতার কা‌ছে কৃতজ্ঞ থাক‌বো যেখা‌নে অর্থ আমা‌দের স্বপ্ন দেখার প‌থে প‌তিবন্ধকতা সেখা‌নে উদারতা আমা‌দের স্বপ্ন পূর‌ণের সহযাত্রী হি‌সে‌বে কাজ কর‌ছে এটা আমা‌দের জন‌্য বড় প্রা‌প্তি ।বিস্তারিত…


চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রুকন সম্মেলনে নায়েবে আমীর

আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে

ডেস্ক রিপোর্ট :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আওয়ামী লীগ অপরাধ করেছে বলেই পালিয়ে গেছে। আওয়ামী লীগ জাতীয়ভাবে অপরাধী হিসেবে সাব্যস্ত হয়েছে বলেই তারা আজ প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না। আমরা সকল মানুষের অধিকারের স্বীকৃতি দিতে চাই। কিন্তু যারা অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘরে অত্যাচার করেছে তাদের বিচার হওয়া ছাড়া পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা স্পষ্ট করে প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আওয়ামী লীগ রাজনীতি করতে চাইলে তাদের আগে বিচার হতে হবে। মানুষের অধিকার হরণকারী ও গণহত্যাকারীদের বিচারের আগেবিস্তারিত…


বিশ্বনবীকে নিয়ে কটুক্তি করায়  শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বেনাপোল প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি ও অবমাননা করায় যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জুম্মা নামাজের পরে শার্শা উপজেলা ইমাম পরিষদের আয়োজনে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন বাজারে এই কর্মসূচী পালন করেন। এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অবমাননাা ও কটুক্তি করে আসছে। আমরা হুঁশিয়াড় করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা।বিস্তারিত…


কৃষ্ণনগরে সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাথে ইউনিয়ন বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: কালিগঞ্জের কৃষ্ণনগরে সার্বজনীন দূর্গা পূজা মন্দির কমিটির সাথে কৃষ্ণনগর ইউনিয়ন বি ,এন,পির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির এক অংশের আহ্বায়ক আব্দুল আজিজ গাইন এর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে আব্দুল আজিজ গাইন বলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ধর্ম যার যার দেশ সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার । কৃষ্ণনগর ইউনিয়নে হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালনবিস্তারিত…


বি এম ইউসুফ আলী

বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে

ডেস্ক রিপোর্ট ::  বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহূর্তে ছায়া হয়ে দাঁড়ায়। বুধবার (২ অক্টোবর ) বরিশালে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নিজস্ব ভবনের সেমিনার কক্ষে ব্যবসা পর্যালোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, কেম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী। তিনি বলেন, পপুলার লাইফ বিগত দুই যুগ ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং বীমা দাবির টাকা যথা সময়ে গ্রাহকেরবিস্তারিত…


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে টফির নতুন ক্যাম্পেইন

ঢাকা, ০১ অক্টোবর, ২০২৪ :: আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ উপলক্ষে নারী ক্রিকেট দল নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। ক্রিকেটপ্রেমীদের এ উত্তেজনাকে বাড়িয়ে তুলতে এবং দর্শকদের জন্য লাইভ ক্রিকেটের সত্যিকার অভিজ্ঞতা নিশ্চিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইন নিয়ে এসেছে ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ক্যাম্পেইনটির আনুষ্ঠানিক উদ্বোধনে আজ (১ অক্টোবর) রাজধানীর গুলশান-১ এ অবস্থিত টাইগার্স ডেন -এ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ দল। আয়োজিত অনুষ্ঠানে একইসাথে পুরুষ দলের সাফল্য উদযাপনেও সংক্ষিপ্তবিস্তারিত…


ওজোন স্তরের সুরক্ষায় পরিবেশবান্ধব এসি ও রেফ্রিজারেটর এনেছে স্যামসাং

ডেস্ক রিপোর্ট :: সম্প্রতি এক বিবৃতিতে ওজোন স্তর রক্ষার জন্য পরিবেশবান্ধব এয়ার কন্ডিশনার এবং নন-সিএফসি ইনহেলার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হোম অ্যাপ্লায়েন্স কেনার সময় পরিবেশের সুরক্ষার কথা বিবেচনা করে সচেতন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছে সরকার। এর পরিপ্রেক্ষিতে, চমৎকার পারফরমেন্স নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব কমাতে তৈরি করা নানা ধরনের রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর বাজারে এনেছে স্যামসাং। ক্রেতাদের পরিবেশবান্ধব ও টেকসই পণ্য ব্যবহারের সুযোগ করে দিতে স্যামসাং রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার বিদ্যুৎ খরচ, অপচয় ও নির্গমন কমিয়ে আনে এমনবিস্তারিত…