hannansb
বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুল্লাহ’র বাড়িতে নৌ-পরিবহন উপদেস্টা
বেনাপোল প্রতিনিধি : বৈষম্যবিরোধীর ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩ মাস পর নিহত আব্দুল্লাহর বাড়িতে এলেন নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বৃহষ্পতিবার বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন অনুষ্ঠানে এসে আব্দুল্লাহর মৃত্যুর খবর পান। বেলা ৩টার দিকে তিনি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামে আব্দুল্লাহ এর বাড়িতে যান। এ সময় তার মামা ইসরাইল সর্দার ও বড় দুই ভাই উপদেস্টার সাথে কথা বলেন। তাদের সান্তনা দেন উপদেস্টা। সহযোগিতা করা হবে বলে আশ^াস দেন। আব্দুল্লাহকে যেখানে দাফন করা হবে সেই কবরস্থানওবিস্তারিত…
আশাশুনি জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
আব্দুর রাজ্জাক :: আশাশুনি বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে ১১নভেম্বর সোমবার দুপুর ২টা নিজস্ব কার্যালয় এই সমাবেশ অনুষ্ঠিত। উক্ত অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল আফসার মুরতাজা সভাপতিত্বে ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাক্তার রোকনুজ্জামান সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস সবুর,জেলা কর্ম পরিষদ সদস্য ও শোভনালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি,উপজেলা জামায়াতে আমীর আবু মুসা তারিকুজ্জামানবিস্তারিত…
পাইকগাছায় বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানার ৪ আসামি গ্রেফতার
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানার ৪ আসামি গ্রেফতার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার পরিদর্শক (ওসি তদন্ত) তুষার কান্তি দাশ জানান, উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া গ্রামের দিলিপ মন্ডলের ছেলে আনন্দ মন্ডল(৩৫), সোলাদানা ইউনিয়নে ভিলেজ পাইকগাছা গ্রামের নগেন মন্ডলের ছেলে বিকাশ মন্ডল(৪০), পৌর সদরের ৫ নং ওয়ার্ডের রকিবুল ইসলাম(৪৫) ও মতিয়ার সরদারের ছেলে রফিকুল সরদার(৩৮)কে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ গড়তে নেতার নয়, নীতির পরিবর্তন দরকার: মুহাদ্দিস রবিউল বাশার
এমএ মামুন: বাংলাদেশ জামায়াত ইসলামের সাতক্ষীরা জেলা আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নেতার পরিবর্তন করলে হবে না, নীতির পরিবর্তন জরুরী। কারণ আমরা বিগত দিনে শুধু স্বাধীনতা পেয়েছি কিন্তু তার সফল পায়নি। দেশ গড়তে হলে উত্তম চরিত্র গঠন করে সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। বৈষম্যহীন সুখী সমৃদ্ধি দেশ গড়তে হবে। বিগত দিনে বাংলাদেশের ২ জন মন্ত্রী ছিলেন যারা জামায়াত ইসলামের নেতা ছিলেন। তাদের বিরুদ্ধে কেউ কোন দুর্নীতি দেখাতে পারেনি। সুতরাং বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত দেশ উপহার দেবে। বিগত দিনে আমাদের নেতাকর্মীদের মামলা, হামলাবিস্তারিত…
ঐক্যবদ্ধ ভূমিকা নিতে ব্যর্থ হলে দেশি-বিদেশী আগ্রাসন দেশকে ধ্বংস করে দিতে পারে
ডেস্ক রিপোর্ট :: ৩ নভেম্বর রবিবার কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম এর সভাপতিত্বে জেলা ও উপজেলা নেতৃবৃন্দদের নিয়ে মোল্লা তেঘরিয়ায় অবস্থিত আবদুল ওয়াহিদ (রাহি.) অডিটোরিয়ামে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোবারক হোসাইন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসীনসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জনাব মোবারক হোসাইন বলেন, “গত ৫ আগষ্ট ঙ্স্বরাচার পতনের পর জনগণ বুঝতে পেরেছে জামায়াতে ইসলামী একটিবিস্তারিত…
কলারোয়ায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদানে মতবিনিময়
কামরুল হাসান।। কলারোয়ায় ১০-১৪ বছর বয়সী কিশোরীদের ‘জরায়ুমুখ ক্যান্সার’ প্রতিরোধক এইচপিভি টিকা পাদানের নিমিত্তে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে এইচপিভি(হিউম্যান প্যাপিলোমা ভাইরাস)টিকা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে, যেটি চলবে ৩০দিন। ওই সময়ে পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণির ছাত্রী অথবা ১০-১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভুত কিশোরীদেরও বিনামূল্যে এইচপিভির টিকা প্রদান করা হবে। এই টিকা নিতে হলে আগে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে নিবন্ধন করতে হবে।মঙ্গলবার(২২ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ টিকাদান ক্যাম্পেইন সফল করতে কলারোয়া প্রাথমিক শিক্ষকবিস্তারিত…
ইস্তাম্বুলে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর কনফারেন্স অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট :: ২১ অক্টোবর সোমবার তুরস্কের ইস্তাম্বুলে “ইন্টারন্যাশনাল লিডারশিপ সামিট ২০২৪ ইস্তাম্বুল’ শিরোনামে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশন (ইফসু) এর কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ কনফারেন্স-এ বৃটেন, আমেরিকা, মিশর, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ বিশ্বের ৪৮টি দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম ছাত্র ও যুব নেতৃবৃন্দ এ কনফারেন্স-এ বক্তব্য রাখেন। বাংলাদেশের প্রতিনিধি দলের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বাংলাদেশে সাম্প্রতিক রাজ‣নতিক পট-পরিবর্তনে বাংলাদেশের ছাত্র-যুবক বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। এই গণঅভ্যুত্থানেরবিস্তারিত…
সাতক্ষীরায় যুব সম্মেলনে গাজী নজরুল
যুবকরাই পারে একটি আদর্শ রাষ্ট্র গড়তে
সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে কোন যুবক বেকার থাকবে না। বেকারত্বের অভিশাপে কোন যুবককে আত্মহত্যা করতে হবে না। চাকরি পাওয়ার জন্য কোন দুষ্ট লোকের কাছে ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। বিচারের জন্য কাউকে কারও দয়ার জন্য তাকিয়ে থাকতে হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে ইউনিয়ন টিম ও ওয়ার্ড সভাপতি-সেক্রেটারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলাবিস্তারিত…
কালিগঞ্জের কৃষ্ণনগরে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :: কালিগঞ্জের কৃষ্ণনগরে তারুণ্যের আলো কৃষ্ণনগর ইউনিয়ন শিক্ষার্থী সংসদের আয়োজনে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় কিষান মজদুর ইউনাইটেড একাডেমী হাই স্কুল মাঠে সাংবাদিক আফজাল হোসেনের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে দ্রোহের গান ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী কৃষ্ণনগর তারুণ্যের আলোর অন্যতম সদস্য আব্দুল কাদের। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন কপোতাক্ষ শিল্পী গোষ্ঠী সাতক্ষীরা, আবাবিল শিল্পী গোষ্ঠী ও আশার আলো কালিগঞ্জের শিল্পী বৃন্দ । বিশেষ আকর্ষণ ছিল ইয়াসিন আরাফাত ও ইমরান হোসেনের ইসলামিক কৌতুক অভিনয় ওবিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় না’গঞ্জের স্বেচ্ছাসেবকলীগ নেতা বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় নারায়নগঞ্জের ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুস্তম খন্দকারকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁকে আটক করা হয়। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর গ্রামের তারা খন্দকারের ছেলে। আটক রুস্তম খন্দকার নারায়নগঞ্জের ফতুল্লা থানার একটি হত্যা মামলার আসামি। ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে হত্যার অভিযোগে গত ২৯ আগস্ট থানায় মামলা হয়। মামলা নম্বর-৩৪৩, তারিখ ২৯-০৮-২০২৪। মামলার ধারা যথাক্রমে ১৪৭/১৪৮/১৪৯/ ৩২৩/৩২৪/৩২৬/৩০২/১১৪/৩৪। ইমিগ্রেশন পুলিশবিস্তারিত…


