আশাশুনিতে ইসলামিক ফাউন্ডেশনের স্বাধীনতা দিবস পালিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।। সাতক্ষীরার আশাশুনিতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপজেলা পর্যায়ে উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কোরআন খতম এবং স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা করেছে। বুধবার (২৬ মার্চ)বেলা ১১ টায় আশাশুনি মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন,আশাশুনি এ কোরআন খতম ও আলোচনা সভার আয়োজন করে। মডেল কেয়ার টেকার মাওঃ মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মাওঃ শাহজাহান কবির,সাধারণ কেয়ারটেকার মোর্ত্তাজুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক মাওঃ আব্দুল ওয়াজেদ,মাওঃ আব্দুল খালেক প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ বেলাল হোসেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ১৫০টি কেন্দ্রের পুরুষ ও মহিলা শিক্ষক গণ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা।। ১৩ লক্ষ টাকার বাগদা জব্দ
  • আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
  • বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
  • লেবাননে নিহত নাহিদুল ইসলাম কফিনবন্দি হয়ে নিজ বাড়িতে ফিরলেন
  • আশাশুনিতে পরিদর্শণ কক্ষ উদ্বোধন ও জুলাই শহীদ পরিবারে ঈদ উপহার বিতরণ
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে নিয়ে প্রপাগান্ডার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত