আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।সাতক্ষীরার আশাশুনিতে যুবকদের সম্মানে”রোজার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক”আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা যুব বিভাগের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন সভাপতি ডাঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারী সাইফুল্লাহ আমিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েব আমীর মাওঃ নুরুল আফছার মোর্তাজা,সহ-সেক্রেটারী ও উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান,অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুুস,আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান,সদর ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল্লাহ প্রমুখ। ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্যের উপর বক্তাগণ বিস্তারিত আলোচনা করেন।






সম্পর্কিত সংবাদ

  • আশাশুনি প্রেস ক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন
  • সাংবাদিক এস,এম মোস্তাফিজুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান
  • আশাশুনিতে পুলিশের চেকপোস্ট ও টহল কার্যক্রম
  • আশাশুনিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন, কালো ব্যাচ ধারন ও দোয়া অনুষ্ঠান
  • আশাশুনিতে বিজয় দিবসে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি
  • আশাশুনির দরগাহপুরে কাজী আলাউদ্দীনের নির্বাচনী উঠান বৈঠক ও দোয়া অনুষ্ঠান
  • আশাশুনিতে সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
  • বড়দলে এমপি প্রার্থী রবিউল বাশারের গণসংযোগ, মহিলা সমাবেশ,সনাতন ধর্মাবলম্বী ও ভাটা শ্রমিকদের সাথে মতবিনিময়