ekabir
আশাশুনিতে দু’দিনের পুষ্টি কর্ম-পরিকল্পনা সভার সমাপনী অনুষ্ঠান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনিতে দু’দিনে দু’ব্যাচের ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা সমাপনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের নব নির্মীত ভবনের ২য় তলায় হল রুমে এ সমাপনী সভার আয়োজন করা হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশান (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য ও কৃষিবিদ ড. মনির উদ্দীন, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, আশাশুনি স্বাস্থ্যবিস্তারিত…
শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, প্রত্যাশা আসিফ মাহমুদের
নিউজ ডেস্ক :: ভারতের সাথে বাংলাদেশের যে বন্দী বিনিময় চুক্তি আছে সেটি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়া হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনো বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে, একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট যার এ মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন।’বিস্তারিত…
জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক
নিউজ ডেস্ক :: বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে গুলশানের জাতিসঙ্ঘের আবাসিক কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহেরের নেতৃত্বে ৪-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকারটি অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের বলেন, ‘আজ আমরা জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধি এবং বাংলাদেশ সফররত জাতিসঙ্ঘের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করেছি। বাংলাদেশের বর্তমান পরিবর্তিত পরিস্থিতি বিশেষ করে চলমানবিস্তারিত…
বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির একগুচ্ছ কর্মসূচি
নিউজ ডেস্ক :: ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া সভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক সাধারণ সম্পাদক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন। সভায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপিরবিস্তারিত…
এবারের শীত মৌসূমে শীত কম না বেশি হবে
নিউজ ডেস্ক :: ‘আজই প্রথম মনে হলো যে শীতকাল আসছে, জ্যাকেট পরে বাসা থেকে বের হইছি।’ কথাটি বলছিলেন ফারিহা জাহান, যিনি বর্তমানে ঢাকায় একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থায় কাজ করেন। তার মতে, ডিসেম্বরের প্রায় দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চললেও এত দিন ঢাকায় সেভাবে শীতের প্রকোপ টের পাওয়া যায়নি। শুধু ফারিহা জাহান নয়, আজ বৃহস্পতিবার সকালে ঢাকার অফিসগামী মানুষদের পোশাকের দিকে লক্ষ্য করলেও বোঝা যাচ্ছিল যে শহরে এবার শীত নেমেছে। তবে ঢাকার বাইরে, বিশেষ করে রংপুর বা রাজশাহী বিভাগে আরো আগে থেকে শীতের আমেজ চলছে। উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে তাপমাত্রা ১২-১৫ ডিগ্রি সেলসিয়াসেরবিস্তারিত…
আশাশুনির দুটি প্রাইমারী স্কুল পরিদর্শনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন করিমী। পরিদর্শনের শুরুতে ২১ নং বেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গমন করেন। তিনি স্কুলের পরীক্ষার হল পরিদর্শন করেন। এছাড়া স্কুলের সার্বিক বিষয়ে খোজ খবর নেন। নতুন বছরে নতুন কারিকুরাম অনুযায়ী ক্লাশ পরিচালনা ও ঠিক ভাবে উপকরণ ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন। পরে তিনি ১৯ নং পাইথালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয় দুটির সার্বিক পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।বিস্তারিত…
শার্শায় সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন
বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান। তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন। সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহতবিস্তারিত…
ইউসিবি’র ‘ভরসার নতুন জানালা’ উদ্যোগের আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পেলেন শেরপুরের ১৬০ কৃষি-উদ্যোক্তা
নিউজ ডেস্ক :: সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (ইউসিবি) কৃষি সহায়তা উদ্যোগ ‘ভরসার নতুন জানালা’র আওতায় শেরপুরের কৃষি-উদ্যোক্তাদের জন্য একটি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এটি এই উদ্যোগের অধীনে ৫৯তম আয়োজন। আজ ১২ ডিসেম্বর শেরপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। জেলার ৫টি উপজেলা থেকে মোট ১৬০ জন কৃষি-উদ্যোক্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। সম্ভাবনাময় কৃষি-উদ্যোক্তাদের আরও সক্ষম করে তুলতে এ কর্মসূচির আয়োজন করাবিস্তারিত…
কয়রায় ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৩৯ টি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার শিক্ষার্থীদের মাঝে দুম্বার মাংস বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মাংস বিতরন করা হয়। মাংস বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠানের প্রধানরা। এ সময় জানানো হয় সৌদি সরকার কর্তৃক কুরবানীর মাংস ( দুম্বার গোশত) কয়রা উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য ১৯০ প্যাকেটবিস্তারিত…
কয়রায় সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনের শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ পল্রী উন্নয়ন বোর্ডের ইরেসপো প্রকল্পের কয়রার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুনের বিরুদ্ধে শাস্তি ও বদলির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের সামনে কয়রা উপজেলার বিভিন্ন পল্লী উন্নয়ন মহিলা সমিতি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) কর্তৃক বাস্তবায়িত ইরেসপো প্রকল্পের বিভিন্ন সদস্যদের সঞ্চয় উত্তোলন এবং ঋন বিতরনের ক্ষেত্রে হয়রানীমুলক আচারন করে থাকেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আল মামুন। সমিতির ঋনের টাকা পাশ করানোর জন্য তিনি অর্থ আদায় করে থাকেন। এ ছাড়াবিস্তারিত…


