ekabir
শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ফেইথ ইন এ্যাকশনের সাসা প্রকল্পের টুগেদার কার্যক্রম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : ফেইথ ইন এ্যাকশন (ফিয়া) ও সাথী এর বাস্তবায়নে শ্যামনগর উপজেলায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় সমাজ পরিবর্তনের কাজ ও সমাজে নেতৃত্বদান বিষয়ক প্রকল্পের সাসা টুগেদার এ্যাওয়ারনেস ধাপের কার্যক্রম আয়োজন করা হয়।গ ১২ ডিসেম্বর বুধবার সকাল ৯:০০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে প্রায় ৬০০ পরিবারের নারীদের নিয়ে এই টুগেদার কার্যক্রম উদ্বোধন করা হয়। প্লাকার্ড ও ব্যানার নিয়ে নারীদের একটি র্যালী বংশীপুর বাজার প্রদক্ষিণ করে ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। সভাপতিত্ববিস্তারিত…
কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :: “কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এই প্রতিপাদ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯ টা থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা যাচাইয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার সার্বিক সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ১২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান মো: আল মামুন বলেন “বাংলাদেশের বহুল পঠিত শিশু কিশোর মাসিক পত্রিকাটি হলো কিশোরকন্ঠ।এবারের কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহরবিস্তারিত…
পলেস্তারা ধসে পড়ার আতংকে কয়রায় ঝুকিপুর্ন ভবনে চলে ডাক অফিসের কার্যক্রম
রিয়াছাদ আলী,কয়রা(খুলনা):: খুলনার কয়রা উপজেলার ৪নং কয়রা এলাকার কয়রা সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসার সীমানা প্রাচীর ঘেঁষে হেটে যেতেই চোখে পড়বে একটি ব্রাঞ্চ পোস্ট অফিস। ভেতরে প্রবেশ করতেই দেখা যাবে পুরাতন, জরাজীর্ণ পরিত্যক্ত ভবনের একটি কক্ষ। ঐ কক্ষটি হলো পোষ্ট অফিস । সেখানে চলে সকল কার্যক্রম। তবে ভবনের ভিতরে প্রবেশ করলে সব সময় থাকতে হয় আতংকে। কখন না ধসে পড়ে। দির্ঘদিন সংস্কার না করায় ভবনের এমন দৈন্যদশা। জরুরী ভিত্তিতে সংস্কারের দাবি সংশ্লিষ্টদের। গত বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, ব্রাঞ্চ পোষ্ট অফিসটির ছাদের প্রায় পুরো পলেস্তারা ঝরে পড়ে গেছে। লোহার রডগুলো থেকে পলেস্তারাবিস্তারিত…
সাতক্ষীরায় সাবেক পুলিশ কর্মকর্তা কর্তৃক
সাতক্ষীরা প্রতিনিধি :: সাতক্ষীরার ধুলিহরের বড়দল এলাকায় পুলিশের এক সাবেক উপ- মহাপরিদর্শক কর্তৃক সংখ্যালঘুর জমি দখল সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বড়দল এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ভুক্তভুগী জমির মালিক দেবদাশ পাল, কৃষক দেন আলী, পিয়ুস সরদার, রবিন গাইন প্রমূখ। এসময় বক্তরা বলেন, ২০১৪ সালে ধুলিহর মৌজার ৭০৮২ দাগের ৫৮ শতক জমি পুলিশ কর্মকর্তার পিতার কাছ থেকে ক্রয় করেন দেবদাশ পাল। এরপর ২০১৭ সালে অতিরিক্ত ডি আই জি শাহাদাত হোসেন গোপনে একটি জাল প্রিন্ট পর্চা বের করেবিস্তারিত…
ভারত-পাকিস্তানের কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না
নিউজ ডেস্ক :: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন অনকোলজির (এসএফও) প্রতিনিধিদলের সদস্যরা। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন ড. ইউনূস। এ সময় তিনি সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা: এ বি এম এফ করিমের প্রতি শ্রদ্ধা জানান এবং তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। এ সময় নিজের ছোট ভাই, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও খ্যাতনামা টেলিভিশন ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরকে স্মরণ করেন অধ্যাপক ইউনূস। ভাইয়ের ক্যান্সার শনাক্ত ও চিকিৎসার সময় তার পুরোবিস্তারিত…
তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম
নিউজ ডেস্ক :: জাতীয় দলের ওপেনার তামিম ইকবালের ঝড়ো ব্যাটিংয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম ১২ রানে হারিয়েছে সিলেট বিভাগকে। ৩৩ বলে ৬৫ রান করেন তামিম। সিলেটের হয়ে ব্যাট হাতে ৩৬ বলে ৭৬ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি ওপেনার তৌফিক খান তুষার। সিলেট একাডেমি গ্রাউন্ডে কুয়াশার কারণে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪১ বলে ৮০ রানের সূচনা করে চট্টগ্রাম। ১৭ বলে ২৯ রান করে ফিরেন ওপেনার মাহমুদুল হাসানবিস্তারিত…
অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল
নিউজ ডেস্ক :: দেশের শীর্ষ অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের ইনচার্জ ও এডিটরদের নিয়ে যাত্রা শুরু করেছে ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’। এর এক বছর মেয়াদি প্রথম কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের হাসান শরীফ এবং সাধারণ সম্পাদক ভোরের কাগজের মিজানুর রহমান সোহেল। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের রেইনি রুফ রেস্টুরেন্টে এডিটরদের এক মনোমুগ্ধকর মিলনমেলায় এই অ্যালায়েন্সের যাত্রা শুরু হয়। শীতের পিঠার স্বাদ আর রাতের জমকালো নৈশভোজের উষ্ণতায় এই অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। গঠিত কমিটির সহ-সভাপতি হয়েছেন বাংলানিউজের লুৎফর রহমান হিমেল ও জাগো নিউজের এক এম জিয়াউর হক। অনলাইনবিস্তারিত…
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ১০ এপ্রিল
নিউজ ডেস্ক :: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এসএসসি পরীক্ষার এই সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১০ এপ্রিল বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণ মান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত। এরমধ্যে তত্ত্বীয় পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১০ মে থেকে ১৮ মেবিস্তারিত…
আশাশুনিতে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলা জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় দলীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল আব্দুস সবুর ও এড. আব্দুস সোবহান মুকুল। সভায় উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা, সেক্রেটারি মাওঃ মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারী শাহ অহিদুজ্জামান শাহীন, মাওঃ আব্দুল বারী, অফিস সেক্রেটারী মাওঃ রুহুল কুদ্দুস, বাইতুলমাল সেক্রেটারীবিস্তারিত…
বুধহাটায় ব্যবসায়ীর রক্তাক্ত জখম করে টাকার ব্যাগ ছিনতাই
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) :: আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের বিশিষ্ট সার ও কীটনাশক ব্যবসায়ী নিত্য ঘোষকে ভারী কিছু দিয়ে আঘাত করে টাকার ব্যাগ ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত নিত্য ঘোষের মাথায় আঘাত প্রাপ্ত হয়েছেন। জানাগেছে, ব্যবসায়ী নিত্য ঘোষ সোমবার হাটের বেচা কেনা শেষে রাত ৯.৩০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে বুধহাটা কাছারী বাড়ীর সন্নিকটে ফাঁকা স্থানে পৌঁছলে দুস্কৃতকারীরা প্রথমে পিছন দিক থেকে ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করলে হতভম্ভ হয়ে ঘুরতেই আরেক বাড়ি মারলে তিনি পড়ে যান। এসময় দুস্কৃতকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগবিস্তারিত…


