শার্শায় সাবেক মেয়র ও ইউপি চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন

বেনাপোল প্রতিনিধি :: যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার সাবেক মেয়র ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের দখলে থাকা ৩শ’ বিঘা সরকারি জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। উদ্ধারের পর এসব জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা দিয়ে সীমানা চিহ্নিত করে দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড. কাজী নাজিব হাসান।
তিনি জানান, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এবং নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে সরকারি জমি দখল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করেন।
সব ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ৩৬নং বাহাদুরপুর মৌজায় ৩টি দাগে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান ক্ষমতার প্রভাব খাটিয়ে সরকারি ৩শ’ জমি দখলে নিয়ে বিশাল মৎস্য ঘের করে ব্যবসা পরিচালনা করে আসছিল। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে তারা অভিযান চালিয়ে অবৈধভাবে দখল করা এসব জমি উদ্ধার করেন।





সম্পর্কিত সংবাদ

  • কয়রায় মাস ব্যাপি রাত্রিকালিন ফু্টবল খেলার উদ্বোধন করলেন ইঞ্জিঃ শোভন
  • আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
  • গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
  • কয়রা সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন বাবুলকে সম্বার্ধনা
  • নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
  • কয়রায় জাতীয় মৎস্য পক্ষ পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সার্ভিস ‘বাংলা কিউআর’ সম্পর্কে জনসচেতনতা
  • প্রশাসনিক নিষ্ক্রিয়তায় গণধর্ষণের বিচারহীনতা মানা হবে না