ekabir

 

শ্যামনগরে লিডার্স কর্তৃক বোরো মৌসুমে লবণ ও খরা সহনশীল ধানবীজ, সবজি বীজ ও জৈবসার বিতরণ

শ্যামনগর প্রতিনিধি :: ১২ ডিসেম্বর ২০২৪(বৃহস্পতিবার ) সকাল ১১.০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সেরবাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ”ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ডের” আর্থিক সহযোগিতায় “জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রম”প্রকল্পের আওতায় উপকূলীয় এলাকায় অভিযোজিত কৃষি সম্প্রসারণের লক্ষ্যে লিডার্স এর প্রধান কার্যালয়ে ১০৯৩ জন কৃষকের মাঝে লবণ ও খরা সহনশীল ৩১০০ কেজি ধানবীজ, ১০৯৩০ কেজি জৈবসার ও সবজিবীজ বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ নাজমুল হুদা।সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিতবিস্তারিত…


আবারও বড় নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইনসে

নিউজ ডেস্ক ::  বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদসংখ্যা: ২০০ যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর। বেতন বিভাগ: ১ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদনবিস্তারিত…


চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা

নিউজ ডেস্ক ::  আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিছুটা নিভৃতেই রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তার নীরবতার কারণে সামাজিক মাধ্যমে রোষানলে পড়তে হয়েছে তাকে। বুধবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’ এক এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করে যে, এই অভিনেতাকে নাকি ‘গৃহবন্দি’ করে রাখা। তবে প্রতিবেদনে চঞ্চল চৌধুরী বা তার কাছের কোনো ব্যক্তির মন্তব্য ছিল না। এরপরও হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮-সহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যম ফলাও করে এই ‘মনগড়া’ সংবাদ পরিবেশন করে। প্রতিবেদনে বলা হয়, ১৭ দিন আগে ঢাকা থেকে নিউইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। দুবাই হয়ে নিউইয়র্ক যাওয়ার কথাবিস্তারিত…


২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজকদের নাম ঘোষণা

 নিউজ ডেস্ক :: ২০৩০ এবং ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজকদের নাম অনানুষ্ঠানিকভাবে আগেই জানা গিয়েছিল। তবে বুধবার (১১ ডিসেম্বর) ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশেষ ফিফা কংগ্রেসে সদস্যদেশগুলোর ভোটে আনুষ্ঠানিকভাবে এই দুই বিশ্বকাপের আয়োজক দেশগুলোর নাম ঘোষণা করা হয়েছে। ২০৩০ সালে হতে যাচ্ছে বিশ্বকাপের শতবর্ষী আসর। ১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে শুরু হওয়া বিশ্বকাপ ফুটবলের শতবর্ষকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফিফা। ২০৩০ বিশ্বকাপের মূল আয়োজক স্পেন, পর্তুগাল ও মরক্কো হলেও বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের জন্য লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতেও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদিবিস্তারিত…


কাদের মোল্লার অবদানের কথা স্মরণ করে বিবৃতি দিলেন ডা.শফিকুর রহমান

নিউজ ডেস্ক :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব আবদুল কাদের মোল্লার অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী জনাব আবদুল কাদের মোল্লা শাহাদাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত বাংলাদেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, লেখক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। নব্বইয়ের দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি লিয়াজোঁবিস্তারিত…


‘ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা’

নিউজ ডেস্ক ::  ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে আগরতলা অভিমুখে লংমার্চ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এই বিরুদ্ধে লাখো নেতাকর্মীদের নিয়ে আখাউড়া সীমান্তে সমাবেশ করে কড়া প্রতিবাদ জানিয়েছে তারা। এতে নেতারা ইস্পাত কঠিন ঐক্যের মধ্য দিয়ে ভারতের আধিপত্যকে প্রতিহত করার ঘোষণা দেন। নেতারা বলেন, বাংলাদেশের জনগণ কোনো দেশের প্রভুত্ব মেনে নেয়নি, ভারতের প্রভুত্বও মেনে নেবে না এবং আগামী দিনেও মেনে নেবে না। দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কর্মীরা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতারা।বিস্তারিত…


বৈষম্যহীন সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তি উদযাপন করার আহ্বান

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলা সাংবাদিক ক্লাবের সভাপতি মীর আবু বকর ও সাধারণ সম্পাদক মোঃ মুনসুর রহমান বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে সাতক্ষীরা সরকারি কলেজে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানান। কমিটির নেতৃবৃন্দ একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগে অতীত ও বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের ও দেশ-বিদেশে অবস্থানরত বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানে কর্মরত সকল পর্যায়ের প্রাক্তন শিক্ষার্থীরাদের পাশাপাশি শুভানুধ্যায়ীরা হবেন সামিল। তবে গত ৭ ডিসেম্বর ২০২৪  এই কমিটির নেতৃবৃন্দ নিবন্ধন ফি প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ২ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ক্ষেত্রে জনপ্রতি ১ হাজার ৫’শবিস্তারিত…


পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র ৪ জন চিকিৎসক

  পাইকগাছা (খুলনা) প্রতিনিধ ::পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবা দিচ্ছেন মাত্র ৪ জন চিকিৎসক। চিকিৎসক ও জনবল সংকটে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। যাহা জরুরী বিভাগ, ইনডোর, আউটডোর, নাইট ডিউটিসহ সকল ক্ষেত্রে চিকিৎসা সেবা কার্যক্রম নিশ্চিত করতে মাত্র ৪ জন চিকিৎসকের পক্ষে রীতিমত দূরুহ হয়ে পড়েছে। এই হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে ৮০ থেকে ১১০ জন রোগী সব সময় ভর্তি থাকে। কখনো কখনো রোগীর সংখ্যা এতটাই বৃদ্ধি পায় বেড সংকুলানে বারান্দা ছাপিয়ে সিঁড়িতে থাকতে বাধ্য হয় রোগীরা। জনবল বলতে গেলে ১০ শয্যা বিশিষ্ট। বেড অ্যাকুপাংসিবিস্তারিত…


আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা সভা উদ্বোধন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের নব নির্মীত ভবনের ২য় তলায় হল রুমে এ সভার আয়োজন করা হয়। গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশান (গেইন) এর আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনির সার্বিক সহযোগিতায় সভার শুভ উদ্বোধন ও প্রধান অতিথির আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম ইনামুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, গেইন কনসালটেন নিহার রঞ্জন পরামান্য, প্রাণি সম্পদ কর্মকর্তা তৌহিদুজ্জামান, এইএও আব্দুল্লাহ আল মাসুদ, এসএপিপিও বিল্লাল হোসেন,বিস্তারিত…


আশাশুনিতে ইউএনও’র সাথে উন্নয়ন  সংস্থার উপকারভোগিদের সভা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে উন্নয়ন সংস্থার পিপিইপিপি-ইইউ প্রকল্পের উপকার ভোগিদের মিটিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মিটিং অনুষ্ঠিত হয়। ইইউ ও পিকেএসএফ অর্থায়ন ও সহযোগিতায় এনজিও উন্নয়ন এর বাস্তবায়নে  শোভনালী ও বুধহাটা ইউনিয়নের পিপিইপিপি-ইইউ  প্রকল্পের উন্নয়ন সংস্থার উপকারভোগিদের নিয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। সভায় উন্নয়ন সংস্থার টেকনিক্যাল অফিসার নিউট্রেশন সাইদুর রহমান, প্রোগ্রাম অফিসার জীবিকায়ন মুনশী মোঃ কুতুব উদ্দীন, টেকনিক্যাল অফিসার মবিলাইজার আলী মোর্তজা প্রমুখ আলোচনা রাখেন। সভায় জানান হয়, উপকার ভোগিদের ২২৫টিবিস্তারিত…