ekabir
যুক্তরাষ্ট্রের স্টামফোর্ড নগর ভবনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা
ইমা এলিস, নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টামফোর্ড নগর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। গত সোমবার মহান বিজয় দিবসে আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় বাংলাদেশের লাল সবুজের পতাকা। কানেকটিকাট অঙ্গরাজ্যের কোন সরকারি ভবনের সামনে এর আগে কখনো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি বলে জানা গেছে। সোমবার ( ১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে স্টামফোর্ড অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কর্মীরা নগর ভবনের সামনে পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করেন। এতে নেতৃত্ব দেন মোহাম্মদ মহিউদ্দিন হারুন। পতাকা উত্তোলন কর্মসূচিতে তাকে সহায়তা করেন যথাক্রমে- কমিউনিটি নেতা নিজাম উদ্দিন, জাবের শফি, আবুল কালাম, ইমরান রহিম,বিস্তারিত…
শ্যামনগরে পুলিশের অভিযানে গাঁজাসহ শ্বাশুড়ি বউ আটক
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :: সাতক্ষীরার শ্যামনগরে গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) ও রোজিনা পারভীন (২৯) নামে দুই নারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নুরনগরের রামজীবনপুর গ্রাম থেকে ৪২৫ গ্রাম গাঁজাসহ তাদের আটক করা হয়। সম্পর্কে তারা শ্বাশুড়ি-বউ। আটক সুফিয়া খাতুন কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের নাটুয়ারবেড় গ্রামের বাসিন্দা এবং রোজিনা পারভীন নাঈম হোসেনের স্ত্রী। শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাদের বসতঘর তল্লাশি করে গাঁজা পায় এবং সেই মূহূর্তে তাদেরকে আটক করি।
রিয়াদুল জান্নাহ্ হিফ্য মাদরাসার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা
শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শের বিকল্প নেই
খুলনা প্রতিনিধি ::খুলনা মহানগরীর সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ হিফ্যয মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আল কুরআনের শিক্ষা আর মহানবীর (স:) আদর্শই পারে শান্তিপুর্ণ সমাজ উপহার দিতে। বক্তারা বলেন, বিগত বছরগুলোতে তথাকথিত জঙ্গিবাদের সাথে ইসলামের সম্পর্কের যে অপপ্রচার চালানো হয়েছে সেটি প্রমাণিত হয়নি। বরং ধর্মীয় ও নৈতিক শিক্ষাই সকল প্রকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছিল এটিই প্রমাণিত। বক্তারা আরও বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একটি অনৈসলামিক পথে নিয়ে যাওয়ার যে চক্রান্ত করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন তা’ থেকে এ জাতিকে রক্ষা করেছেন। বৃটিশরা শিক্ষাবিস্তারিত…
ছাত্র শিবিরের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিদেক :: মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর দক্ষিণ থানা শিবিরের উদ্যোগে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ই ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় সাতক্ষীরা সদরের ০৬ নং ভোমরা ইউনিয়নের গয়েশপুরে ৭টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ৬ নং ভোমরা ইউনিয়ন আমীর আনোয়ার কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরা সদর দক্ষিণ থানা সভাপতি সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, হাফেজ ওমরবিস্তারিত…
সৈয়দপুরে বিআরইএল’র বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) এর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) রাতে রেলওয়ে মূর্তজা মিলনায়তনে ওই সম্মেলনের আয়োজন করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুল মোমেন। সৈয়দপুর কারখানাবিস্তারিত…
কয়রায় অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রায় ১৫০ জন অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সুন্দরবন লায়ন্স ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র ( কম্বল) বিতরন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩ টায় মহারাজপুর ইউনিয়নের সুতিবাজারে এই কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরনকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামান, ইউপি সদস্য আবু সাঈদ মোল্যা, স্থানীয় সমাজসেবক মোঃ কামরুল ইসলাম মোল্যা, বাবলু সানা, মোঃ ফজলুল হক , হাবিবুর রহমান মোল্যা, ইব্রাহিম হোসেন, ইয়াছিন আলী, আঃ গফফার,শফিকুল গাইন প্রমুখ।
কয়রায় দূর্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রায় কমিউনিটি পর্যায়ে দূর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম শক্তিশালী করার লক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বিআরডিবি হল রুমে শাপলা নীড় এর সহযোগীতায় ও জেজেএসের প্রস্তুতি প্রকল্পের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রজেক্ট অফিসার অশোক কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের পিসি আব্দুল মালেক, এপিও আবুল কালাম (বাবলা), এস এম, এ মজিদ, রবিউল ইসলাম, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, আলমগীর হোসেন, আবুল হাসান, আব্দুল আলিম, ফরহাদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণ উপকূলবর্তী ২৫ টি ক্লাবের প্রতিনিধিগণ বিস্তারিত…
“সড়ক পথে সুন্দরবন”
শীতের মৌসুমে ঘুরে আসুন জীববৈচিত্রে সমৃদ্ধ ম্যানগ্রোভ সুন্দরবনে
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন নামে পরিচিত সুন্দরবন। সাতক্ষীরা জেলার শতযুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে জীববৈচিত্রে ভরা ম্যানগ্রোভ সুন্দরবন। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিনে মুন্সিগঞ্জে আসলে মিলবে সুন্দরবনের দেখা। সাতক্ষীরা সহ খুলনা, বাগেরহাট, পটুয়াখালি ও বরগুনা জেলার অংশ নিয়েই সুন্দরবন বিস্তৃত। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। জীববৈচিত্রে সমৃদ্ধ সুন্দরবনের ১,৮৭৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল। রয়েল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত সুন্দরবন।বিস্তারিত…
আলহাজ্ব সামছুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় হেফজ সমাপ্ত উপলক্ষে দোয়া অনুষ্ঠান
আব্দুল করিম :: আশাশুনি আলহাজ্ব সামছুর রহমান এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা হেফজ সমাপ্ত ও দোয়া অনুষ্ঠান হাফেজ আবু হুসাইন বুলবুল এর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ সাহেবের দোলাভাই মোঃ রিজাউর করিম তিনি বলেন জীবন্ত কোরআন হলেন হাফেজেরা। আজ যারা এখান থেকে হেফজ সমাপ্ত করল তাদের উচিত হবে এটা মৃত্যের আগ পযন্ত ধরে রাখার জন্য যা করা দরকার সেদিকে সবার খেয়াল রাখতে হবে। বিশেস অতিথি হিসাবে বক্তব্য রাখেন হা. জাহিদুল ইসলাম, সাংবাদিক মোঃবিস্তারিত…
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের নির্বাচন নিয়ে ছলচতুরি
নিউজ ডেস্ক :: দেশের বেসরকারি মেডিকেল কলেজ মালিকদের নিয়ে ২০১০ সালে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ) গঠিত হয়। ১৯৯৪ সালের কোম্পানী আইনের ২৮ ধারার অধীনে পরিচালিত হচ্চে প্রতিষ্ঠানটি। বর্তমানে এর কার্যনির্বহী কমিটির সভাপতি হিসেবে এম এ মুবিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. মো. মোয়াজ্জেম হোসেন দায়িত্ব পালন করছেন। সংঘ স্মারক ও সংঘ বিধি অনুযায়ি, প্রত্যেক প্রাইভেট মেডিকেল কলেজের পক্ষে ২ জন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের সদস্য হিসেবে গণ্য হবেন। এসোসিয়েশনের মেমোরেন্ডাম এবং আর্টিকেলস্ অব এসোসিয়েশনের রক্ষণাবেক্ষণ এবং এর সুষ্ঠ বাস্তবায়নের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির উপর ন্যস্ত থাকবে।বিস্তারিত…


