ekabir
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন
বেনাপোল প্রতিনিধি :: প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি।এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি,এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা। বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবেবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা বিওপির দায়িত্বাধীন লক্ষীদাড়ি নামক স্থান দিয়ে মাদকদ্রব্য ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমনবিস্তারিত…
সাতক্ষীরায় শিক্ষাপ্রতিষ্ঠানে টিউশন ফি নীতিমালা বাস্তবায়নের নির্দেশনা
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা-২০২৪ র্শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ‘২৪) দুপুরে জেলা শিক্ষা অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের, জেলা শিক্ষক সমিতির সভাপাতি মোঃ আমানুল্লাহ আমানসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভায় টিউশন ফি নীতিমালা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পারগতার উপর ভিত্তিবিস্তারিত…
ভারত চিঠির জবাবে দেরি করলে তাগিদপত্র দিতে পারে বাংলাদেশ
নিউজ ডেস্ক :: শেখ হাসিনাকে ফেরানোর জন্য দেয়া চিঠির জবাব দিতে ভারত দেরি করলে বাংলাদেশ তাগিদপত্র দিতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘গতকাল ভারতের কাছে কূটনৈতিক পত্র (নোট অব ভারবাল) হস্তান্তর করা হয়েছে, এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। ভারতের উত্তর সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ের করণীয় ঠিক করবে।’ ‘ভারত যদি উত্তর না দেয়, সেক্ষেত্রে করণীয়বিস্তারিত…
কয়রায় সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের আগামী ২৬ ডিসেম্বর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলামবিস্তারিত…
স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) সকালে অগ্রগতি রিসোর্টে স্থানীয় স্যানিটেশন ব্যবসায়ীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা স্যানিটেশন সমবয় সমিতির সভাপতি আব্দুল কাদের’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাতক্ষীরা সদর উপজেলার উপ প্রকৌশলী রায়হান আহম্মেদ বাপ্পী, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এ্যাক্টিভিটি প্রজেক্টের অফিসার মার্কেট ডেভেলপমেন্ট মো: এনায়েত কবীর, মোছা: মন্নুজা বেগম,ফিল্ড ভলেন্টেয়ার রোকসানা পারভীন,আশার সিনিয়র ব্রান্চ ব্যবস্থাপক আবু সাঈদ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ইন্টারপ্রাইজ এর স্যান মার্কস সিস্টেম দুই এর অহিদুজ্জামান টিটু,আফরোজা পারভীন,ঋশিল্পীর ডব্লিউটিপিএম মো: মাহমুদুর রহমান, আরবিস্তারিত…
লিডার্সের আয়োজনে সেবাদান কারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
নিউজ ডেস্ক :: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিক্তিক সহনশীলতা ও নারীর ক্ষ্মতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয় । সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম । সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি বিষয়ক কর্মকর্তা ),মহিলা বিষয়ক কর্মকর্তা,কৃষি বিষয়ক কর্মকর্তা , প্রানি সম্পদ কর্মকর্তা , শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য আপা ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিক সহবিস্তারিত…
সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :; জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে। বনের নদী-খালে মিঠা পানির প্রবাহ ক্রমশ কমে যাচ্ছে।এদিকে পলিমাটি জমে বনের বেশকিছু খাল ভরাট হয়ে গেছে। এতে করে সুন্দরবনের জীব বৈচিত্র হুমকির মধ্যে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, সুন্দরবনে অতিমাত্রায় লবণাক্ততায় সুন্দরী গাছ মরে যাচ্ছে, বন্যপ্রাণীরাও নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর ওপর অবাধে বন্যপ্রাণী শিকার ও নদী-খালে কীটনাশক ছিটিয়ে মাছ ধরার তৎপরতা তো রয়েছেই।সেই বিষযুক্ত মাছ খেয়ে মরছে পাখী যে কারনে সুন্দরবনে পাখী মরে সাবাড় হচ্ছে। এসব নানা কারণে সুন্দরবনের জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে। এ অবস্থায়বিস্তারিত…
কয়রায় শিক্ষায় জেন্ডার বাজেট বিষয়ক মতবিনিময় সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি :: শিক্ষা বাজেট বিশেষ করে শিক্ষার জেন্ডার বাজেট বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মালালা ফান্ডের সহযোগিতায় আশ্রয় ফাউন্ডেশন ও গনসাক্ষরতা অভিযান এই মতবিনিময় সভার আয়োজন করে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ ও গনসাক্ষরতা অভিযানের উর্ধতন কর্মকর্তা মোঃ আবু রেজা। আশ্রয় ফাউন্ডেশনের প্রধান এডুকেশন ইউনিট বনশ্রী ভান্ডারীর পরিচালনায় এ উপলক্ষে আলোচনাবিস্তারিত…
নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা
ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ২২ (ডিসেম্বর) সকালে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে একটি পাতাল (সাবওয়ে) ট্রেনে এ ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত এক ব্যক্তিকে খুঁজছে নিউ ইয়র্ক পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানায়, চলন্ত পাতাল ট্রেনে ঘুমন্ত নারীকে পুড়িয়ে হত্যায় জড়িত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য খুঁজছেন। যিনি একটি থেমে থাকা পাতাল ট্রেনে ঘুমন্ত অবস্থায় থাকা এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। এই ঘটনার সিসিটিভি ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে দেখা গেছে।বিস্তারিত…


