ekabir
কয়রায় দূর্যোগে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ
কয়রা(খুলনা)প্রতিনিধি:: খুলনার কয়রায় কমিউনিটি পর্যায়ে দূর্যোগ ঝুঁকিহ্রাস কার্যক্রম শক্তিশালী করার লক্ষে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বিআরডিবি হল রুমে শাপলা নীড় এর সহযোগীতায় ও জেজেএসের প্রস্তুতি প্রকল্পের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। জেজেএসের প্রজেক্ট অফিসার অশোক কুমারের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকল্পের পিসি আব্দুল মালেক, এপিও আবুল কালাম (বাবলা), এস এম, এ মজিদ, রবিউল ইসলাম, ক্লাব প্রতিনিধি মোল্যা মনিরুজ্জামান, আশিকুজ্জামান, আলমগীর হোসেন, আবুল হাসান, আব্দুল আলিম, ফরহাদ হোসেন প্রমুখ। প্রশিক্ষণ উপকূলবর্তী ২৫ টি ক্লাবের প্রতিনিধিগন অংশগ্রহনবিস্তারিত…
সাতক্ষীরা সীমান্তে ফেন্সিডিল, ইয়াবাসহ ৪৪ লাখ ৮ হাজার টাকার ভারতীয় পন্য জব্দ
জিয়াউল ইসলাম জিয়া :: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৮৮ বোতল ফেন্সিডিল, ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল, দেড় লক্ষ টাকার ভারতীয় পাতার বিড়ি এবং শাড়ি, ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি, ১০০০ পিস ইয়াবা, ৪৫ বোতল ভারতীয় মদ এবং ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে বিজিবি। রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের পদ্মশাঁখরা, ভোমরা, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির দায়িত্বাধীন এলাকা থেকে এসব ভারতীয় মালামাল আটক করে বিজিবি সদস্যরা। বিজিবিবিস্তারিত…
সাতক্ষীরা সদর জেয়ালায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মহান বিজয় দিবস ও জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে সাতক্ষীরা সদরে জেয়ালা ইউরো স্পোর্টিং ক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ই ডিসেম্বর ) সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরা সদরের ০৮ নং ধূলিহী ইউনিয়নের জেয়ালা গ্রামে ২০টি দলের অংশগ্রহণে এ খেলা অনুষ্ঠিত হয়। ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করে ৮নং ধূলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বনফুল সুইট হাউজ এর পরিচালক মোঃ খলিলুর রহমান বাবু।বিস্তারিত…
পাইকগাছায় বিপুল পরিমাণ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধ ::পাইকগাছায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ব্যাগ ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া সাধু খাঁ পাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় মেলেক পুরাইকাটি গ্রামের মৃত হাজু সাধুর ছেলে প্রণব সাধুর বাড়ী থেকে ৩১৪ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ এবং রঞ্জন সাধুর ছেলে সত্য সাধুর বাড়ীতে থেকে ৪২ কেজি কারেন্ট জাল জব্দ করেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবসায়ী প্রণব সাধুকে ৬ হাজার ও সত্য সাধুকে ৪ হাজারবিস্তারিত…
বেনাপোলে ওলামা মাশায়েখদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বেনাপোল প্রতিনিধি :: টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত মুসল্লীদের প্রতি শোক ও ন্যায়বিচারের দাবিতে বেনাপোলে ওলামা মাশায়েখদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকালে বেনাপোল বাজারস্থ রহমান চেম্বারের সামনে এ সমাবেশ হয়। গত ১৮ ডিসেম্বর গভীর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে ঘুমন্ত মুসল্লীদের ওপর বর্বরোচিত হামলায় চারজন নিহত এবং অসংখ্য মুসল্লী আহত হন। নিহত ও আহতদের প্রতি দোয়া প্রার্থনা এবং হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ জানান নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন সাদীপুর বেলতলা জামে মসজিদের ইমাম মাওলানা আবুল হোসেন, মুফতি সাইদুল বাশার (মুহতামিম, বেনাপোলবিস্তারিত…
আশাশুনিতে সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অর্থের ব্যক্তিক অনুদানে ৩ জন ভিক্ষুক পুনর্বাসন ও ৪৩ জনের এককালীন অনুদান বিতরণ করা হযেছে। রবিবার বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম আলোচনা রাখেন। অনুষ্ঠানে ৪৩ জনকে ১ লক্ষ ১০ হাজার টাকার এককালীন ব্যক্তি অনুদানবিস্তারিত…
জনতা ব্যাংক উজিরপুর শাখা স্থানান্তর বন্দের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: জনতা ব্যাংক উজিরপুর শাখাকে অন্যত্র স্থানান্তর বন্দের দাবীতে উজিরপুর বাজার ও মৎস্য সেটসহ পার্শ্ববর্তী এলাকার শত শত ব্যবসায়ী মানববন্ধন করেছেন। রবিবার দুপুরে ব্যাংকের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী, জন প্রতিনিধি, ব্যাংকের গ্রাহকবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে মাননববন্ধনে সভাপতিত্ব করেন, চাঁদখালী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম গাইন। মানববন্ধনের শেষ পর্যায়ে ব্যাংকের ম্যানেজার মোঃ কামরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুর রহমান, জামায়াতের উপজেলা সহ সেক্রেটারী আবু ইসলাম মোড়ল, প্রভাষক আঃ রহমান মোড়ল, শিক্ষক আঃ মান্নান, ইউপি সদস্য আলহাজ্ব মোস্তাফিজুরবিস্তারিত…
আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত ভাবে হত্যার বিচারের দাবিতে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০.৩০ টায় উপজেলা সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা উলামা পরিষদ আশাশুনি থানা শাখা ও সর্বস্তরের তৌহিদী জনতার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আশাশুনি উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওঃ মুনছুর আহমেদ। হাফেজ জায়েদ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ মুফতি জায়েদ আব্দুল্লাহ, আঃ আজীজ, ক্বারী মোঃ কাইকাউস, মানছুরুল হক, মুফতি শাহ জালাল, মাওঃ মারুফ বিল্লাহ, মাওঃ মাহদী হাসান,বিস্তারিত…
শ্যামনগরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি নেতাবৃন্দদের মতবিনিময় সভা
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: শ্যামনগর উপজেলার জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেন বিএনপি নেতা ড. মোঃ মণিরুজ্জামান মণির। রবিবার সকাল ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক কমন্ডার বাবু দেবীরঞ্জন , ডেপুটি কমন্ডার নজরুল ইসলাম, ডেপুটি কমন্ডার আব্দুল মজিদসহ সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাগন। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, জিএম লিয়াকত আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলাইমান কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ লিয়াকত আলী , সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর , উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলামবিস্তারিত…
হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
নিউজ ডেস্ক :: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেনি ইন্টারপোল। এ বিষয়ে তথ্য দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার একথা বলেন তিনি। এর আগে, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, শেখ হাসিনাসহ জুলাই-আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সব আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। গত ১২ নভেম্বর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা গণহত্যা, গুমসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এবং মামলার আসামি। তবে তিনি পালিয়ে গেছেন এবংবিস্তারিত…


