ekabir
অবৈধ পথে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষ আটক
বেনাপোল প্রতিনিধি :: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বুধবার যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ধান্যখোলা বিওপি ক্যাম্পের সদস্যরা আটক করে। আটককৃতরা হলো, সাতক্ষীরা জেলার আবু সালেক (৩৬), বেল্লাল হোসেন (৪১), রফিকুল ইসলাম (২৯), সাকিবুল হাসান (১৭), রাশিদা বেগম (৩৭), রিনা খাতুন (২৭), রাকিবুল ইসলাম (৭), নাজমা খাতুন (৩০), পিরোজপুর জেলার বনানী শিকদার (৩৫), যশোর জেলার শাহিনুর রহমান (৩৫) এবং কুষ্টিয়া জেলারবিস্তারিত…
শার্শায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা দেওয়ায় প্রেসক্লাব নেতৃবৃন্দের নিন্দা
বেনাপোলে প্রতিনিধি :: যশোরের শার্শায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ এনে সাংবাদিকসহ ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞত আরো ৩০/৩৫ জনের নামে শার্শা থানায় একটি মিথ্যা ও হয়রানী মূলক মামলা করা হয়েছে। গত ১৪ ডিসেম্বর শার্শা উপজেলার নাভারন দক্ষিন বুরুজ বাগান গ্রামের আব্দুস শুকুর আলীর ছেলে ছাত্রদল নেতা সাজেদুর রহমান সাজু বাদী হয়ে এ মামলাটি করেছেন। এ মামলায় প্রতিহিংসা মূলক শার্শা প্রেসক্লাবে’র সভাপতি দৈনিক ভোরের কাগজ এবং দৈনিক স্পন্দন পত্রিকার প্রতিনিধি ইয়ানুর রহমানকে ২৬ নং আসামী করা হয়েছে। এ ঘটনায় শার্শা প্রেসক্লাব নেতৃবৃন্দ নিন্দা ও হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতিবিস্তারিত…
প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত, দুই লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজোলার প্রতাপনগরে অগ্নিকান্ডে দুটি ঘর ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউনিয়নের হিজলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। হিজলিয়া গ্রামের গাজী বাড়ির ময়না খাতুন (৬০) ঘটনার রাতে কেরোসিন বাতি (টেমি) জ্বালিয়ে ঘরের খাটের কিনারে রেখে প্রকৃতির ডাকে ঘরের বাইরে ল্যাট্রিনে যান। পিছন ফিরে দেখতে পান ঘরের মধ্যে আগুন জ্বলছে। তার চিৎকারে পাশের লোকজন জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষনে তার ও পাশের আরেকটি ঘর ও ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনে ময়নার পাশাপাশি রাফেজা খাতুনের ঘর, দুই শতাধিকবিস্তারিত…
প্রতাপনগরে জামায়াতের কর্মী সমাবোশ অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বুধবার কুড়িকাহুনিয়া বিশ্বাস বাড়ী জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, নায়েবে আমীর মাওঃ শফিকুল ইসলাম ও সেক্রেটারি মাওঃ আল আমিন। সমাবেশে সকলের পরামর্শের ভিত্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য মাওঃ নাসির উদ্দিনকে সভাপতি, মাওঃ আছাদ আলী বিশ্বাস সহ সভাপতি, হাফেজ মোস্তফা কামাল সেক্রেটারী,মাওঃ ইউছুফ জামিল সজ সেক্রেটারী, মাওঃ ছাকিফ আল ফারুক বাইতুল মাল সম্পাদক, হাফেজ মাওঃবিস্তারিত…
বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা এ বি সি কেজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মোঃ আমিনুর রশিদ, সাংবাদিক বাবুল হোসেন, মাস্টার সুব্রত কুমার, মাস্টার সুমন মন্ডল, মাস্টার শিব দাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আল-মিন হোসেন ছোট্ট ও আছাফুর রহমান। স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবকবিস্তারিত…
আশাশুনি সদর জামায়াতের কমিটি গঠন ও দায়িত্ব বন্টন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের কমিটি টিম সদস্য গঠন ও দায়িত্ব বন্টন করা হয়েছে। উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি কর্ম পরিষদ ও শুরা সদস্য এবি এম আলমগীর পিন্টু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ ও শুরা সদস্য আফসার উদ্দিন খাঁ। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য টিম সদস্য হিসাবে দায়িত্ব পালনকারীদের নাম এবং তারা যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন ও যে ওয়ার্ডে তদারকী করবেন তা নির্ধারণ করা হয়। দায়িত্ব প্রাপ্তবিস্তারিত…
বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় অসহায় বেওয়ারিশ বৃদ্ধ (৫৫) দীর্ঘ ভোগান্তির পর অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। প্রায় দুই বছর নাম পরিচয় হীন, কথা বলতে না পারা, প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধটি রাস্তার উপর, পাশে চরম অবহেলায় কাটিয়ে এসেছে। বৃষ্টি, ঝড়, রৌদ্র, শীতের প্রকোপ খোলা আকাশের নিচে থাকায় তার শরীরের উপর দিয়ে বয়ে গেছে। কখনো কখনো তাকে একটু নিরাপদের চেষ্টা করা হলেও তা ছিল কয়েকদিনের জন্য। এলাকার মানুষ তাকে দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করলেও শরীরের আশ্রয়ের সুযোগ হয়নি। এনিয়ে পত্রপত্রিকায় একাধিকবার স্বচিত্র প্রতিবেদন করা হলেও সরকারি, বেসরকারি কোনবিস্তারিত…
সাতক্ষীরা জেলা জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম
মুহাম্মদ হাফিজ :: বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে এই বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়াত আলী, প্রভাষক ওমর ফারুক, মাহবুব আলম, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান মুকুল, রুহুল আমিন,বিস্তারিত…
কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: কয়রা খাল অবমুক্তকরনের দাবিতে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩ টায় কয়রা সরকারি মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে সুন্দরবন কোয়ালিশান এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। এতে সহযোগিতা করেন মহিলা ও শিশু সংগঠন, পাথরখালী মিলনী যুব সংঘ ও ওডিএফ। এতে বক্তব্য রাখেন সিএনআরএস সুন্দরবন কোয়ালিশানের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, মহিলা ও শিশু সংগঠন নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,পাথরখালী মিলনী যুব সংঘের সভাপতি অভিজিৎ মহলদার , ওডিএফের কোমলেশ মন্ডল, আনারুল ইসলাম ডাবলু, স্থানীয় খাল অবমুক্ত কমিটির সভাপতি আবুল কালাম শেখ, সদস্য আবু মুছা, মুজাজিদুলবিস্তারিত…
হুমকির মুখে সুন্দরবনের অফুরন্ত সম্পদ ভান্ডার,যা রক্ষা করা আমাদের সবারই কর্তব
আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: বিশ্বের বিস্বয়কর প্রাকৃতিক বনের একটি সুন্দরবন। এটি সমুদ্র উপকূলীয় নোনাপানি ও নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন । সুন্দরবন বাংলাদেশের ফুসফুস নামেও পেয়েছে পরিচিতি। আমাদের গর্ব, অহংকার ও ঐতিহ্যের ধারক এই বন বিশ্ব ঐতিহ্যেরও একক অংশ। বছরের পর বছর ধরে উপকূলীয় জনগোষ্ঠীর জন্য সুরক্ষা বলায়ের ভূমিকা রয়েছে এ বন। বনটি উপকূলীয় এলাকায় অবস্থানের পাশাপাশি বৃহৎ জনগোষ্ঠীকে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপত্তা। তারই নিরাপত্তার বিপরীতে আমরা চালাচ্ছি বনব্যাপী ধ্বংসাত্মক সব কার্যক্রম। যা বনের জীববৈচিত্র দিনকে দিন ফেলছি হুমকির মুখে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট উভয় কারণেই সুন্দরবনবিস্তারিত…


