ekabir

 

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

কামরুল হাসান :: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফল প্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তরুণ সমাজকর্মী কে, এম আশরাফুজ্জামান পলাশ, শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস, সমাজসেবক সাবেক ইউপি সদস্য আসাদুজ্জামান ধোনা শেখ, স্কুলের প্রাক্তন ছাত্র ঢাকার নটরডেম কলেজের শিক্ষার্থী মোহিত লাল বিশ্বাস। আলোচনা শেষে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান রাশেদুল হাসানবিস্তারিত…


খুলনায় অর্থনৈতিক জোন প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর খুলনা উন্নয়ন কমিটির স্মারকলিপি প্রদান

খুলনা প্রতিনিধি :: রবিবার ৩০ ডিসেম্বর দুপুর ১২ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদানে উল্লেখ করা হয়। দীর্ঘদিন ধরেই খুলনা অবহেলিত ও উন্নয়ন বঞ্চনার শিকার। সরকার পরিবর্তন হয় কিন্তু খুলনার উন্নয়ন হয় না, খুলনার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়না। আমরা এই অবস্থার অবসান চাই। সকল অঞ্চলের সুষম উন্নয়ন করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে কোন বৈষম্য আমরা চাই না। বিগত সরকারের সময় থেকেই দুটি বিশ^বিদ্যালয় নির্মাণসহ বড় বড় প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে ঝুলে আছে। অন্তবর্তী সরকারের কাছে আমাদের দাবি, নামের কারণেবিস্তারিত…


 সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ’র বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. আব্দুস সামাদ ১৪/১০/২০২৪ তারিখে জাতীঃ বিঃ/কঃ পঃ/কোড-০২০৩/৩৯৩৮ স্মারকে সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অনিয়ম-দুর্নীতির প্রমাণসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এর বরাবর তদন্ত রিপোর্ট প্রদান করেছেন। তদন্ত রিপোর্টে তিনি উল্লেখ করেছেন যে, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য আমি ২৪/১০/২৪ তারিখে সিটি কলেজে গমন করি। কলেজের অধ্যক্ষ শিহাব উদ্দীন বিগত ৫/৮/২০২৪ তারিখ থেকে কলেজে অনুপস্থিত রয়েছেন। তিনিবিস্তারিত…


অপরিকল্পিত ভাবে চিংড়িচাষের কারণে

শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে দেখা দিচ্ছে কৃষি জমির সংকট

আহসান হাবীব সিয়াম, শ্যামনগর প্রতিনিধি :: সুন্দরবনের উপক‚লীয় এলাকায় হাজারো মানুষের বসবাস। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে দেখা দেয় প্রচন্ড খরা। বিশেষ করে নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত তেমন কোন বৃষ্টিপাত হয় না। এ সময় ফেব্রুয়ারী থেকে প্রায় জুন মাস পর্যন্ত তেমন ফসলের অঞ্চলের চাষাবাদ করা সম্ভব হয় না। এই অঞ্চলগুলোতে বিশেষ করে কৃষির জন্য বড় বাধা হলো- লবণাক্ততা, জোয়ার ভাটা নদী ভাঙ্গন, অসময়ে বৃষ্টি, অতিবৃষ্টি, ও লবণ পানির চিংড়ি চাষ । উপকূলীয় অঞ্চলে বিশেষ করে লবণাক্ততা বৃদ্ধি কারণে মিষ্টি পানির অভাব এবং ব্যাপকভাবে কৃষি জমিতেবিস্তারিত…


ভোমরা ইউনিয়ন জাময়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

ভোমরা প্রতিনিধি :: সাতক্ষীরা সদর উপজেলার ০৬ নং ভোমরা ইউনিয়ন জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ডিসেম্বর’২৪) রাতে ভোমরা ইউনিয়ন জাময়াত অফিসে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ আনোয়ার কবির এর  উদ্বোধনী বক্তব্য ও সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মাওঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ আজাদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আলহাজ্ব ডাঃ শফিকুল ইসলামসহ ইউনিয়ন টিম সদস্য ও রুকন ভাইয়েরা। কর্মী সম্মেলনে ভোমরা ইউনিয়ন জামায়াতের দেড় শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। এসময় অতিথিরাবিস্তারিত…


বিএসএফ’র হাতে আটক ১৪ বাংলাদেশী ভারতের কারাগারে

 নিউজ ডেস্ক :: বুধবার ভারতের ডাউকি পুলিশের একটি বিশ্বস্ত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। একইসাথে ঘটনার দুই দিন পর বুধবার সকালে বিজিবির পক্ষ থেকেও আটক হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ডিসেম্বর) ভোর রাতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ তামাবিল বিওপির নিকটবর্তী ১২৭৪/৭ এস পিলার অতিক্রম করে সোনাটিলা নামক সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় চিনির গুদাম থেকে ১৪ বাংলাদেশী যুবককে ধরে নিয়ে যায় বিএসএফ ৪/নানকিং ক্যাম্প সদস্যরা। বাংলাদেশী চোরাকারবারিরা আটকের খবর জানার পর ভারতীয় চোরাকারবারিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করেন। তবেবিস্তারিত…


ভারত থেকে আমদানি চালের প্রথম চালান আসবে কাল

নিউজ ডেস্ক ::  উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ভারত থেকে আমদানি করতে যাওয়া ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল কাল (২৬ ডিসেম্বর) দেশে আসবে। বুধবার (২৫ ডিসেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, চালবোঝাই জাহাজটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানি করা চালের প্রথম চালান। গত ১১ নভেম্বর তারিখের ৩৮১ নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানি হতে যাওয়া সেদ্ধ চালের এটিই প্রথম চালান। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষাবিস্তারিত…


ফ্যাসিবাদমুক্ত দেশ নতুনভাবে গড়ার দায়িত্ব সবার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক :: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদমুক্ত দেশকে নতুনভাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।’ বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার মতো নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা। বিএনপি সবসময়ই এই দাবি জানিয়ে আসছে। সীমান্ত হত্যা কখনোই মেনে নেয়ার নয়।’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহীবিস্তারিত…


ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে : জামায়াত আমির

 নিউজ ডেস্ক :: ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করতে হবে, কোনোভাবেই বিফল হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের ব্যাপারে কোনো ছাড় নেই। বয়ষ্ক ও তরুণদের সমন্বয়ে যে দেশ গড়ে উঠবে সেই দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে যশোর শহরের একটি অভিজাত হোটেলে এক সুধী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আর যারা জীবিত আছেন সবাই আমাদের হৃদয়েরবিস্তারিত…


লটারিতে টিকেও ভর্তি হতে পারছে না ৭১ শিক্ষার্থী

সুযোগের দাবিতে সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের সংবাদ সম্মেলন

  নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লটারিতে টিকে থাকা ৭১ শিক্ষার্থী শুধুমাত্র বয়সের কারণে ভর্তি হতে পারছে না। তাদের ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকরা। বুধবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন শহরের রাধানগর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শামিম কাদরী। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১২-৩০ নভেম্বর ভর্তি আবেদনের পর বিধি মোতাবেক লটারির মাধ্যমে ৪৮০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। লটারিতে টিকলে অভিভাবকরা সন্তানদের ছাড়পত্র সংগ্রহ করেন। তবে বিদ্যালয়েবিস্তারিত…