বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক  পরীক্ষার ফল প্রকাশ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা এ বি সি কেজি স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্কুল সভা কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জজ কোর্টের এপিপি, জামায়াতে ইসলামীর উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য এড. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ আমিনুর রশিদ, সাংবাদিক বাবুল হোসেন, মাস্টার সুব্রত কুমার, মাস্টার সুমন মন্ডল, মাস্টার শিব দাস। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ আল-মিন হোসেন ছোট্ট ও আছাফুর রহমান।
স্কুলের শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষার ফলাফল ঘোষনা করেন অধ্যক্ষ আলমিন হোসেন ছোট্ট। সবশেষে অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।





সম্পর্কিত সংবাদ

  • শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ
  • কলারোয়ায় ইবতেদায়ী বৃত্তিতে ট্যালেন্টপুলে মুত্তাকী, উপজেলা মেধা তালিকায় দ্বিতীয়
  • জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, জানা যাবে যেভাবে
  • প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজার
  • গ্লোবাল ট্যালেন্ট স্কুল এন্ড কলেজের অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
  • কেঁড়াগাছী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কলারোয়া এর বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও বই বিতরণ
  • আগরদাঁড়ী কামিল মাদ্রাসায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
  • মেডিকেল-ডেন্টালের ভর্তি পরীক্ষায় পাসের হার ৬৬.৫৭ শতাংশ