ekabir

 

কয়রায় সদর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ

কয়রা(খুলনা)প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কয়রা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ১২ জানুয়ারি) বিকাল ৩ টায় উত্তর মদিনাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।  কয়রা সদর ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মোঃ জালাল হোসেনের সভাপতিত্বে  সমাবেশে উদ্বোধক ছিলেন  উপজেলা কৃষকদলের আহ্বায়ক এস এম গোলাম রসুল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা  বিএনপি’র যুগ্ন আহবায়ক এম, এ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস ও উপজেলা কৃষকদলের সদস্য সচিব আবু সাইদ মালী। এতে আরও বক্তব্য রাখেন ,বিএনপিবিস্তারিত…


সৈয়দপুরে তারুণ্যের উৎসবের সমাপনী  বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে জুলাই ৩৬ সংক্রান্ত চিত্রাঙ্কন, রচনা, বির্তক ও কুইজ এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেলে সৈয়দপুর স্টেডিয়ামে ওই সব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মাওলানা মো. আব্দুল মুন্তাকিম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বেবিস্তারিত…


কলারোয়ার কাজীরহাটে যুবদলের কর্মী সমাবেশ 

 কামরুল হাসান :: কলারোয়ায় যুবদলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ৪,৫ ও ৬ নং ওয়ার্ড কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব ও কলারোয়া প্রেসক্লাবের আহ্বায়ক তাওফিকুর রহমান সঞ্জু। রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যায় হেলাতলা ইউনিয়নের কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ কর্মী সমাবেশে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান করার আহ্বান জানান নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে দলের সকল স্তরের নেতাকর্মীকে জাতীয়তাবাদী শক্তির পক্ষে জনমত সংগঠিত করার জন্য নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করা হয় সমাবেশে। যুবদল নেতা শেখ শফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনবিস্তারিত…


কলারোয়ায় ৯ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন

কামরুল হাসান :: কলারোয়া উপজেলার ৯ টি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু, সিনিয়র যুগ্ম আহবায়ক মুসা কালিমুল্লাহ কালিম ও যুগ্ম আহবায়ক আরিফুল আনম রিপন স্বাক্ষরিত ও অনুমোদিত ৯ টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কমিটি হলো: ১২ নং যুগিখালি  ইউনিয়নে আহবায়ক আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল শামীম, যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন সদস্য সচিব আবু সাঈদ। ১১ নং দেয়াড়া ইউনিয়নে আহবায়ক গোলাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুজ্জামান রিকু, যুগ্ম আহবায়ক সোহেল রানা, সদস্য সচিব মফিজুলবিস্তারিত…


কলারোয়া পৌর যুবদলের  মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়ায় পৌর যুবদলের উদ্যোগে, মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (১২ই জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৫টায়  কলারোয়া মডেল হাইস্কুলের হল রুমে কলারোয়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ মোতাবেক আগামী দিনে যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে বিএনপি কে বিজয়ী করতে হবে। বক্তব্য রাখেন,পৌর যুবদলের যুগ্ম-আবায়ক জিকো, মোস্তাফিজুর রহমান মোস্তাক,হাবিবুর রহমান টুটুল,আলতাফ হোসেন, সাইফুল, রেজাউল ইসলাম, আব্দুস সামাদ, বকুল হোসেন, আব্দুল ওহাব, আব্দুস সালাম, তিতুমীর হোসেনসহ  ওয়ার্ডেরবিস্তারিত…


নতুন বাংলাদেশে আমরা কাদা ছোঁড়াছুড়ি না করি: আজহারী

 নিউজ ডেস্ক :: জনপ্রিয় ইসলামি স্কলার ড. মাওলানা মিজানুর রহমান আজহারী বলেছেন, এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। নতুন ভোরের বাংলাদেশে আমরা যেনো কাদা ছোঁড়াছুড়ি না করি। আমাদের শপথ নেয়ার সময় এসেছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবো না। শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান পেশ কালে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান আজহারী বলেন, আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্তিবিস্তারিত…


শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক  :: মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান বিষয়টি  নিশ্চিত করেছেন। তরিকুল ইসলাম শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যে বাধা দেওয়ার অভিযোগে আজ সন্ধ্যায় প্রাথমিক সদস্যপদসহ তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। পরিদর্শক (তদন্ত) আজাদ রহমান বলেন,শুক্রবার আসামি তরিকুলকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার পর তরিকুলসহ অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছিল। আজ রাত ৯টারবিস্তারিত…


ক্ষমতা হস্তান্তরে রোডম্যাপ শিগগিরই : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :: যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই, যত বাংলাদেশী শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে। বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিমবিস্তারিত…


ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামাতের কমিটি গঠন হয়েছে। শুক্রবার রাতে ১ নম্বর ওয়ার্ডের শাল্যে পশ্চিমপাড়া  নতুন জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ  সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রফেসর শহিদুর রহমান, ব্রহ্মরাজপুর  ইউনিয়ন জামাতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি মাওলানা ওসমান গনি,ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের জেলা সভাপতি হাফেজ অহিদুজ্জামান অহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর  যুব জামাতের বিস্তারিত…


কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা ০১ নং ওয়ার্ডের বি এন পির মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা এক নম্বর ওয়ার্ডের বি, এন, পির উদ্দ্যোগে নির্বাচন মুখী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাষ্টার সালাউদ্দীন ফারুকের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্র-যুবনেতা, সাবেক কাউন্সিলর ও উপজেলা বিএনপির যুগ্ম সাধা: সম্পাদক আ: কাদের বাচ্চু। উপজেলা বিএনপির সহ সভাপতি ও হেলাতলা ইউনিয়নের সভাপতি মাহফুজার রহমান খাঁন চৌধুরী, সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর ফারুক আহমেদ মুকুল, সাবেক কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদূজ্জামান আসাদ,পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, সাতক্ষীরা  জজ কোটের এপিপি এ্যাড: শিহাব মাসউদ সাচ্চু, বিশিষ্ট ব্যাবসায়ি রমজান আলী, আব্দুল গফুরবিস্তারিত…