ekabir
কলারোয়া গ্রামঞ্চল থেকে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা
এম এ আজিজ :: সাতক্ষীরার কলারোয়া উপজেলার গ্রামঞ্চল থেকে বিলুপ্তির পথে গ্রাম বাংলার কৃষকের ঐতিহ্যবাহী নিদর্শন ধানের গোলা। পাকা গুদাম ঘরের যুগে বিলুপ্তির পথে ধানের গোলা ঘর। গ্রামাঞ্চলের প্রতিটি কৃষকের বাড়ীতে ধান রাখার জন্য ধানের গোলা থাকতো। এখন শুধু স্মৃতি হয়ে আছে ধানের গোলা। মাঠের পর মাঠ ধান ক্ষেত থাকলেও অধিকাংশ কৃষকের বাড়ীতে নেই ধান মজুদ করে রাখা বাঁশের তৈরী ধানের গোলা। এক সময় কন্যা পাত্রস্থ করতে বর পক্ষের বাড়িতে ধানের গোলার খবর নিতো কন্যা পক্ষের বাড়ির লোকজন। যা এখন শুধু রুপ কথার গল্প মাত্র। গ্রামাঞ্চলের ধনী শ্রেণীর বা প্রভাবশালীদরেবিস্তারিত…
সৈয়দপুরে ছয় শতাধিক শীতার্তকে শীতবস্ত্র উপহার দিল কর্ণফুলী ইন্সুরেন্স
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: পৌষের জাড়োত হামরা মরি যাইসি, কাহো হামার প্যাখে দেখে না (পৌষের শীতে আমরা মরে যাচ্ছি,কেউ আমাদের দিকে দেখে না)। আইজ (আজ) বীমা কোম্পানির কন্বল প্যায়া হামার মনটা ভরি গেইসে। যারা হামাক কম্বল দিছে, আল্লাহ ওমারগুলাক (তাদেরকে) যুগ যুগ বাঁচি রাখুক। কথাগুলো বলছিলেন সৈয়দপর উপজেলার বাঙালিপুরের ষাটোর্ধ বৃদ্ধা জরিনা বেওয়া। নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্সুরেন্স পিএলসির পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাঁর মতো অনেককেই এমন মন্তব্য করতে দেখা গেছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে শহরের আদর্শ বালিক বিদ্যালয় কলেজ মাঠে ছয় শতাধিক শীতার্ত নারী ও পুরুষের মাঝেবিস্তারিত…
বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার ত্রৈ-বার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস্, সাতক্ষীরা সদর উপজেলার আয়োজনে বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলার আহবায়ক ও সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ সদর উপজেলার সদস্য সচিব ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দুলাল চন্দ্র সরকার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, এলটি পল্টু বাশার, জেলা স্কাউটস কমিশনার মো. আব্দুল মাজেদ, খুলনা অঞ্চলেরবিস্তারিত…
চাপড়ায় জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চাম্পাফুল চ্যাম্পিয়ন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মধ্যম চাপড়ায় শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে মধ্যম চাপড়া মাঠে খেলা অনুষ্ঠিত হয়। বন্ধন যুব সংঘের আয়োজনে খেলায় চম্পাফুল ক্রিকেট একাদশ ও সুলতানপুর ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। টচে জিতে চম্পাফুল ক্রিকেট একাদশ সুলতনপুর ক্রিকেট একাদকে ব্যাটের আমন্ত্রন জানায়। সুলতানপুর প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ১৮৩ রান করে। জবাবে চম্পাফুল ১৩ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৮৪ করে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চম্পাফুল দলের রাসেল ১০৬ রান করে ম্যান অফ দ্যাবিস্তারিত…
আশাশুনির কালকী স্লুইস গেট সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়া হবে : মুহাদ্দিস রবিউল বাশার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের সীমান্তে অবস্থিত কালকী স্লুইস গেটের মুখে পলি জমা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া ও সংশ্লিষ্ট সমস্য সরেজমিন দেখতে ও জানতে এলাকা পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার সকালে নেতৃবৃন্দ গেটের কাছে এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রকৃত অবস্থা সম্পর্কে খোজ খবর নেন। নেতৃবৃন্দ সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন বলে সকলকে আশ্বস্থ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা বিভাগীয় টিম সদস্য এবং সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারবিস্তারিত…
বুধহাটায় আদালতের নির্দেশ অমান্য করে মৎস্য ঘেরের বাঁধ ভাঙ্গা ও মাছ লুটের অভিযোগ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার বুধহাটায় বিজ্ঞ আদালতের নির্দেশ অমান্য করে মৎস্য ঘেরে বাঁধ কেটে তছনছ ও মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে বুধহাটা গ্রামের মজিবর রহমানের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন। ঘের মালিক মৃত কেরামত আলী সরদারের ছেলে মজিবর রহমান জানান, তিনি ২০১৪ সাল থেকে ডিসিআর নিয়ে গুনাকরকাটি মৌজায় ১ নং খতিয়ানে ১৮৯৭ দাগে ৫০ শতক জমি ও মৃত পরেশ সরদারের ছেলে মহব্বতের কাছ থেকে ১ শতক জমি ডিড নিয়ে মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। ১৪৩১ সালের ডিসিআর পেতেবিস্তারিত…
কলারোয়ায় দোকান মালিকের বিরুদ্ধে কর্মচারীর মায়ের সংবাদ সম্মেলন
কামরুল হাসান :: কলারোয়ার কাজীরহাট বাজারের এক দোকান কর্মচারীকে ৬ লাখ টাকা চুরির অপবাদ দেওয়ার প্রতিবাদে দোকান মালিকের বিরুদ্ধে সংবাদ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার রাত ৯ টার দিকে কলারোয়া প্রেসক্লাবে ওই কর্মচারীর মা উপজেলার রঘুনাথপুর গ্রামের নাননু মিয়ার স্ত্রী হাজেরা খাতুন এ সংবাদ সম্মেলন করেন।তিনি তার লিখিত বক্তব্যে বলেন, তার ছেলে রাজু আহম্মেদ (২০) বিগত ৫ বছর যাবৎ কাজীরহাট বাজারে দিগং গ্রামের মজিদের ছেলে ইব্রাহিম হোসেনের মুদিখানার দোকানে কর্মচারী হিসেবে কাজ করত। গত ২/৩ মাস আগে তার ছেলে রাজু ওই দোকান মালিকের অনুমতি নিয়ে কাজ ছেড়ে দেয়।হঠাৎ গত ১ ডিসেম্বর রাত ১১ টার দিকে রঘুনাথপুরবিস্তারিত…
কলারোয়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
কামরুল হাসান :: কলারোয়ায় উপজেলা যুব বিভাগের উদ্যোগে উপশাখা টিম সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) কলারোয়া আলিয়া মাদ্রাসা অডিটোরিয়ামে উপজেলা যুব বিভাগের সেক্রেটারী শরিফুজ্জামান মিঠুর সঞ্চালনায় ও সভাপতি শামছুল আলম বুলবুল এর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত থেকে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলার সম্মানিত সহ: সেক্রেটারী ও যুব বিভাগের জেলা সভাপতি প্রভাষক ওমর ফারুক, জেলা সহঃ সেক্রেটারী মাওলানা ওসমান গনি, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, বিশিষ্ট আলেমে দ্বীন ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারম মাওলানা ওমরবিস্তারিত…
সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা চিংড়ি পোনা ব্যবসায়ী মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা -২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ১০ টায় তুফান কনভেনশন সেন্টারের বিশিষ্ট সমাজসেবক চিংড়ি পোনা ব্যবসায়ী ডঃ আবুল কালাম বাবলা ‘র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক ও মেসার্স শম্পা ফিসের সত্বাধিকারী বিশ্বনাথ ঘোষ , উপদেষ্টা মেসার্স সততা এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী আইয়ূব হোসেন, আহ্ছানিয়া ফিসের সত্বাধিকারী মিলন সরকার, সৈকত ফিসের সত্বাধিকারী ইব্রাহিম হোসেন, সমিতির বার্ষিক আয় ও ব্যয়ের হিসাবের বিবরণী পেশ করেন সমিতির কোষাধ্যক্ষ ও মেসার্স পাপড়ি ফিসের সত্বাধিকারী মোঃ রুহুল আমিন। বার্ষিক সাধারণ সভাবিস্তারিত…
কয়রায় পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে । আটককৃতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মদিনা বাদ গ্রামের মোঃ সেলিম গাজীর পুত্রসোহেল রানা (২৪) ও একই গ্রামের হবি গাজীর পুত্রআব্দুল্লাহ গাজী (৩১)। । জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হকের নির্দেশে গত ১০ জানুয়ারী রাতে সদরের বাসষ্ট্যান্ড এলাকা হতে কয়রা থানার এস আই খালিদ,এ এস আই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জি এম ইমদাদুল হক বলেন, আটক ব্যাক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্যবিস্তারিত…


