কলারোয়া পৌর যুবদলের  মতবিনিময় সভা

 নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরার কলারোয়ায় পৌর যুবদলের উদ্যোগে, মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ (১২ই জানুয়ারি) রবিবার বিকাল সাড়ে ৫টায়  কলারোয়া মডেল হাইস্কুলের হল রুমে কলারোয়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি বলেন, আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশ মোতাবেক আগামী দিনে যে কোন পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রেখে বিএনপি কে বিজয়ী করতে হবে।
বক্তব্য রাখেন,পৌর যুবদলের যুগ্ম-আবায়ক জিকো, মোস্তাফিজুর রহমান মোস্তাক,হাবিবুর রহমান টুটুল,আলতাফ হোসেন, সাইফুল, রেজাউল ইসলাম, আব্দুস সামাদ, বকুল হোসেন, আব্দুল ওহাব, আব্দুস সালাম, তিতুমীর হোসেনসহ  ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।
মতবিনিময় সভায় পৌর যুবদলের ৯ টি ওয়ার্ডের আহবায়ক  ও যুগ্ম আহবায়কগণ পৌরযুবদল ও বিএনপি কে সুসংগঠিত,সু-শৃঙ্খল ও শক্তিশালী করে আগামী  নির্বাচনে (তালা- কলারোয়া) সাবেক এম পি হাবিবুল ইসলাম হাবিব কে বিজয়ী করার লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মোজাফফর হোসেন।





সম্পর্কিত সংবাদ

  • (Untitled)
  • চুরি হওয়া বাইক কলারোয়া বিএনপি নেতার নিকট থেকে উদ্ধার, মূল চোর রক্ষায় তালবাহানার অভিযোগ!
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • (Untitled)
  • কলারোয়ায় পুলিশি অভিযানে ৭ ব্যক্তি আটক
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই