ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের কমিটি গঠন

মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামাতের কমিটি গঠন হয়েছে। শুক্রবার রাতে ১ নম্বর ওয়ার্ডের শাল্যে পশ্চিমপাড়া  নতুন জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার কর্মপরিষদ  সদস্য অধ্যাপক আব্দুল ওয়ারেছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রফেসর শহিদুর রহমান, ব্রহ্মরাজপুর  ইউনিয়ন জামাতের আমির মাওলানা জাকির হোসেন,সেক্রেটারি মাওলানা ওসমান গনি,ইমাম-মুয়াজ্জিন কল্যান পরিষদের জেলা সভাপতি হাফেজ অহিদুজ্জামান অহিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর  যুব জামাতের  সভাপতি মোঃ শাহিনুর রহমান, ১ নম্বর ওয়ার্ড জামাতের সভাপতি মাওলানা কবির হোসেন, সেক্রেটারি হাফেজ মাওলানা আসাদুজ্জামান মনা,১ নম্বর ইউনিট সভাপতি মাওলানা তাওহীদুর রহমান, ২ নম্বর ইউনিট সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, ওয়ার্ড যুব জামাতের সভাপতি আলী আহসান আল মুজাহিদ, সেক্রেটারি মোঃ লতিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি মোঃ আতাউর রহমান,মাওলানা আব্দুল ওয়াহেদ, মোঃ ফারুক হোসেন,মোঃ হাবিবুল্লাহ,  আব্দুল্লাহ, ইশার আলী , জহর আলী, আবুল কালাম, মোঃ শহিদুল ইসলামসহ ওয়ার্ড জামায়াতের কর্মী ও সহযোগী সদস্যবৃন্দ।





সম্পর্কিত সংবাদ

  • জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির
  • খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: তারেক রহমান
  • মির্জা আব্বাসের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
  • স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
  • দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির
  • চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান