ekabir
পাইকগাছায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১
পাইকগাছা(খুলনা)প্রতিনিধি :: খুলনার পাইকগাছায় মোটারসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩জন মারাত্বক আহত হয়েছেন। খুমেক হাসপাতালে নেয়ার পথে ০২ জনের মৃত্যু হয় এবং একজনের অবস্থা আশঙ্কজনক। সোমবার বিকেলে উপজেলার গদাইপুর ইউনিয়নের ফুটবল খেলা মাঠ সংলগ্ন প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কপিলমুনি ইউনিয়নের মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) । প্রসঙ্গত, পাইকগাছা মৎস আড়ৎ থেকে কাজ শেষ করে বাড়িতে ফেরার পথিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌছালে খুলনার দিক থেকে ছেড়ে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩)বিস্তারিত…
কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে ব্রজবাকসা সালিফ-রামিনা একাডেমি সেমিফাইনালে উন্নীত
কামরুল হাসান ::কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ খেলায় জয়লাভ করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি সেমিফাইনালে উন্নীত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) কলারোয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়।ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি বলরামের ৫৭ বলে ১০৭ রানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২২৭ রান সংগ্রহ করে। বিশাল এ লক্ষ্য তাড়া করতে যেয়ে সাতক্ষীরা ক্রিকেট একাডেমি ১৫৭ রানে অলআউট হয়ে যায়। ফলে ৭০ রানে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে ব্রজবাকসা সালিফ-রামিনা ক্রিকেট একাডেমি।বিস্তারিত…
ভারতে পালিয়ে যাওয়ার সময় ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক বেনাপোলে আটক
বেনাপোল প্রতিনিধি :: ভারতে পালিয়ে যাওয়ার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে ও তার ছোট ভাই সত্যজিত পান্ডে। আটক সুস্মিতা মাগুরা সদরের ঢাকা রোডের স্বপন পান্ডের মেয়ে। চিকিৎসার জন্য সুস্মিতা পান্ডে আজ বিকালে পাসপোর্টে ভারতে যাচ্ছিলেন। ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ জানান, বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ কালে তাঁকে সন্দেহভাজন হিসাবে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঢাকার নিউ মার্কেট এলাকার একটি হত্যা মামলার আসামি হিসাবে স্বীকার করেন। তিনি ঢাকা ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আটককৃতরা মাগুরার সাতদোহা এলাকার স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা ও সত্যজিত পান্ডে।বিস্তারিত…
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: বিএনপি’র চেয়ারপার্সন তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপি’র সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌর সভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সফল চেয়ারম্যান ও বিএনপি নেতা এস এম এনামুল হক, বিশেষ অতিথি হিসেবেবিস্তারিত…
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় অভিভাবক মতবিনিময় ও ছবক প্রধান অনুষ্ঠান
মুহাম্মদ হাফিজ :: সাতক্ষীরায় অবস্থিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা সাতক্ষীরা শাখায় অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সাতক্ষীরা সরকারি কলেজ সংলগ্ন তানযীমুল উম্মাহ হিফয মাদরাসায় ক্যাম্পাসে অভিভাবক মতবিনিময় সভা ও ছবক প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকার চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মাদ ইকবাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবক প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালনা কমিটি খুলনা শাখার অন্যতম সদস্য কাজী আব্দুল্লাহ আল ফারুক। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসাবিস্তারিত…
সাতক্ষীরায় মসজিদে কুবার উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় মসজিদে কুবায় তৃতীয় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় মসজিদে কুবা কমপ্লেক্সে সাইট সেভাসের অর্থায়নে বিরাট ও বিএনসিসি শিরোমনি চক্ষু হাসপাতাল খুলনার বাস্তবায়নে মসজিদে কুবার আযোজনে মসজিদে কুবা কমপ্লেক্সে মসজিদে কুবার সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের সেবা একটি ভারী আমল। ভালো কাজ করতে হবে। অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রত্যেকবিস্তারিত…
সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসারবিস্তারিত…
বিআরটিএ ও ডামের উদ্যোগে ৭২৩ গণপরিবহণ চালককে প্রশিক্ষণ
নিউজ ডেস্ক :: তামাকজাত দ্রব্য ব্যবহারে স্বাস্থ্য ঝুঁকি ও বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইনের (সংশোধিত-২০১৩) যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি-বিআরটিএ’র উদ্যোগ ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় মোট ৭২৩ জন গণ-পরিবহন চালককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সকালে (১৩ জানুয়ারি’২৫) রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ‘পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ’ শিরোনামে আয়োজিত প্রশিক্ষণে পেশাদার গাড়ী চালকদের মাঝে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও স্বাস্থ্য ক্ষতি বিষয়ক তথ্যচিত্র উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার অদুত রহমান ইমন। প্রশিক্ষণে প্রত্যক্ষ ওবিস্তারিত…
সরিষার হলুদে রাঙা উপকুলীয় জনপদ কয়রার মাঠ
রিয়াছাদ আলী, কয়রা :: মাঠের পর মাঠ হলুদে একাকার। উপর থেকে দেখলে মনে হয় পুরো মাঠ ছেয়ে আছে হলুদের চাদরে। শীতের সোনাঝরা রোদে ঝিকিয়ে উঠেছে চারপাশ। তা ঘিরে মৌমাছি ও বাহারি রঙের সব প্রজাপতির ছোটাছুটি। পৌষের শেষ ভাগে শীতের শুষ্কতায় এ রকম হলুদের গালিচা মোড়ানো দিগন্ত বিস্তৃত মাঠ দেখে যে কারও মন ও চোখ জুড়ায়। মাঝে সরলরেখার মতো সরু মেঠো পথ। পথের দুপাশে দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিস্তৃত সরিষা ফুলের সারি। কুয়াশা ভেদ করে বয়ে চলা মৃদ হাওয়ায় দোল খাওয়া সরিষার মাঠকে যেন মনে হচ্ছে ঢেউ খেলা হলুদ সমুদ্র। দুর্যোগবিস্তারিত…
কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৬১ জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর সদস্যদের মঝে এই হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ হাসান ফেরদৌস কমলে’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমারবিস্তারিত…


