কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ
কয়রা(খুলনা)প্রতিনিধি :: খুলনার কয়রা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর আর্থিক, সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে ৬১ জন ক্ষুদ্র নৃ -গোষ্ঠীর সদস্যদের মঝে এই হাঁস- মুরগির খাদ্য বিতরণ করা হয়।উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ হাসান ফেরদৌস কমলে’র সভাপতিত্বে খাদ্য বিতরণ অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ শরিফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস অফিসার সমীর কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রানী সম্পদঅফিসের সিইও নিতিশ মন্ডল, ডিএফএ মোঃ হেলাল উদ্দীন, এলএফএ মাহমুদুল হাসান, ডিএফএ রোজিনা আফরিন, প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পের ফিল্ড ফ্যাসালিটি বলয় মুন্ডা, উপকারভোগী চস্পা মুন্ডা প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সহজলভ্যবিস্তারিত…
গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ: তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি
ঢাকা, ৯ সেপ্টেম্বর ২০২৬: গণপরিবহনে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুরক্ষায়বিস্তারিত…


