সাতক্ষীরায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞানমেলা ও কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ও  ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ।

এসময় উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় চৌধুরী,সদর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার দুলাল চন্দ্র রায়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন।






সম্পর্কিত সংবাদ

  • সুন্দরবনের প্রবেশদ্বার সাতক্ষীরা, কিন্তু পর্যটনের দরজা কোথায়
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা: শিক্ষার প্রতি সমাজের দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত
  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • বেত্রবতী হাইস্কুলে নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা দায়িত্বশীল সভা অনুষ্ঠিত