ekabir

 

আশাশুনি সরকারি কলেজে বার্ষিক  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজে বা‌র্ষিক ক্রীড়া প্রতি‌যো‌গিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দু’দিনের প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে। সোমবার সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অ‌তি‌থি আশাশুনি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কা‌জী মারুফ-উল-ইসলাম। ক‌লে‌জের অধ‌্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ও স্টাফ কাউন্সি‌লের সাধারণ সম্পাদক মোঃ স‌হিল উদ্দিনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে লাফ, দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-টেন ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এবিস্তারিত…


আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা জামায়াত কার্যালয়ে কম্বল বিতরণ উদ্বোধন করেন, জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  ছিলেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আব্দুস সবুর ও এডভোকেট শহিদুল ইসলাম মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওঃ আবু বক্কর সিদ্দিক, উপজেলা নায়েবে আমীর  মাওঃ নুরুল আফছার মুর্তজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারী মাওঃ আনওয়ারুল হক, সহকারী সেক্রেটারী ডাঃবিস্তারিত…


আশাশুনিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলা অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। মেলায় ১৬ টি স্টলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টে স্ব স্ব উদ্ভাবনী কর্মকান্ড প্রদর্শন করে। প্রধান অতিথি স্টল সমূহ ঘুরে ঘুরে দেখেন ও প্রদর্শিত উদ্ভাবনী উপকরণ দেখেন এবং কলা কৌশল ও উপকারিতাবিস্তারিত…


কলারোয়ায় সাবেক ছাত্রদল নেতা টিপুর মায়ের ইন্তেকাল 

কামরুল হাসান :: কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক  শিক্ষক অহিদুজ্জামান টিপুর মাতা ও মির্জাপুর গ্রামের প্রয়াত অজিয়ার রহমান শেখের স্ত্রী আবেদা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে উপজেলার রায়টা গ্রামে মেয়ে-জামাইয়ের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১পুত্র, ৪ কন্যা, নাতি-পুতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যু সংবাদ পেয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে পৌর সদরের মির্জাপুর গ্রামে ছুটে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, পৌরবিস্তারিত…


সাতক্ষীরায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :: বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে ক্রীড়া শ্রুতিমধুর ভাবগাম্ভীর্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সাজ সজ্জায় এক মনোরম পরিবেশে অতিথিদের আগমনে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক বৃন্দ সবমিলেই এক মিলন মেলায় পরিণত হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১৪ ই জানুয়ারি) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদ্যালয় শিক্ষার্থীরা পুষ্প বৃষ্টি আর সুরের মূর্ছনায় নৃত্য পরিবেশনে প্রধান অতিথিকে স্বাগত জানানো হয়। অতিথি ও শিক্ষক, শিক্ষিকাদের বিদ্যালয়েরবিস্তারিত…


সৈয়দপুরে বদ্ধভূমির শহীদ স্মৃতিস্তম্ভের মূল্যবান গেট চুরি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :: নীলফামারীর সৈয়দপুরে এবার শহরের শহীদ স্মৃতিস্তম্ভের প্রায় ৪ মণ ওজনের দুটি গেট চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতের কোন এক সময় শহরের গোলাহাট রেললাইনের পাশে গণহত্যার স্মৃতি বিজরিত বধ্যভূমির ওই স্মৃতিস্তম্ভের মূল গেটটি কেটে নিয়ে যায় চোরেরা। স্থানীয়দের ধারণা লোহাচোর সিন্ডিকেট অথবা মাদকাসক্তরা এ চুরির ঘটনায় জড়িত থাকতে পারে। তারা অবিলম্বে চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। ওই এলাকার বাসিন্দা আজহারুল, মোজাহিদসহ অনেকে জানান, কয়েকদিন আগে ওই স্মৃতিস্তম্ভের ফটকের এক সাইডের গেট চুরি করে নিয়ে যায় চোরেরা। তখনই আশঙ্কা করা হয়েছিল ফটকেরবিস্তারিত…


আগের চেয়ে ভালো আছেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক

নিউজ ডেস্ক :: বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেছেন, ‌‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তার পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপদ্ধতি ঠিক করা হবে।’ লন্ডন থেকে সোমবার রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‌‘বেগম খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। সোমবার প্রথম কর্মদিবসে আরও কিছু পরীক্ষার পর চিকিৎসকরা বসে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন।’ তিনি বলেন, ‘চিকিৎসকদের পরামর্শে তাকে বাসার খাবার দেওয়া হচ্ছে।’


সাতক্ষীরায় আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি গ্রেফতার

নিউজ ডেস্ক :: সাতক্ষীরার থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার রাত ৩টার দিকে জেলার দেবহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার ওসি হজরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, নিশি দেবহাটা উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় অবস্থান করছেন। পরে সুনির্দিষ্ট তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ওবিস্তারিত…


সীমান্তে উত্তেজনা : নয়া দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাল্টা তলব

নিউজ ডেস্ক :: সীমান্ত ইস্যুতে নয়া দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার (১৩ জানুয়ারি) একটি কূটনৈতিক সূত্র ইউএনবিকে বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে গভীর উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশ। রোববার পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন অভিন্ন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন ‘যেকোনো উস্কানিমূলক কর্মকাণ্ড’ থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে। আধা ঘণ্টারও বেশি সময়ের বৈঠক শেষেবিস্তারিত…


কুল্যার কচুয়া প্রাইমারী স্কুলে  ক্লাস্টারের সমন্বয় সভা অনুষ্ঠিত

জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি উপজেলার কুল্যা ক্লাস্টারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩৩ নং কচুয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  এডিপিইও খুলনা মোঃ নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রকিব ও আবু সেলিম। সভায় ক্লাস্টারের আওতাধীন স্কুল সমূহের সার্বিক অবস্থা সম্পর্কে খোজ খবর নেয়া হয় এবং নতুন বছরের শুরু থেকে নতুন উদ্যমে ক্লাস পরিচালনা ও শিক্ষার মান উন্নয়নে করনীয়তা নিয়ে দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়।