আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :: আশাশুনি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দু’দিনের প্রতিযোগিতা উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে।
সোমবার সকালে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি আশাশুনি সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ-উল-ইসলাম।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠানের আহবায়ক ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ সহিল উদ্দিনসহ শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে লাফ, দৌড়, চাকতী নিক্ষেপ, বর্ষা নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সমাপনী দিনে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-টেন ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা করেন, প্রভাষক জাকির হোসেন ভুট্ট, গোলাম কবির, মাসুদুর রহমান, রবিউল ইসলাম, দীপঙ্কর মল্লিক।
উদ্বোধনী দিনে প্রধান অতিথি, অধ্যক্ষ ও আহবায়ক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
« আশাশুনিতে শীতার্তদের মাঝে জামায়াতের জেলা আমীরের কম্বল বিতরণ (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) আশাশুনিতে গাঁজাসহ জিআর পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার »
সম্পর্কিত সংবাদ
আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টাটাপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী বিষয় প্রোগ্রাম অনুষ্ঠিত
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনিতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে (Startup, Science Project and Innovation Ideaবিস্তারিত…
বজ্রপাতে নৌকা থেকে পড়ে চাকলায় এক জেলে নিখোঁজ
এস,এম মোস্তাফিজুর রহমান।।আশাশুনি উপজেলার প্রতাপনর ইউনিয়নের চাকলায় কপোতাক্ষ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে আরিফ হাসানবিস্তারিত…


